Wednesday , 24 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

নাচোলে মাদক বিরোধী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 24, 2025 9:38 am

মোঃ হেলাল উদ্দীন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

খেলাধুলায় বাড়ায় বল, মাদক ছেড়ে খেলতে চল” এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে নাচোল রেলস্টেশন মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টে দুইটি স্কুল অংশ নেয়।

ফুটবল টুর্নামেন্টের সভাপতিত্ব করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান।

প্রধান অতিথি হিসেবে ছিলেন, নাচোল উপজেলা নির্বাহী অফিসার গোলাম রাব্বানী সরদার।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল খাঁন, মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম, চন্দ্র শাখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহিমা খাতুন, মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক সাখাওয়াত হোসেন, চন্দ্র শাখা উচ্চ বিদ্যালের শিক্ষক মসিউর রহমান মাসুদ প্রমুখ।

খেলার সার্বিক সহযোগিতায় ছিলেন চন্দ্র শাখা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জিয়াউর রহমান।

এ আয়োজনের মূল লক্ষ্য তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক থেকে দূরে রাখা এবং সচেতনতা সৃষ্টি করা। টুর্নামেন্ট জুড়ে চলবে মাদকবিরোধী বার্তা প্রচার ও পোস্টার প্রদর্শনী ।

এ সময় বক্তারা মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে দূরে রাখার আহ্বান জানান।

এই খেলায় মুখোমুখি হয় চন্দ্র শাখা উচ্চ বিদ্যালয় বনাম মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়।খেলায় মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয় জয়লাভ করেন।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

রংপুর-৩ আসনের ইতিহাস রক্ষায় ৯নং ওয়ার্ডবাসীর আন্দোলন

চৌদ্দগ্রামে শিশু ধর্ষক গ্রেফতার

ব্রাক্ষণবাড়ীয়া-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন এমএ হান্নান

সিরাজগঞ্জের সলঙ্গালায় স্ত্রীকে গলাকেটে হত্যার পর স্বামীর অত্মহত্যার চেষ্টা

সিলেট বিভাগে বিএনপির মনোনয়ন পেলেন যারা

মাদারীপুর জেলা প্রশাসকের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের মতবিনিময়

জাবিতে চলচ্চিত্র সংগঠন থার্মোকলের যাত্রা শুরু

প্রধানমন্ত্রীর নির্দেশে ত্রিশালে পরিচ্ছন্নতা অভিযান ও মতবিনিময় সভা

স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের পক্ষ থেকে অসহায় নারীদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

চৌদ্দগ্রামে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে