Tuesday , 6 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

গোয়াইনঘাটে অনুমতি ছাড়া সরকারি গাছ নিধন : দায় নিচ্ছে না কেউ

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 6, 2026 10:05 am

এম এ জুনেদ, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বঙ্গবীর টু পিরের বাজার রোডে সরকারি অনুমতি ছাড়া প্রায় ৪০/৫০ টি রাস্তার গাছ কর্তন করার অভিযোগ উঠেছে। তবে স্থানীয়রা অভিযোগ করেছেন হাজির আলী নামের এক ব্যাক্তি প্রতি গাছ দুই থেকে চার হাজার টাকা করে বিক্রি করেছেন। গাছ ক্রেতাদের সাথে কথা বললে তারাও জানায় আমরা হাজির আলীর কাছ থেকে গাছ কিনেছি।

এ বিষয়ে হাজির আলী জানান, রাস্তা প্রস্থ করার জন্য এবং কিছু মরা গাছ রয়েছে সেগুলো কাটার জন্য রুস্তমপুর ইউনিয়নের সাহাব উদ্দিন চেয়ারম্যান আমাকে বলেন। গাছের ডালপালাগুলো বিক্রি করে শ্রমিকদের মজুরি দিবো এবং বাকি গাছগুলো তহছিলদার এসে নিলামে বিক্রি করে দিবে।

সোমবার (৫ জানুয়ারি) সকালে স্থানীয় সংবাদকর্মীদের নজরে বিষয় টি পড়লে সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ব্যাপক প্রকাশ পায়।

উপজেলায় প্রকাশ্যে সরকারি গাছ কাটার ঘটনা স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে। পরিবেশ সংরক্ষণে সরকারের কঠোর অবস্থানের কথা আমরা নিয়মিত শুনলেও বাস্তবে তার প্রতিফলন কতটা হচ্ছে এ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে জনমনে। “গাছ লাগান, পরিবেশ বাঁচান”এই স্লোগান এখন শুধু পোস্টার আর ব্যানারেই সীমাবদ্ধ হয়ে পড়ছে কি না, সেই প্রশ্নও উঠছে। একদিকে বৃক্ষরোপণ কর্মসূচির ঢাকঢোল, অন্যদিকে প্রকাশ্যে সরকারি গাছ নিধন-এই দ্বিমুখী বাস্তবতায় পরিবেশ সুরক্ষা যেন কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ।

এখন দেখার বিষয়, প্রশাসনের আশ্বাস বাস্তবে কতটা কার্যকর হয় এবং সরকারি গাছ কাটার এই প্রবণতা বন্ধে সত্যিই কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয় কি না। গোয়াইনঘাটবাসী আজ পরিবেশ রক্ষায় প্রশাসনের কঠোর ও স্বচ্ছ ভূমিকার অপেক্ষায়।

গোয়াইনঘাট উপজেলা বন কর্মকর্তা (এডিএম) সিদ্দিকুর রহমান বলেন, বিষয়টি আমাদের নজরের বাহিরে ছিল, খবর পেয়ে বিষয়টি আমাদের নজরে আসে এবং আমরা ঘটনাস্থলে যাই। একটি কু- চক্রি মহল এই কাজটি করেছে। ইতিমধ্যে গাছ জব্দ করেছি। যারাই এর সাথে জড়িত তাদের সবার বিরুদ্ধে সঠিক তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয় নিয়ে “কৃষাণ মাঝি” পত্রিকার ক্রাইম রিপোর্টার বিলাল উদ্দিন গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ওমর ফারুকের সাথে কথা বললে তিনি বলেন, গাছ কাটার বিষয়ে আমি জানি না। গাছ কাটলে নিলাম দেওয়া হয় এটা ঠিক আছে কিন্তু এ বিষয়ে আমি কিছু জানি না।

উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী বলেন, গাছ কাটার বিষয়ে কোন কিছুই জানা নেই। তবে আমি খোঁজ নিয়ে এর ব্যবস্থা নিচ্ছি।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

অফিস সময় কাগজে বিকেল ৫টা, বাস্তবে দুপুর ২টায় তালা

মাদারীপুরে শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

দায়িত্ব নিলেন র‍্যাবের নতুন মহাপরিচালক আহসান হাবীব পলাশ

বানেশ্বর ভূমি অফিসের সামনে ১৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

জাকসুর ভিপি জিতু, জিএস মাজহারুল

এসএসসি পরীক্ষায় কেন্দ্র সচিবসহ ৪ জনকে অব্যাহতি, ১ জন বহিষ্কার

চৌদ্দগ্রামে সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

পাঁচবিবি শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে কর্মী সমাবেশ

কারিতাসের ‘ধরিত্রী’ প্রকল্পের মাঠ দিবসে জৈব চাষে কৃষকদের আগ্রহ