Category: সারাদেশ

  • ডিমলায় যাতায়াতের রাস্তা ইটের প্রাচীর তুলে বন্ধ করায়, সংবাদ সম্মেলন

    ডিমলায় যাতায়াতের রাস্তা ইটের প্রাচীর তুলে বন্ধ করায়, সংবাদ সম্মেলন

    জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলা উপজেলার ৩ নং সদর ইউনিয়নের দক্ষিণ তিতপাড়া ‘প্রফেসর পাড়া’ এলাকায় বহুদিনের ব্যবহৃত যাতায়াতের রাস্তা ইটের প্রাচীর তুলে বন্ধ করে দেওয়ায় চরম মানবিক সংকটে পড়েছেন ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক মোঃ জহুরুল হক ও তাঁর পরিবার। রাস্তা বন্ধের পর অধ্যাপক জহুরুল হকসহ তাঁর পরিবার কার্যত গৃহবন্দী হয়ে…

  • বান্দরবান পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

    বান্দরবান পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

    এলেক্স বড়ুয়া, বান্দরবান প্রতিনিধিঃ (১৯ নভেম্বর ২০২৫) বুধবার বান্দরবান পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম(বার) মহোদয়। উক্ত কল্যাণ সভায় পুলিশ সুপার মহোদয়, অফিসার ও ফোর্সদের নিকট হতে বিভিন্ন সমস্যার বিষয়ে বক্তব্য শোনেন এবং যথাযথ নির্দেশনাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস…

  • গ্রামীণ ব্যাংকের ঝিনাইগাতীর হাতিবান্ধা শাখায় আগুন

    গ্রামীণ ব্যাংকের ঝিনাইগাতীর হাতিবান্ধা শাখায় আগুন

    আরিফ হোসেন, ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতীতে গ্রামীণ ব্যাংকের হাতিবান্ধা শাখা অফিসের গেটের সামনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা রেজাউল করিম রেজার ফেসবুক পোস্টের সূত্র ধরে গ্রামীণ ব্যাংকের হাতিবান্ধা শাখায়…

  • বাইশারীতে রাবার বাগানের সিট লুট, আতঙ্কে বাগান কর্মচারীরা

    বাইশারীতে রাবার বাগানের সিট লুট, আতঙ্কে বাগান কর্মচারীরা

    মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীর আলীক্যাং এলাকায় রাবার বাগান থেকে সশস্ত্র সন্ত্রাসীরা বিপুল পরিমাণ রাবার সিট লুট করে নিয়ে গেছে। এতে বাগান কর্মচারীসহ সংশ্লিষ্টদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৪ নভেম্বর) গভীর রাতে ধুইল্লাজিরি এলাকার জহির কোম্পানির মালিকানাধীন রাবার বাগানে ১০/১২ জন সশস্ত্র ব্যক্তি হঠাৎ হামলা…

  • ৩৬ ঘণ্টার হরতালে বন্ধ যোগাযোগ

    ৩৬ ঘণ্টার হরতালে বন্ধ যোগাযোগ

    নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি (রাঙামাটির) প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় জেলা পরিষদের শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে কোটাবিরোধী ঐক্যজোট ঘোষিত( ২০ ও ২১ নভেম্বরের) ৩৬ ঘণ্টার হরতালকে সমর্থন জানিয়ে হরতাল পালন করেছেন উপজেলার যুব ও ছাত্র জনতা। হরতালের কারণে বাঘাইছড়ি ও আশপাশ এলাকার হাজারো পরীক্ষার্থী ২১ নভেম্বর অনুষ্ঠিতব্য রাঙামাটি জেলা পরিষদের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিতে…

  • কারিতাসের ‘ধরিত্রী’ প্রকল্পের মাঠ দিবসে জৈব চাষে কৃষকদের আগ্রহ

    কারিতাসের ‘ধরিত্রী’ প্রকল্পের মাঠ দিবসে জৈব চাষে কৃষকদের আগ্রহ

    মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় কেঁচোসার উৎপাদন ও জৈব চাষাবাদে স্থানীয় কৃষকদের উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিল কারিতাস। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই কৃষি পদ্ধতির প্রচারের অংশ হিসেবে সফলভাবে পালিত হলো ‘ধরিত্রী প্রকল্পের মাঠ দিবস’। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের মনোহরপুর এলাকায় CAFED (Eco-enterprise Development and Marketing –Vermicompost) প্রকল্পের আওতায় এই…

  • মোংলায় বসত বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড

    মোংলায় বসত বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড

    মোঃ মহিম ইসলাম, বাগেরহাট প্রতিনিধি: বুধবার (১৯ নভেম্বর) বাগেরহাট জেলার মোংলা উপজেলার চিলা ইউনিয়নের বৈদ্যমারী বাজার সংলগ্ন এলাকায় আনুমানিক রাত সাড়ে ৮টায় একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দা আমির হোসেন খাঁন এবং তৈয়ব আলী শেখের বসতবাড়ি দুটি পুড়ে ছাই হয়ে গেছে। কবির খাঁন জানান, রাত সাড়ে আটটা নাগাদ আমির হোসেনের ঘরে কারেন্টের বাতি বিস্ফোরণ…

