Thursday , 11 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

মাভাবিপ্রবিতে পর্যটনে তারুণ্যের উৎসব-২০২৫

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 11, 2025 5:02 pm

মোঃ জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধিঃ

পর্যটনে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে টাঙ্গাইল ও সিরাজগঞ্জে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইওর বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ নুজহাত ইয়াসমিন (অতিরিক্ত সচিব) ১১ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলায় সরকারি সফরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। সকাল ৮টায় তিনি ঢাকার ইস্কাটন গার্ডেনস্থ সচিব কোয়ার্টার থেকে সড়কপথে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হন।

সকাল ১১:০০টায় তিনি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ আয়োজিত পর্যটনে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে লুডু প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। লুডু প্রতিযোগিতায় চূড়ান্ত বিজয়ী হয় সাইফ আহমেদ, শাহারিয়ার লিয়ন অপু, প্রমা রাণী বর্মণ, আহমেদ শফিউল্লা, শাহতাজ জারা তানজীন। এরপর ১১:৩০টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ক্যাম্পেইনে যোগ দেন।

আয়োজক কমিটির পক্ষে এই কার্যক্রম পরিচালনায় সহায়তা করেন শিক্ষক ড. মোঃ আব্দুল কুদ্দুস, হিসাববিজ্ঞান বিভাগ।

দুপুর ১২:০০টায় তিনি টাঙ্গাইলের দেলদুয়ারে কমিউনিটি বেসড ট্যুরিজম (সিবিটি) প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেন। পরে ১:০০টায় টাঙ্গাইল থেকে সড়কপথে সিরাজগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেন।

দুপুর ২:৩০টায় সিরাজগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ে আয়োজিত পর্যটনে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে লুডু প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বিকাল ৩:৩০টায় তিনি সিরাজগঞ্জের হার্ডপয়েন্টে পরিষ্কার-পরিচ্ছন্নতা ক্যাম্পেইনে যোগ দেন।

পরে ৪:০০টায় তিনি সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হন এবং রাত ৮:০০টায় নিজ বাসভবন, ইস্কাটন গার্ডেন, ঢাকায় পৌঁছান।

উল্লেখ্য, এটি ছিল একটি সরকারি সফর এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক মোঃ নিজাম উদ্দিন তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন। বিধি মোতাবেক তাঁরা টিএ/ডিএ প্রাপ্য হবেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জামায়াতে ইসলামীর দুই দিনের কর্মসূচি

গ্যাস সিলিন্ডারের সঙ্গে বসবাস!

মঙ্গলবার বিকেলে সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

হাইওয়ে হোটেলে ক্রেতা সেজে মাদক উদ্ধার, চারজনকে কারাদন্ড

ছাত্রশিবিরের উদ্যোগে কলাপাড়া উপজেলায় শিক্ষার্থীদের হাতে বই প্রদান

সীমান্তে ভারতীয় ১টি গরু ও মোবাইল জব্দ সহ ১ জন আটক

শিবগঞ্জের সৈয়দপুরে ছাত্রদলের নবগঠিত কমিটি গঠন সভা অনুষ্ঠিত

চরভদ্রাসন হাইস্কুলের মাঠ নর্দমার আতুরঘরে পরিণত, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থী ও ব্যবসায়ীরা

চিকিৎসাধীন ১২ দলিয় জোট প্রধানকে দেখতে হাসপাতালে বিএনপির মহাসচিব

জহির রায়হান চলচ্চিত্র সংসদের নতুন নেতৃত্ব,সভাপতি স্রোত, সাধারণ সম্পাদক আফজাল