Wednesday , 17 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জিয়া স্মৃতি পাঠাগারের কার্যক্রম শুরু

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 17, 2025 8:08 am

আমির ফয়সাল, জাবি প্রতিনিধিঃ

মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিয়া স্মৃতি পাঠাগারের প্রথম আনুষ্ঠানিক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারের জাতীয় স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই কার্যক্রমের সূচনা করা হয়।

এ সময় মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ কর্মসূচিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জিয়া স্মৃতি পাঠাগারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জিয়া স্মৃতি পাঠাগার জাবি শাখার সাধারণ সম্পাদক বলেন,”আজকের এই মহান বিজয় দিবসে আমি বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি সকল বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের। তাঁদের আত্মত্যাগের ফলেই আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

বিজয়ের মাসে ‘জিয়া স্মৃতি পাঠাগার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা’-র যাত্রা শুরু। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের মাঝে জ্ঞান ও সঠিক ইতিহাসের আলো ছড়িয়ে দেওয়া। আজ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আমরা আমাদের কাজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি”

জিয়া স্মৃতি পাঠাগার জাবি শাখার সভাপতি সাইদুর রহমান সীমান্ত বলেন”এই কর্মসূচির মাধ্যমে আমরা ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা ও জ্ঞানচর্চার প্রতি নিজেদের অঙ্গীকারবদ্ধ। আমরা পাঠাগারটি কেবল বই পাঠের একটি স্থান হিসেবে নয়, বরং মুক্তচিন্তা, গবেষণা এবং দেশপ্রেমিক মূল্যবোধ বিকাশের একটি উন্মুক্ত পরিসর হিসেবে তুলতে চাই। ভবিষ্যতে নিয়মিত পাঠচক্র, আলোচনা সভা ও সাংস্কৃতিক কার্যক্রম আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ইতিহাস সচেতনতা ও জ্ঞানভিত্তিক চর্চা এগিয়ে নেওয়া হবে। মহান বিজয়ের চেতনাকে ধারণ করেই জিয়া স্মৃতি পাঠাগার তার কার্যক্রম অব্যাহত রাখবে”

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

রংপুরে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান: ৭.৫ লাখ টাকা জরিমানা, কারাদণ্ডও

চৌদ্দগ্রামে বিএনপির ইউনিয়ন সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মহিপুরে প্রথমবার কিন্ডারগার্টেন ও প্রি-ক্যাডেট বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

গণ উন্নয়ন কেন্দ্রের উন্নয়ন কাজ পরিদর্শন

খুবিতে প্রথম বাঁধন অলিম্পিয়াড অনুষ্ঠিত

কারমাইকেল শিক্ষার্থীদের ২১ দফা দাবিতে টানা আন্দোলন, প্রশাসনের আশ্বাসেও স্থির অবস্থান

পঞ্চগড় সদর হাসপাতাল উন্নয়নে জামায়াতে ইসলামীর ১০ লক্ষ টাকার চেক প্রদান

১২ দিন পর কষ্টদায়ক স্মৃতি নিয়ে ক্লাসে ফিরেছে মাইলস্টোন শিক্ষার্থীরা

কায়কোবাদের নির্বাচনী গণসংযোগে জনতার ঢল

২২ ডিসেম্বর জকসু নির্বাচনের তারিখ বজায় রাখার দাবি ছাত্র অধিকার পরিষদের