-
পুলিশি হামলার প্রতিবাদে নরসিংদীতে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ

নরসিংদী প্রতিনিধি: ডিপ্লোমাকে ডিগ্রি’র সমমান করার দাবি আদায়ের বিক্ষোভ সমাবেশে ঢাকায় বিএনএমসি ভবনে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ সমাবেশ করেছে নার্সিং শিক্ষার্থীরা। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে নরসিংদী প্রেস ক্লাবের সামনে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা এ বিক্ষোভ সমাবেশ করে। এ সময় নরসিংদী মর্ডাণ নার্সিং ইসিস্টিটিউট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি…
-
নরসিংদী স্টেডিয়ামের নাম ডা. সজীব সকারের নামে চাইলেন জাতীয় নাগরিক পার্টি

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামের নাম পরিবর্তন করে শহীদ ডা. সজিব সরকারের নামে নামকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় নরসিংদী প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি(এনসিপি), নরসিংদী জেলা শাখা। মানববন্ধনে বক্তারা বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানে নরসিংদীর ভূমিকা অত্যন্ত গৌরবোজ্জ্বল। সেই আন্দোলনে শহীদ ডা. সজিব সরকার জীবন…
-
টঙ্গীতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিক বিক্ষোভ

গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করছে শ্রমিকরা। রোববার সকাল থেকে টঙ্গীর মিলগেট এলাকায় এই বিক্ষোভ হয়। জানা যায়, গত মঙ্গলবার যমুনা অ্যাপারেলস লিমিটেড নামক কারখানার ১১৬ শ্রমিককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে শ্রম আইন অনুযায়ী তাদের সকল পাওনা পরিশোধ করা হয়। এ নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। তা এড়াতে গত…
-
চৌদ্দগ্রামে মুজিবুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নকলের সরবরাহের অভিযোগ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার চৌদ্দগ্রামে চলমান এসএসসি পরীক্ষার একটি কেন্দ্রে চলছে নকল সরবরাহ। সোমবার চৌমুহনী বাজার মুজিবুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গণিত পরীক্ষা চলাকালিন কয়েকজন কিশোর তাঁর পরিচিত পরীক্ষার্থীকে দেয়াল টপকে নকল সরবরাহ করে। সাংবাদিকদের গোপন ক্যামেরায় বিষয়টি ধরা পড়লেও অস্বীকার করছেন কেন্দ্র সচিব নালঘর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন হোসেন। ওই কেন্দ্রে নালঘর উচ্চ…
-
চৌদ্দগ্রামে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময়

আনু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ কেন্দ্র ঘোষিত গণসংযোগ ও দাওয়াতী পক্ষ উপলক্ষে চৌদ্দগ্রামে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার আলকরা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে পদুয়া বাজারে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সূরা সদস্য ডাঃ মঞ্জুর আহমেদ সাকী, জগন্নাথদীঘি ইউনিয়ন জামায়াতের…
-
চৌদ্দগ্রামে তালাকপ্রাপ্ত স্ত্রী ও স্বজনদের অত্যাচারে অতিষ্ঠ হোটেল ব্যবসায়ী

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার চৌদ্দগ্রামে তালাকপ্রাপ্ত স্ত্রী ও তাঁর স্বজনদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে হোটেল ব্যবসায়ী মিজানুর রহমান। বিএনপি নেতা ইমাম হোসেন রুবেলের প্রশ্রয়ে গ্রাম্য শালিশের সিদ্ধান্ত মানছে না তালাকপ্রাপ্ত ওই নারী রেহেনা আক্তার। শুক্রবার চৌদ্দগ্রামে কর্মরত সাংবাদিকদের নিকট এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী মিজানুর রহমান। তিনি উপজেলার উজিরপুর ইউনিয়নের সামুকশার গ্রামের মরহুম আবদুল কাদেরের ছেলে।…
-
চৌদ্দগ্রামে টাকা আত্মসাত ঘটনায় প্রবাসীর বীরমুক্তিযোদ্ধা পরিবারকে হয়রানির অভিযোগ

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার চৌদ্দগ্রামে কাতারের ভিসা দেয়ার কথা বলে সাড়ে ৭ লাখ টাকা আত্মসাত করে উল্টো প্রবাসীর বীরমুক্তিযোদ্ধা পিতাসহ পরিবারকে হয়রানীর অভিযোগ পাওয়া গেছে মোহাম্মদ জাবেদ ওমর নামে আরেক প্রবাসীর বিরুদ্ধে। হয়রানীমূলক মামলা প্রত্যাহারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়ে বুধবার মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামে নিজ বাড়ির সামনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী…
-
চৌদ্দগ্রামে বিএনপির প্রীতি ফুটবল ম্যাচে দর্শকের ভীড়

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুসারে নববর্ষ উপলক্ষে চৌদ্দগ্রাম হাজী জাফর আলী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে প্রীতি ফুটবল ম্যাচ। বুধবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত খেলায় বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে ২-১ গোলে পৌরসভা ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ান হয় মিয়াবাজার স্পোর্টিং ক্লাব। পুরস্কার বিতরণী…
-
চৌদ্দগ্রামে বিএনপির বৈশাখী আনন্দ শোভাযাত্রা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ১লা বৈশাখ ১৪৩২ খৃষ্টাব্দ কে স্বাগত জানাতে ৩ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর বিএনপি। এ উপলক্ষে পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার (১৪ এপ্রিল) বিকেলে চৌদ্দগ্রাম বাজারস্থ শহীদ জিয়াউর রহমান বীরউত্তম হল প্রাঙ্গণ থেকে উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদার…
-
চৌদ্দগ্রামে বিভিন্ন কর্মসূচিতে নববর্ষ উদযাপন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, হাসপাতাল ও এতিমখানায় ঐতিহ্যবাহী বাঙ্গালী খাবার পরিবেশের মধ্য দিয়ে নববর্ষ উদযাপন করছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন। জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষ ১৪৩২ এর অনুষ্ঠান শুরু হয়। সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ঢোল বাদ্য বাজিয়ে…
-
ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে এনায়েতপুরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল

আব্দুল আওয়াল, এনায়েতপুর, (সিরাজগঞ্জ): ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদে আজ এনায়েতপুরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। বাংলাদেশ খেলাফত মজলিস এনায়েতপুর থানা শাখার উদ্যোগে এই প্রতিবাদী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি এনায়েতপুর হাট জামে মসজিদ সামনে থেকে শুরু হয়ে এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। উক্ত বিক্ষোভ মিছিলে প্রচুর সংখ্যক মানুষ অংশগ্রহণ…
-
দুই শিশুকে যৌন নিপীড়ন, বৃদ্ধ গ্রেফতার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার চৌদ্দগ্রামে দুই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ওমর আলী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি শ্রীপুর ইউনিয়নের গজারিয়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে। এ ঘটনায় ওমর আলীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভিকটিম এক শিশুর পিতা মোঃ জাফর। রোববার তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ। মামলায় উল্লেখ করা হয়,…
-
এনায়েতপুরে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

আব্দুল আওয়াল, এনায়েতপুর (সিরাজগঞ্জ): এনায়েতপুরে ফিলিস্তিনে দখলদার ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে তাওহীদী জনতা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। ০৯ এপ্রিল বিকেলে এনায়েতপুর হাট জামে মসজিদের সম্মুখ থেকে প্রতিবাদী বিক্ষোভ মিছিল শুরু হয় এবং বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে মিছিল পরবর্তী মানববন্ধনে মিলিত হয়। তাওহীদী জনতার এই বিক্ষোভ মিছিলে নানা শ্রেণি পেশার বিপুল সংখ্যক মানুষ…
-
চৌদ্দগ্রামে ঘুমের ঘরে ড্রাইভার মিলন নিহত

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনা জামাল হোসেন (৪০) নামে এক কাভার ভ্যান ড্রাইভার নিহত হয়েছেন। নিহত জামান হোসেন ফেনী জেলার সোনাগাজী থানার সাহাপুর গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১০এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক নোয়াবাজার এলাকায় ফুড পালেস হোটেলের সামনে। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ওসি শাহাব উদ্দিন।…
-
চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত

চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এস এস সি পরীক্ষার্থীদের শুভকামনা বিদায় ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মীর হোসেন। সোমবার (৭এপ্রিল) সকালে বালিকা বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আব্দুল…
-
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে ‘গ্লোবাল স্ট্রাইকে’ সংহতি প্রকাশ, র্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত

আব্দুল আওয়াল, এনায়েতপুর (সিরাজগঞ্জ): আজ খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে গাজায় গণহত্যার প্রতিবাদে ‘গ্লোবাল স্ট্রাইকে’ সংহতি প্রকাশ করে র্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গ্লোবাল স্ট্রাইকে সংহতি প্রকাশ করে সকল ক্লাস, পরীক্ষা ও ল্যাব কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন। এদিন বিশ্ববিদ্যালয়ের ইথিকস ক্লাবের উদ্যোগে গাজায় গণহত্যার প্রতিবাদে র্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। র্যালীটি এনায়েতপুর এর…
-
ফিলিস্তিনিদের পক্ষে চৌদ্দগ্রামে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার : দখলদার ইসরাইলি বাহিনী কর্তৃক নিরীহ ফিলিস্থিন ও গাজাবাসীর উপর বর্বর হামলা, নারী, শিশুসহ হত্যাযজ্ঞের প্রতিবাদে কুমিল্লার চৌদ্দগ্রামে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে বিশাল মিছিলটি চৌদ্দগ্রাম নজুমিয়া মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে এসে শেষ হয়। মিছিল পূর্ব প্রতিবাদ সভায়…
-
অপরিচ্ছন্ন পরিবেশ ও লাইসেন্স না থাকায় চৌদ্দগ্রামে দুই হোটেলকে জরিমানা

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, খোলা স্থানে খাবার রাখা, ফ্রিজে বাসি খাবার রাখা এবং হালনাগাদ লাইসেন্স না থাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক সংলগ্ন ভিআইপি রেষ্টুরেন্ট টাইম্স স্কয়ার ও তাজমহলকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার (৬এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং অপরাধ প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী…
-
চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক কামরুল হুদা, সদস্য সচিব ইঞ্জিঃ শাহ আলম

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ মোঃ কামরুল হুদাকে আহ্বায়ক ও ইঞ্জিনিয়ার শাহ আলম রাজুকে সদস্য সচিব করে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া জিএম তাহের পলাশীকে আহ্বায়ক ও শরীফুল ইসলাম দুলালকে সদস্য সচিব করে পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। গত ২ এপ্রিল কুমিল্লা দক্ষিণ…
-
চৌদ্দগ্রামে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা!

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার চৌদ্দগ্রামে দাম্পত্য কলহের জেরে মো. রিয়াজ নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাত ৯:৩০ মিনিটে চৌদ্দগ্রাম পৌরসদরের জামে মসজিদ রোডে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দরজা ভেঙে লাশ উদ্ধার করে লাশটি উদ্ধার করে চৌদ্দগ্রাম থানায় আনা হয়। শনিবার সকাল ৯ টায় লাশটি ময়নাতদন্তের কুমিল্লা মেডিকেল কলেজ…