Tuesday , 6 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

ডিমলায় শীতার্তদের মাঝে ইউএনও এর কম্বল বিতরণ

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 6, 2026 3:49 pm

জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

ভারতের হিমালয় পাদদেশঘেঁষা উত্তর সীমান্তবর্তী নীলফামারীর ডিমলা উপজেলায় জেঁকে বসেছে তীব্র শীত। হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় গত কয়েকদিন ধরে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। কনকনে শীতে ঘর থেকে বের হতে পারছেন না মানুষ, সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল, খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ।

শীতের প্রকোপে কমে গেছে দিনমজুর ও শ্রমজীবীদের দৈনিক আয়। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসহায় মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। ডিমলা এলাকায় গত এক সপ্তাহ ধরে শীতের তীব্রতায় বহু শ্রমজীবী মানুষকে অলস সময় কাটাতে দেখা গেছে।

এমন দুর্দিনে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন ডিমলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো,ইমরানুজ্জামান । দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের শীতবস্ত্র বিতরণ কর্মসূচির অংশ হিসেবে তিনি নিজেই রাতের আঁধার, গ্রামীণ কাঁচা রাস্তা ও দুর্গম এলকা পেরিয়ে কম্বল নিয়ে পৌঁছে যাচ্ছেন দরিদ্র মানুষের ঘরে ঘরে। তাঁর পাশে থেকে সার্বিক সহযোগিতা করছেন, সহকারী কমিশনার (ভূমি) মো, রওশন কবির।

শুধু কম্বল বিতরণ নয়, শীতকাতর মানুষের কষ্ট লাঘবে প্রশাসনের মানবিক মুখ তুলে ধরছেন এই কর্মকর্তা। গরিব, দুস্থ ও অসহায় মানুষের হাতে কম্বল তুলে দিয়ে শীত নিবারণের পাশাপাশি তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছেন তিনি।

এছাড়াও ডিমলা উপজেলা প্রশাসনের সার্বিক সহায়তায় গত রোববার ( ৪ জানুয়ারী) রাতে উপজেলার বিভিন্ন এতিম খানা ও হাফেজিয়া মাদ্রাসার শিক্ষা নবিশ হাফেজদের মাঝেও কম্বল বিতরণ করা হয়েছে। এ ছাড়াও তিনি বাজারে ঘুমন্ত অসহায় ছিন্নমূল ভিক্ষুকদেরও গায়ে কম্বল গায়ে মুড়িয়ে দিতে দেখা গেছে।

স্থানীয়দের মতে, এমন মানবিক উদ্যোগ শীতার্ত মানুষের জন্য শুধু সহায়তাই নয়, এক ধরনের সাহস ও ভরসার বার্তা দিচ্ছে।

 

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কুয়াকাটায় শুরু হলো ন্যায্য রূপান্তর ও জলবায়ু সুবিচার বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ

মাদারীপুরে নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিচ্ছেন এহতেশামুল হক

অরক্ষিত চৌদ্দগ্রাম বাজার, নেই বাজার কমিটি প্রতিনিয়ত ঘটছে চুরির ঘটনা

বাউফলে নবগঠিত যুবদলের মতবিনিময় ও দোয়া মিলাদ অনুষ্ঠিত

‎কুবি শিক্ষককে অপহরণের ঘটনায় অজ্ঞাত চারজনের বিরুদ্ধে মামলা

যৌথবাহিনীর অভিযানে ৬ কেজি গাঁজাসহ ১ নারী মাদক ব্যবসায়ী আটক

পত্নীতলায় উন্মুক্ত লটারির মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ

বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

৬ ইঞ্চি করে খোলা হবে কাপ্তাই বাঁধের জলকপাট

জুলাই শহীদদের স্মরণে কুড়িগ্রামে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত