Tuesday , 9 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

চবি শাটল ট্রেন থেকে পড়ে ষাটোর্ধ ব্যক্তির মৃত্যু

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 9, 2025 3:27 pm

মোতাহের উদ্দিন, চবি প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ে সাদা ভান্ডারি (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর সেখানে অবস্থানরত শিক্ষার্থীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যান। তবে চবি মেডিকেল সেন্টারের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাদা ভান্ডারি বিশ্ববিদ্যালয়-সংলগ্ন সাউথ ক্যাম্পাস এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্পাস থেকে শহরমুখী শাটল ট্রেনটি স্টেশনে পৌঁছানোর প্রাক্কালে এখনো চলন্ত অবস্থায় থাকা অবস্থায় তাড়াহুড়ো করে নামতে গিয়ে সাদা ভান্ডারি নিচে পড়ে যান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাফি বলেন, “শহর থেকে আসা ট্রেনটি প্ল্যাটফর্মে ঢুকতেই তিনি লাফ দিয়ে নামার চেষ্টা করেন। পা পিছলে তিনি ট্রেনের নিচে পড়ে যান। পরে সবাই মিলে তাকে উদ্ধার করি, কিন্তু তার অবস্থা খুবই গুরুতর ছিল।”

আরেক শিক্ষার্থী আফসানা ফজলুল জেরিন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন,
“ট্রেনটি স্টেশনে ঢোকার পরও দ্রুতগতিতে ছিল। লোকটি নামার সময় ফাঁকা জায়গায় পড়ে যান। ট্রেন কিছুক্ষণ তার ওপর দিয়ে চলে। পরে শিক্ষার্থীদের সহায়তায় তাকে উদ্ধার করে মেডিকেলে পাঠানো হয়।”

চবি মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন,
“লোকটি ট্রেনের নিচে কাটা পড়েন। শিক্ষার্থীরা তাকে মেডিকেলে নিয়ে এলে আমরা মৃত অবস্থায় পাই। পরে তাকে হাটহাজারী উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন,
“আমাদের জানা মতে, সাদা ভান্ডারি নামের রেলওয়ে কলোনির এক ব্যক্তি ট্রেন থেকে নামতে গিয়ে পড়ে যান। তাকে মেডিকেলে নেওয়া হয়েছে। বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।”

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

শিবগঞ্জ সরকারি এমএইচ কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ

নবীনগরে ধানের শীষের পক্ষে গণসংযোগে মুখর বিএনপি

আইবিডব্লিউএফ জয়পুরহাটে নতুন সদস্যদের নিয়ে সফল সমাবেশ অনুষ্ঠিত

মোংলার পশুর নদীতে নৌকা উল্টে আমেরিকা প্রবাসী নারী পর্যটক নিখোঁজ

আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের

সিন্ডিকেটের যোগসাজশে একমাত্র দরদাতা আ’লীগ নেতা, অস্থায়ী গরু বাজার ইজারা বাতিল

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত কুবি শিক্ষার্থী অনন্যা

সাব-রেজিস্ট্রার, দলিল লেখক দ্বন্ধে রেজিস্ট্রি কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে দাতা গ্রহিতা

ঠাকুরগাঁওয়ে ইউপি চেয়ারম্যানসহ চার আওয়ামীপন্থী নেতা গ্রেপ্তার

ত্রিশালে সাংবাদিকদের নিয়ে নবাগত এমপির ইফতার ও মতবিনিময়