Thursday , 1 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতি: মুক্তিপণ দিয়ে ফিরলেন অপহৃত নজরুল

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 1, 2026 6:39 am

মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ

কক্সবাজারের পাহাড়ি জনপদ ঈদগাঁও–ঈদগড় সড়কে সংঘটিত গণডাকাতির ঘটনায় অপহৃত নজরুল ইসলাম (২৫) মুক্তিপণের বিনিময়ে পরিবারের কাছে ফিরে এসেছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে ঈদগাঁও ইউনিয়নের হিমছড়ি ঢালায় ওই গণডাকাতির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, অপহৃত নজরুল ইসলাম পেশায় রাজমিস্ত্রি। তিনি রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাসনাকাটা গ্রামের নুর মোহাম্মদ পেটানের ছেলে। বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অর্ধলক্ষ টাকা মুক্তিপণের বিনিময়ে তাকে ছেড়ে দেয় ডাকাতচক্র। তার ফিরে আসায় পরিবার ও এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।

স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা বনি আমিন জানান, প্রায় ৫০ হাজার টাকা মুক্তিপণ নেওয়ার পর অপহরণকারীরা নজরুলকে মুক্তি দেয়। বিষয়টি সন্ধ্যার পর নিশ্চিত হওয়া গেছে।

অপহরণ থেকে ফিরে নজরুল ইসলাম জানান, ডাকাতির সময় তাকেসহ মোট চারজনকে অপহরণ করা হয়। পরে অন্যদের কাছ থেকে মালামাল ছিনিয়ে নিয়ে ছেড়ে দেওয়া হলেও তাকে গভীর পাহাড়ি জঙ্গলে নিয়ে যাওয়া হয়। অপহরণকারীরা সশস্ত্র ছিল এবং সারাক্ষণ মুখোশ পরিহিত অবস্থায় তাকে পাহারা দিত। বুধবার এশার আজানের সময় তাদের দাবিকৃত ৫০ হাজার টাকা তার চাচাত ভাই পাহাড়ি বনাঞ্চলের একটি স্থানে পৌঁছে দিলে তাকে ছেড়ে দেওয়া হয়।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার বলেন, মুক্তিপণের বিনিময়ে অপহৃত ব্যক্তির ফিরে আসার বিষয়টি তিনি সংবাদমাধ্যমের মাধ্যমে জেনেছেন। এর আগে কোনো ভুক্তভোগী মৌখিক বা লিখিতভাবে থানায় অভিযোগ করেননি বলেও জানান তিনি।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে ওই এলাকায় তিনটি টমটম ও দুটি সিএনজির যাত্রীরা গণডাকাতির শিকার হন। এ সময় নজরুল ইসলামকে অপহরণ করে নিয়ে যায় ডাকাতদল। পরে খবর পেয়ে ঈদগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও কাউকে সেখানে পাওয়া যায়নি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

৯ বছর পর জমির দখলে প্রকৃত মালিক

ঘন কুয়াশায় শাহজালালে ৪ ঘণ্টা ফ্লাইট চলাচল ব্যাহত

ঝালকাঠি-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজাকে ফুলেল অভ্যর্থনা

ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ

লক্ষ্মীপুর-৪ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায়ের দাবিতে কালকিনিতে আনন্দ মিছিল

মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে : প্রধান উপদেষ্টা

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহিনীর প্রধান আটক

কুবিতে হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস রাউন্ডের রেজিস্ট্রেশন শুরু

ছাত্র ইউনিয়নের একাধিক নেতাকে গ্রেফতারের প্রতিবাদে জাবিতে বিক্ষোভ