Sunday , 28 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

কোম্পানীগঞ্জে তালামীযে ইসলামিয়ার ফুড়ারপার শাখার শীতবস্ত্র বিতরণ সম্পন্ন

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 28, 2025 2:37 pm

ফয়ছল আহমদ নুমান, কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ 

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ফুড়ারপার আঞ্চলিক শাখা তালামীযে ইসলামিয়ার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার ‘শীতবস্ত্র বিতরণ কর্মসূচি-২০২৫’ এর অংশ হিসেবে এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়।

রবিবার (২৮ ডিসেম্বর) বিকাল ৫টায় ফুরারপাড় এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা তালামীযে ইসলামিয়ার সভাপতি শরীফ আহমদ মাহদী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শীতের তীব্রতায় অসহায় ও দরিদ্র মানুষ যখন মানবেতর জীবনযাপন করছে, তখন তাদের পাশে দাঁড়ানো আমাদের ইমানি ও নৈতিক দায়িত্ব। মানবতার সেবায় তালামীযে ইসলামিয়া সবসময় রাজপথে ও আর্তমানবতার পাশে ছিল এবং আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।”

ফুড়ারপার আঞ্চলিক শাখার আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা তালামীযের সহ-সভাপতি মোঃ ইব্রাহিম আলী, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা নেতা মোঃ আতিক আহমদ, মোঃ আনসার উদ্দিন, মোঃ মিজান আহমদ ও পারভেজ আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন, দক্ষিণ রনিখাই ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক লোকমান হেকিমসহ শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নীলফামারী-১ আসনে বিএনপির তুহিনকে মনোনয়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জনগণের দুঃখে পাশে এবি পার্টির প্রার্থী আবদুল্লাহ বাদশা, প্রশাসনের দ্রুত পদক্ষেপ দাবি

কুয়েতে ড্রোন হামলায় নবীনগরের প্রবাসী আমিনুল ইসলাম আহত

বিদ্যালয়ের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে প্রাক্তন শিক্ষার্থীদের স্মারকলিপি

সুনামগঞ্জ-৫ আসনে জামায়াতের এমপি পদপ্রার্থী সালাম মাদানী’র উদ্যোগে রাস্তা সংস্কার

কুবিতে দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান

ঝালকাঠি শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদে পৌরসভার অভিযান

জাবিতে ৫৪ তম আবর্তনের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিতর্ক কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মানের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়কে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি পালন

কটিয়াদীতে ব্যবসায়ীদের সঙ্গে বাজার কমিটির মতবিনিময়