Monday , 22 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

বাংলাদেশ সীমান্তে অবৈধ প্রবেশের দায়ে ভারতীয় বিএসএফ সদস্য আটক

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 22, 2025 8:27 am

জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ

বাংলাদেশের সীমান্তে লালমনিরহাট জেলার পাটগ্রামে বহুল আলোচিত তিনবিঘা করিডোর সংলগ্ন দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে বিএসএফের এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২১ ডিসেম্বর) ভোরে উপজেলার দহগ্রাম ইউনিয়নের আবুলের চর সীমান্ত এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে এক ব্যক্তির বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক বিএসএফ সদস্য বর্তমানে ৫১ বিজিবি ব্যাটালিয়নের হেফাজতে রয়েছে।

সীমান্ত ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভোরে ভারতীয় ও বাংলাদেশি গরু পারাপারকারীদের একটি যৌথ দল সীমান্তে জড়ো হয়। এ সময় ভারতের অর্জুনবাড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। ধাওয়ার একপর্যায়ে এক বিএসএফ সদস্য জিরো লাইন অতিক্রম করে বাংলাদেশের প্রায় ৩০০ গজ ভেতরে অনুপ্রবেশ করে এবং স্থানীয় এক ব্যক্তির বাড়িতে ঢুকে পড়েন। এসময় টহলরত ৫১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তাকে হাতেনাতে আটক করে ক্যাম্পে নিয়ে আসে।

আঙ্গরপোতা ক্যাম্পের বিজিবির সুবেদার আইয়ুব আলী জানান, ওই বিএসএফ সদস্যকে আটক করে ক্যাম্পে রাখা হয়েছে।

এদিকে বারবার বিএসএফের অনুপ্রবেশ ও হয়রানি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। দহগ্রাম ইউনিয়নের বাসিন্দা রেজানুর রহমান রেজা অভিযোগ করে বলেন, ভারতবেষ্টিত হওয়ার কারণে বিএসএফ প্রায় উসকানিমূলক কর্মকাণ্ড করে। এর আগে ২০১৪ সালের নতুন চুক্তির দোহাই দিয়ে নোম্যান্সল্যান্ডে কাঁটাতারের বেড়ায় মদের বোতল ঝুলিয়ে রাখার মতো ঘটনাও ঘটিয়েছে তারা।

বিজিবি রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানায়, অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদকের অনুপ্রবেশ ও অবৈধ চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিরলস ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে তারা।

রংপুর ব্যাটলিয়ন (৫১ বিজিবি) এর অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মো,সেলিম আল দীন প্রদত্ত এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি জানান,আটককৃত বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেয়া হয়েছে।

 

সর্বশেষ - বাংলাদেশ রাজনিতি

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ের বুড়ির বাঁধে মাছ ধরার উৎসবে শিকারিদের হতাশা

ঠাকুরগাঁওয়ে বিস্কুট খেয়ে ৫ স্কুলছাত্রী অসুস্থ

শাহজাদপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

নওগাঁয় বিচার বিভাগ ও জেলা পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাবিস্হ জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন সভাপতি সাজ্জাদ ও সম্পাদক মনির

একাডেমিক ও প্রশাসনিক ভবন তালাবদ্ধ করলো এ্যানিমেল হাজবেন্ড্রি শিক্ষার্থীরা

ট্রলারসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

ভাসানী বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ‘বাঁধন’ এর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

কুবিতে উত্তরবঙ্গ ছাত্র পরিষদের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

‎দুমকীতে ছাত্রদল নেতার বহিষ্কার প্রত্যাহারের দাবিতে জেলায় জরুরী সাংগঠনিক সভা