  • দুমকিতে পদ্মা ব্যাংকের লেনদেন স্থবির, গ্রাহকদের চরম দুর্ভোগ

    দুমকিতে পদ্মা ব্যাংকের লেনদেন স্থবির, গ্রাহকদের চরম দুর্ভোগ

    সাকিব হোসেন, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলার পদ্মা ব্যাংক শাখায় দীর্ঘদিন ধরে টাকা উত্তোলন করতে না পেরে বিপাকে পড়েছেন প্রায় কয়েক হাজার গ্রাহক। প্রতিদিন ব্যাংকে এসে খালি হাতে ফিরে যেতে হচ্ছে ভুক্তভোগীদের। জরুরি প্রয়োজনেও তারা নিজেদের সঞ্চয় তুলতে পারছেন না—ফলে ক্ষোভ ও হতাশা বাড়ছে স্থানীয়দের মাঝে। উপজেলা সদরের সরকারি জনতা কলেজসংলগ্ন পদ্মা ব্যাংক শাখাটি…

  • কুড়িগ্রামে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    কুড়িগ্রামে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে নবাগত জেলা প্রশাসকের সাথে মুক্তিযোদ্ধা, জুলাইযোদ্ধা, সুশীল সমাজ, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিকবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ নভেম্বর বুধবার বিকেলে কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কুড়িগ্রামের নবনিযুক্ত জেলা প্রশাসক মিজ্ অন্নপূর্ণা দেবনাথ- এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত প্রতিনিধিবৃন্দ প্রথমে নবনিযুক্ত জেলা প্রশাসককে…

  • গেম নয়, নিয়ম মেনে বিদেশ-শিবচরে কর্মশালায় ইউএনও ইবনে মিজান

    গেম নয়, নিয়ম মেনে বিদেশ-শিবচরে কর্মশালায় ইউএনও ইবনে মিজান

    মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: “সম্মিলিত প্রচেষ্টাই পারে গেম দিয়ে অবৈধভাবে ইউরোপে যাওয়ার প্রবণতা রোধ করতে। ইতালি যাওয়ার স্বপ্নে সাগরে ডুবে মারা যাচ্ছে কারো ভাই, কারো ছেলে—এই মৃত্যুযাত্রা যেকোনো মূল্যে আমাদের ঠেকাতে হবে।” বুধবার (১৯ নভেম্বর ২০২৫) সকালে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে আয়োজিত এক কর্মশালায় এমন মন্তব্য করেন মাদারীপুরের শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম.…

  • দোয়ারাবাজারে মাদকের ছাড়াছাড়ি

    দোয়ারাবাজারে মাদকের ছাড়াছাড়ি

    ইয়াছিন আলী খান, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে মাদকদ্রব্য ও জুয়ার প্রভাব। ফলাফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার তরুণ ও কিশোররা। ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদকের সহজলভ্যতা এবং বিভিন্ন স্থানে গোপনে জুয়ার আসর বসার কারণে যুবসমাজ আজ ধ্বংসের কিনারায় দাঁড়িয়ে আছে। অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের উদ্বেগ প্রতিদিনই বাড়ছে। স্থানীয়…

  • দুমকিতে খাসজমির দোকান দখলের অভিযোগ

    দুমকিতে খাসজমির দোকান দখলের অভিযোগ

    সাকিব হোসেন, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকি উপজেলার বোর্ড অফিস বাজার সড়কে দীর্ঘদিনের ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে খাসজমির ভিটি দখলে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা কাওসার মিরার বিরুদ্ধে। দখল করা দোকানঘরে এখন নতুন করে পোল্ট্রি ব্যবসা চলছে। এতে জীবিকা হারিয়ে পথে বসার অবস্থা হয়েছে পিতৃহারা যুবক ব্যবসায়ী মহিউদ্দিন হাওলাদারের। বিষয়টি নিয়ে তিনি সম্প্রতি উপজেলা নির্বাহী…

  • প্রিন্সিপালের পদত্যাগের দাবীতে কুড়িগ্রাম টিএসসি’র শিক্ষার্থীদের বিক্ষোভ

    প্রিন্সিপালের পদত্যাগের দাবীতে কুড়িগ্রাম টিএসসি’র শিক্ষার্থীদের বিক্ষোভ

    মাসুদ রানা, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে অনিয়ম ও দূর্নীতিমুক্ত ক্যাম্পাস, প্রিন্সিপালের পদত্যাগ সহ নায্য অধিকার আদায়ের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্রছাত্রীরা। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম টিএসসি এর সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাস থেকে বের হয়ে কলেজ মোড় ও শাপলা চত্বর হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সমবেত…

