Tuesday , 30 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

খালেদা জিয়ার প্রয়াণে ঝালকাঠিতে শোকের স্তব্ধতা, বন্ধ ছিল ব্যবসা প্রতিষ্ঠান

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 30, 2025 6:40 pm

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:

বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে ঝালকাঠির নলছিটিতে নেমে আসে গভীর শোকের আবহ। দেশনেত্রীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে প্রতীকী কর্মসূচি হিসেবে চার ঘণ্টা বন্ধ রাখা হয় পৌর শহরের ব্যবসা প্রতিষ্ঠান।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নলছিটি পৌর শহরের অধিকাংশ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকে। নির্ধারিত সময়জুড়ে শহরজুড়ে বিরাজ করে নীরবতা ও শোকের পরিবেশ। তবে সাধারণ মানুষের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে তিনটি ওষুধের দোকান খোলা রাখা হয়।

কর্মসূচির আগে দুপুর ১টার দিকে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় মাইকিংয়ের মাধ্যমে ব্যবসায়ী ও সাধারণ জনগণকে বিষয়টি জানানো হয়। পরে নির্ধারিত সময় অনুযায়ী ব্যবসা কার্যক্রম বন্ধ হলে পুরো পৌর শহর কার্যত স্থবির হয়ে পড়ে।

স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা জানান, আপোষহীন রাজনৈতিক অবস্থান, গণতন্ত্র রক্ষা ও জাতীয় স্বার্থে দৃঢ় ভূমিকার কারণে বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবেন। তাঁর প্রয়াণে শ্রদ্ধা জানাতেই স্বতঃস্ফূর্তভাবে এই শোক কর্মসূচিতে অংশ নেন তারা।

শোক পালনকালে সাধারণ মানুষ ব্যবসায়ীদের উদ্যোগকে সম্মান জানান এবং প্রয়াত নেত্রীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার আগামী বুধবার (৩১ ডিসেম্বর) থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

 

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে কুবি উপাচার্যের শোক প্রকাশ

রাজশাহীর চারঘাটে আগুনে পুড়লো ১২ টি বসতবাড়ি সহ ১টি দোকান

নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবে মতবিনিময় করলেন গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী- নজু

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার ভাঙচুর-অগ্নিসংযোগ

পুকুরে পোনা, সম্মানে সোনা, রাজাপুরে মৎস্য সপ্তাহে জেলেদের উৎসব

উপাচার্যের লিখিত আশ্বাসে ২৫ঘন্টা পর অনশন ভাঙলো ববি শিক্ষার্থীরা

কুবি ভর্তি পরীক্ষার দিন বন্ধ থাকবে গ্যাস সরবরাহ, ভোগান্তির আশঙ্কা

চলছে ইশরাক সামর্থকদের ‘ব্লকেড’ কর্মসূচি, উত্তাল নগর ভবন এলাকা

এলডিসি থেকে উত্তরণ বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

শিবচরে ব্রীজ নির্মাণে অনিয়ম দুর্ঘটনার আশঙ্কা