  • আমতলীতে স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

    আমতলীতে স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

    মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি: প্রচণ্ড শীতের প্রকোপ থেকে বেওয়ারিশ, প্রতিবন্ধী ও অসহায় মানুষদের কষ্ট লাঘব করতে এক প্রশংসনীয় মানবিক উদ্যোগ গ্রহণ করেছে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন। সংগঠনটির একদল নিবেদিতপ্রাণ তরুণ স্বেচ্ছাসেবী আজ আমতলী উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে দুস্থদের মাঝে উষ্ণ শীতবস্ত্র বিতরণ করেছেন। শহরের অলিগলি, রাস্তার ধার এবং বাজার চত্বর—যেখানেই অসহায় মানুষ…

  • শিবচর এক্সপ্রেসওয়েতে সংঘবদ্ধ ডাকাত দলের হামলা

    শিবচর এক্সপ্রেসওয়েতে সংঘবদ্ধ ডাকাত দলের হামলা

    মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে সংযোগ সড়কে আবারও সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (১৯ নভেম্বর) ভোরে একটি প্রাইভেটকার যোগে আসা ডাকাতদল গরু ব্যবসায়ীদের পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে প্রায় ৪ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। সকাল ৬টার দিকে বন্দরখোলা চৌরাস্তার সংযোগ সড়কে এ ঘটনা ঘটে। আহত দুই ব্যবসায়ীকে স্থানীয়রা…

  • চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই

    চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই

    সৈয়দ মাকসুমুল হক চৌধুরী সিয়াম, মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণার মোহনগঞ্জে সোহাগ মিয়া (৪০) নামে এক মোটরসাইকেলচালককে হত্যা করে তার বাইক ও মোবাইল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে আদর্শনগর এলাকা থেকে যাত্রী নিয়ে আটপাড়া উপজেলার সুখারি ইউনিয়নের বাউসা গ্রামের উদ্দেশ্যে রওনা হন সোহাগ। বাউসা এলাকায় একটি ফাঁকা স্থানে…

  • অটোর সাথে ওরনা পেচিয়ে তরুণীর মৃত্যু

    অটোর সাথে ওরনা পেচিয়ে তরুণীর মৃত্যু

    মোঃ শাহাদাত, শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুর জেলা ডামুড্যা উপজেলা কুতুবপুরে অটোতে যাওয়ার সময় অটোর চাক্কার সাথে ওড়না পেঁচিয়ে এই নারীর দে’হ থেকে মাথা আলাদা হওয়ার ঘটনা ঘটে। সকাল ৮:০০ মিনিটে মহিলাটি তার নিজ বাড়ি থেকে কুতুবপুর বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। মহিলাটির নাম হচ্ছে হাজেরা বেগম (৩০) পিতার নাম আব্দুস সোবহন। মহিলাটি কুতুবপুর বাজারে যাওয়ার আগে…

  • কক্সবাজারে চিকিৎসাধীন অবস্থায় বাবার মৃত্যু, একই সময়ে সন্তানের জন্ম

    কক্সবাজারে চিকিৎসাধীন অবস্থায় বাবার মৃত্যু, একই সময়ে সন্তানের জন্ম

    মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: পানি ভেবে ভুলক্রমে এসিড খেয়ে স্বামীর মৃত্যুর ৩ ঘণ্টা পর স্ত্রী জন্ম দিলেন পুত্র সন্তান; তবে স্ত্রী এখনো জানেন না স্বামীর মৃত্যুসংবাদ। এমন এক মর্মান্তিক ঘটনা ঘটেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাঁইশারী ইউনিয়নের করলিয়ামুরা এলাকার এক শ্রমিক পরিবারে। গতকাল ১৬ নভেম্বর বিকেলের শান্ত সময়ে ক্লান্ত-শ্রান্ত শরীর নিয়ে খাবার খেতে বসেছিলেন রাবারবাগানের শ্রমিক…

  • রাউজানে গভীর রাতে আবারো যুবদল কর্মী গুলিবিদ্ধ

    রাউজানে গভীর রাতে আবারো যুবদল কর্মী গুলিবিদ্ধ

    মোঃ আরিফুল ইসলাম, রাউজান চট্টগ্রাম প্রতিনিধি: রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাহেদ তালুকদার নামে এক যুবদল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে নতুনহাট বাজারের কাছে মঈনিয়া আজিজিয়া মাদরাসার সামনে এ ঘটনা ঘটে। জাহেদ তালুকদার (৪৫) একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তালুকদার পাড়ার কবির আহমদের ছেলে। পুলিশ ও স্থানীয়…

  • কালীগঞ্জে শহীদ আসলাম হোসেনের শাহাদাত দিবসে আলোচনা ও দোয়া মাহফিল

    কালীগঞ্জে শহীদ আসলাম হোসেনের শাহাদাত দিবসে আলোচনা ও দোয়া মাহফিল

    আব্দুস সামাদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আসলাম হোসেনের ৩৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বুজিডাঙ্গা মুন্দিয়া গ্রামে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের সভাপতি ইশা খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন…