Author: নিউজ ডেক্স

  • এনায়েতপুরে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

    এনায়েতপুরে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

    আব্দুল আওয়াল, এনায়েতপুর (সিরাজগঞ্জ):

    এনায়েতপুরে ফিলিস্তিনে দখলদার ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে তাওহীদী জনতা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। ০৯ এপ্রিল বিকেলে এনায়েতপুর হাট জামে মসজিদের সম্মুখ থেকে প্রতিবাদী বিক্ষোভ মিছিল শুরু হয় এবং বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে মিছিল পরবর্তী মানববন্ধনে মিলিত হয়। তাওহীদী জনতার এই বিক্ষোভ মিছিলে নানা শ্রেণি পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

    অংশগ্রহণকারীগণ ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ জানান। তারা সারা বিশ্বের মুসলমানদের একতাবদ্ধ হওয়ার আহবান জানান। বিক্ষোভ মিছিলপূর্ব বক্তব্য প্রদান করেন এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও এনায়েতপুর হাট বনিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, বিক্ষোভ মিছিল পরবর্তী মানববন্ধনে বক্তব্য প্রদান করেন এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল গফুর, এনায়েতপুর হাট জামে মসজিদের পেশ ইমাম প্রভাষক মাওলানা হোসাইন মোহাম্মাদুল্লাহ, ছাত্রনেতা আব্দুস সালাম, ছাত্রসংগঠক মাসুদ রানা, শিক্ষক মাওলানা আল আমিন হোসেন, যুবনেতা ফরিদ প্রমুখ।

    বক্তাগণ বলেন, ইসরায়েল ফিলিস্তিনে হামলা করে গণহত্যা চালিয়ে ২০০ কোটি মুসলমানের কলিজায় আঘাত করেছে। আমরা এই বর্বরোচিত হামলার তীব্র ধিক্কার জানাই। তারা বলেন অবিলম্বে এই গণহত্যা বন্ধ করতে হবে। একদিন ফিলিস্তিনে বিজয় আসবেই ইনশা আল্লাহ। বক্তাগণ ইসরায়েলের পণ্য বয়কট করার আহবান জানান।

    বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন এনায়েতপুর থানা সভাপতি শেখ মো : আইয়ুব আলী, শ্রমিকনেতা সোলায়মান হোসেন, মাওলানা রেজাউল করিম, মাওলানা ওয়াক্কাস আলী, খতিব মাওলানা গোলাম আজম ইউসুফী, খতিব মাওলানা রফিকুল ইসলাম, আলহাজ্ব আব্দুল হাকিম মীর, খতিব মাওলানা মোহাম্মদ আলী প্রমুখ, ফয়সাল খোন্দকার, শেখ ফরিদ প্রমুখ ।

  • চৌদ্দগ্রামে ঘুমের ঘরে ড্রাইভার মিলন নিহত

    চৌদ্দগ্রামে ঘুমের ঘরে ড্রাইভার মিলন নিহত

    আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

    কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনা জামাল হোসেন (৪০) নামে এক কাভার ভ্যান ড্রাইভার নিহত হয়েছেন। নিহত জামান হোসেন ফেনী জেলার সোনাগাজী থানার সাহাপুর গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে।

    ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১০এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক নোয়াবাজার এলাকায় ফুড পালেস হোটেলের সামনে। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ওসি শাহাব উদ্দিন।

    স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানান ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক উপজেলা নোয়াবাজার এলাকায় ঢাকা মুখী কাবার ভ্যান (চট্টঃ -মেট্রঃ ট ১১-১১৯০) চলন্ত অবস্থান ঘুমের ঘরে সামনে থাকা অজ্ঞাতনামা গাড়ির পিছনে ধাক্কা দিলে কাভার ভ্যান সামনের অংশ দুমড়ে মুছরে যায়।
    এ সময় ড্রাইভার আটকা পড়ে। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় গুরুতর আহত ড্রাইভার মিলনকে উদ্ধার করলে সেখানে তার মৃত্যু হয়।
    চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস ইনচার্জ মেহেদী হাসান সুজন জানান দুর্ঘটনার খবর পেয়ে উপস্থিত হয়ে গুরুতর আহত ড্রাইভার উদ্ধার করি সেখানে তার মৃত্যু হয়।

    নোয়াবাজার পুলিশ ফাড়ির উপ পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন জানান দুর্ঘটনা কবলিত দুমড়ে মুছরে যাওয়া কাভার ভ্যান ফাড়ি থানায় নিয়ে আসা হয়েছে। নিহত ড্রাইভার মিলনের লাশ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

  • বাংলাদেশকে বিনিয়োগের স্বর্গরাজ্য বানাতে চায় এনসিপি

    বাংলাদেশকে বিনিয়োগের স্বর্গরাজ্য বানাতে চায় এনসিপি

    জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাংলাদেশকে বিনিয়োগের স্বর্গরাজ্য বানাতে চায়- এমন অভিপ্রায় ব্যক্ত করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

    বৃহস্পতিবার বিকালে রাজধানীর একটি হোটেলে বিনিয়োগ সম্মেলনে এনসিপির প্রতিনিধিদল আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

    বিনিয়োগ সম্মেলনে আসা দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এনসিপি কাজ করবে জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বড় বড় দেশগুলো যারা বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে বেছে নিয়েছে, তারা আমাদের সঙ্গে কথা বলেছে। বিগত ১৫ বছরে বাংলাদেশের অর্থনীতিকে যে ভঙ্গুর করে দেওয়া হয়েছিল, সেখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য তারা রাজনৈতিক প্রতিশ্রুতি চেয়েছে। আমরা এনসিপির পক্ষ থেকে সেই প্রতিশ্রুতি নিশ্চিত করেছি। সেই সঙ্গে বলেছি আগামীতে বাংলাদেশ বিনিয়োগের স্বর্গে পরিণত হবে।’

    গত সোমবার থেকে বুধবার পর্যন্ত রাজধানীতে বিনিয়োগ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। সেখানে এনসিপির ৪ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়।

    এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘ব্যবসাবান্ধব পরিবেশ র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশকে ৫০-এ উন্নীত করার কথা আমরা বলেছি। আমরা আরও বলেছি, আমাদের যে বার্ষিক এফডিআই ফ্লো এখন ১ দশমিক ৩ বিলিয়ন, এটিকে আমরা ১৫ বিলিয়ন ডলারে রূপান্তরিত করব।’

    তিনি বলেন, ‘বিনিয়োগকারীরা নবায়নযোগ্য শক্তি সম্পর্কে জানতে চেয়েছিল। আমরা আমাদের কনট্রিবিউশনকে ৩০ শতাংশে উন্নীত করার আশাবাদ ব্যক্ত করেছি। বেকারত্ব কমিয়ে আনার ব্যাপারে কথা বলেছি। কৃষিপ্রযুক্তি, নবায়নযোগ্য শক্তি, স্বাস্থ্যসেবা বিষয়গুলোতে আমরা জোর দিয়েছি। এ ছাড়া কিভাবে বাংলাদেশকে বৈশ্বিক ম্যানুফ্যাকচারিং হাবে রূপান্তরিত করা যায়, সে বিষয়ে কথা বলেছি। আমাদের বড় একটি শক্তি সুনীল অর্থনীতি, সে বিষয়েও কথা বলেছি।’

    নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বিগত ১৫ বছরের অনিয়ম এবং নীতি জটিলতার কথা বিনিয়োগকারীরা সামনে এনেছেন।আমরা তাদের আশ্বস্ত করেছি এনসিপি সরকারে গেলে আমরা ওয়ানস্টপ সল্যুশনে যাব। তাদের নিরাপত্তা নিশ্চিত এবং আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতে তরুণ প্রজন্ম তাদের সহায়ক হবে।’

    মাদ্রাসাছাত্রদের কর্মসংস্থানের বিষয়ে এনসিপি কাজ করছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা মধ্যপ্রাচ্যের বিনিয়োগকারীদের এ দেশের মাদ্রাসাগুলোর দিকে দৃষ্টি আকর্ষণ করিয়েছি। আরবি ভাষা জানা মাদ্রাসার ছাত্রদের কর্মসংস্থান নিশ্চিত করতে তাদের সঙ্গে কথা বলেছি।’

    এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম, যুগ্ম সদস্য সচিব সাগুফতা বুশরা মিশমা, যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল্লাহ আল ফয়সাল প্রমুখ উপস্থিত ছিলেন।

  • চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত

    চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত

    চৌদ্দগ্রাম প্রতিনিধি:

    কুমিল্লার চৌদ্দগ্রাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এস এস সি পরীক্ষার্থীদের শুভকামনা বিদায় ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মীর হোসেন।

    সোমবার (৭এপ্রিল) সকালে বালিকা বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেনের সভাপতিত্বে ও
    সহকারী শিক্ষক আব্দুল হামিদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক গোলাম সারোয়ার, ইউসুফ আলী, মুজিবুল হক পাটোয়ারী, আনোয়ার হোসেন, গোলাম মোস্তফা,ভূঁইয়া, সবুজ চন্দ্র সরকার, খোরশেদ আলম, জহিরুল ইসলাম, রহিম উদ্দিন মজুমদার, লোকমান হোসেন, নন্দন চন্দ্র সাহা, খোরশেদ আলম বাবুল, মিলাদ পরিচালনা করেন মাওলানা আব্দুল বাতেন,মাওলানা আব্দুস সামাদ, মিলাদ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চৌদ্দগ্রাম নজনিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবুল কাশেম মোঃ শামসুদ্দীন।

  • খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে ‘গ্লোবাল স্ট্রাইকে’ সংহতি প্রকাশ, র‍্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত

    খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে ‘গ্লোবাল স্ট্রাইকে’ সংহতি প্রকাশ, র‍্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত

    আব্দুল আওয়াল, এনায়েতপুর (সিরাজগঞ্জ):

    আজ খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে গাজায় গণহত্যার প্রতিবাদে ‘গ্লোবাল স্ট্রাইকে’ সংহতি প্রকাশ করে র‍্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গ্লোবাল স্ট্রাইকে সংহতি প্রকাশ করে সকল ক্লাস, পরীক্ষা ও ল্যাব কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন।

    এদিন বিশ্ববিদ্যালয়ের ইথিকস ক্লাবের উদ্যোগে গাজায় গণহত্যার প্রতিবাদে র‍্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। র‍্যালীটি এনায়েতপুর এর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

    বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হোসেন রেজা, প্রফেসর আহসানুল্লাহ হাবিব, ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াকুব শরীফ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মু. মাহফুজুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হোসেন রেজা, ড. মোহাম্মদ ইয়াকুব শরীফ প্রমুখ। এসময় তারা ফিলিস্তিনে ইসরায়েল কতৃক নির্মম গণহত্যার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে এই গণহত্যা বন্ধ করার জন্য বলেন।

    তারা ইসরায়েলি পণ্য বয়কট করার আহবান জানান। মুসলিম বিশ্বকে ফিলিস্তিনের পাশে থাকার আহবান জানান। মানববন্ধনে ফিলিস্তিনবাসীর কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

  • ফিলিস্তিনিদের পক্ষে চৌদ্দগ্রামে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

    ফিলিস্তিনিদের পক্ষে চৌদ্দগ্রামে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

    ষ্টাফ রিপোর্টার :

    দখলদার ইসরাইলি বাহিনী কর্তৃক নিরীহ ফিলিস্থিন ও গাজাবাসীর উপর বর্বর হামলা, নারী, শিশুসহ হত্যাযজ্ঞের প্রতিবাদে কুমিল্লার চৌদ্দগ্রামে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে বিশাল মিছিলটি চৌদ্দগ্রাম নজুমিয়া মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে এসে শেষ হয়।

    মিছিল পূর্ব প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, চৌদ্দগ্রাম সরকারী কলেজের সাবেক ভি.পি শাহাবুদ্দিন, সেক্রেটারী বেলাল হোসাইন, পৌর জামায়াতের আমীর মাওলানা মো. ইব্রাহিম, উপজেলা জামায়াত নেতা জয়নাল আবেদীন পাটোয়ারী, কাজী ইয়াছিন, উপজেলা শিবিরের সভাপতি মোজাম্মেল হোসেন, পৌরসভা জামায়াতের সেক্রেটারী মোশারফ হোসেন ওপেল।

    সভায় বক্তারা ইসরাইলি বর্বরতার প্রতিবাদ জানান এবং ইসরাইলকে নিষিদ্ধসহ তাদের বিরুদ্ধে সমগ্র মুসলিম বিশ^কে সোচ্ছার হওয়ার আহবান জানান।

  • মার্কিন শুল্ক ইস্যুতে ৪৮ ঘন্টার মধ্যে ট্রাম্পকে চিঠি দিলেন ড. ইউনূস

    মার্কিন শুল্ক ইস্যুতে ৪৮ ঘন্টার মধ্যে ট্রাম্পকে চিঠি দিলেন ড. ইউনূস

    যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। চিঠিতে তিন মাসের জন্য ৩৭ শতাংশ শুল্ক প্রস্তাব স্থগিত রাখার আহ্বান জানানো হয়েছে।

    সোমবার পাঠানো ওই চিঠিতে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন—বাংলাদেশকে সময় দেওয়া হোক, যাতে আমদানি বাড়িয়ে ও শুল্ক কাঠামো সংস্কার করে একটি ভারসাম্যপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলা যায়।

    ট্রাম্পের উদ্দেশে চিঠিতে প্রধান উপদেষ্টা বলেন, আপনার অভিষেকের পরপরই আমি আমার উচ্চ পর্যায়ের প্রতিনিধি পাঠিয়ে জানিয়েছি যে ১৭ কোটি মানুষের দ্রুতবর্ধনশীল বাজারে আমরা যুক্তরাষ্ট্রের পণ্য আমদানি উল্লেখযোগ্যভাবে বাড়াতে আগ্রহী। আমরা এই উদ্যোগ গ্রহণকারী প্রথম দেশ।

    বাংলাদেশই প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে বহু বছরের চুক্তিতে সই করেছে উল্লেখ করে তিনি জানান, ট্রাম্প প্রশাসন এলএনজি রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর থেকেই বাংলাদেশ এলএনজিভিত্তিক সহযোগিতা সম্প্রসারণে কাজ করছে।

    চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সরকার ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের কৃষিপণ—বিশেষ করে তুলা, গম, ভুট্টা ও সয়াবিন আমদানি বাড়ানোর কার্যক্রম গ্রহণ করেছে, যা আমেরিকান কৃষকদের আয় ও জীবিকার ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। দ্রুত বাজারে এসব পণ্য পৌঁছাতে বাংলাদেশে একটি ‘ডেডিকেটেড বন্ডেড ওয়্যারহাউস’ চালুর কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যেখানে এসব পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে।

    দক্ষিণ এশিয়ার মধ্যে যুক্তরাষ্ট্রের রপ্তানি পণ্যে বাংলাদেশেই সবচেয়ে কম শুল্ক আরোপ করে জানিয়ে ড. ইউনূস চিঠিতে লিখেছেন, তুলা, স্ক্র্যাপ লোহা ও কৃষিপণ্যে শুল্ক শূন্য রাখার প্রতিশ্রুতির পাশাপাশি গ্যাস টারবাইন, সেমিকন্ডাক্টর ও চিকিৎসা যন্ত্রপাতির মতো শীর্ষ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক হ্রাসের কাজ চলছে।

    এ ছাড়া যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানিতে বিদ্যমান অশুল্ক বাধা দূর করারও পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশ। এর মধ্যে রয়েছে নিরীক্ষা ও পরীক্ষার বাধ্যবাধকতা হ্রাস, প্যাকেজিং ও লেবেলিংয়ের মানদণ্ড সহজীকরণ, শুল্ক প্রক্রিয়া সরলীকরণ এবং অন্যান্য বাণিজ্য সুবিধা সম্প্রসারণ।

    চিঠিতে আরও জানানো হয়, বাংলাদেশ ইতোমধ্যেই দেশে মার্কিন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক চালুর কার্যক্রম সম্পন্ন করেছে।

    এর ফলে নাগরিক প্রযুক্তি, বেসামরিক বিমান পরিবহণ ও প্রতিরক্ষা খাতসহ বিভিন্ন উচ্চপ্রযুক্তি ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের নতুন দ্বার উন্মোচিত হবে।

    অধ্যাপক ইউনূস বলেন, আমরা আশা করি, আগামী তিন মাসের মধ্যেই এসব উদ্যোগ বাস্তবায়ন সম্পন্ন হবে। এই সময়ের মধ্যে আমরা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে পরামর্শক্রমে বাণিজ্য সম্প্রসারণ ও ভারসাম্য তৈরির কার্যক্রম শেষ করব।

    চিঠির শেষাংশে তিনি অনুরোধ জানিয়ে লিখেছেন, বাংলাদেশ থেকে রপ্তানি পণ্যে আরোপিত পালটা শুল্ক তিন মাসের জন্য স্থগিত রাখার বিষয়টি বিবেচনা করে দেখার অনুরোধ জানাচ্ছি। আমি আন্তরিকভাবে আশা করি, আপনি আমাদের এই অনুরোধ গ্রহণ করবেন।

  • অপরিচ্ছন্ন পরিবেশ ও লাইসেন্স না থাকায় চৌদ্দগ্রামে দুই হোটেলকে জরিমানা

    অপরিচ্ছন্ন পরিবেশ ও লাইসেন্স না থাকায় চৌদ্দগ্রামে দুই হোটেলকে জরিমানা

    আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

    অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, খোলা স্থানে খাবার রাখা, ফ্রিজে বাসি খাবার রাখা এবং হালনাগাদ লাইসেন্স না থাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক সংলগ্ন ভিআইপি রেষ্টুরেন্ট টাইম্স স্কয়ার ও তাজমহলকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

    রবিবার (৬এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং অপরাধ প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

    এসময় হোটেল তাজমহল এবং হোটেল টাইমস স্কয়ার হোটেল ও রেস্তোরা পরিচালনার হালনাগাদ লাইসেন্স প্রদর্শন করতে পারেনি। পরে হোটেল ২টিতে খাবার প্রস্তুত এবং পরিবেশনের স্থানসমূহ অপরিচ্ছন্ন রাখা, খাবার রান্না করার পর ঢাকনা না দেয়া, ফ্রিজে পুরনো বাসি খাবার সংরক্ষণ, দই, রসমালাই বিক্রির লাইসেন্স না থাকা এবং প্রস্তুতকৃত এ সকল খাদ্যদ্রব্যের গায়ে উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক হোটেল তাজমহল এ ১,০০,০০০/- টাকা অর্থ অনাদায়ে ১ মাস বিনাশ্রম কারাদন্ড এবং টাইমস স্কয়ারে ৮০,০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে ১ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, হোটেল ২টি মহাসড়কে চলমান যাত্রী এবং চৌদ্দগ্রাম উপজেলার অত্যন্ত পরিচিত। এমন পরিচিতিকে কাজে লাগিয়ে তারা অপরিষ্কার পরিবেশে খাবার তৈরি, খোলা স্থানে খাবার রাখা, ফ্রিজে বাসি খাবার রাখাসহ বিভিন্নভাবে অপরাধ করে যাচ্ছে। উপজেলা নির্বাহী অফিসারের নিদের্শে চৌদ্দগ্রাম থানা পুলিশের সহযোগীতায় আজ উল্লেখিত ২টি হোটেলে অভিযান পরিচালনা করা হয়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

  • জুলাই গণহত্যার দুই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল এ মাসেই

    জুলাই গণহত্যার দুই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল এ মাসেই

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, জুলাই গণহত্যার তিন মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে এসেছে। এগুলো যাচাই-বাছাই চলছে। আমরা আশা করছি অন্তত দুটি মামলার আনুষ্ঠানিক অভিযোগ এ মাসেই দাখিল করতে পারব।

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে রোববার সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

    তাজুল ইসলাম বলেন, হত্যা ও গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা, আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলা ও চানখারপুল গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন হাতে এসেছে। এর মধ্যে অন্তত দুটি মামলার আনুষ্ঠানিক অভিযোগ এ মাসেই ট্রাইব্যুনালে দাখিল করা হবে।

    তিনি বলেন, ট্রাইব্যুনালের বিচারকে বাধাগ্রস্ত করার জন্য নানামুখী ষড়যন্ত্র চলছে। কোনো ষড়যন্ত্র, কোনো অপপ্রচার বিচারকাজ থামাতে পারবে না।

    ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থার কোনো দুর্নীতি কেউ প্রমাণ করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

  • চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক কামরুল হুদা, সদস্য সচিব ইঞ্জিঃ শাহ আলম

    চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক কামরুল হুদা, সদস্য সচিব ইঞ্জিঃ শাহ আলম

    আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

    মোঃ কামরুল হুদাকে আহ্বায়ক ও ইঞ্জিনিয়ার শাহ আলম রাজুকে সদস্য সচিব করে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

    এ ছাড়া জিএম তাহের পলাশীকে আহ্বায়ক ও শরীফুল ইসলাম দুলালকে সদস্য সচিব করে পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
    গত ২ এপ্রিল কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বাহক জাকারিয়া তাহের সুমন ও সদস্য সচিব আশিকুর রহমান ওয়াসিম এ কমিটি অনুমোদন।

    উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. গোলাম কাদের নোবেল। যুগ্ম আহ্বায়ক ওহিদুর রহমান মজুমদার মুক্তু, আ ন ম সলিমুল্লাহ টিপু, সাহাবুদ্দিন ফরায়েজী লাল্টু, সাজেদুর রহমান মোল্লা হিরন, নুরুন্নবী পাটোয়ারী নুরু, রিয়াজ উদ্দিন মেম্বার। সদস্য হয়েছেন তোফায়েল হোসেন জুয়েল, এনামুল হক চুটূ, কাজী নুরুল ইসলাম শাহীন রেজা।

    চৌদ্দগ্রাম পৌরসভার সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ মজুমদার। যুগ্ম আহ্বায়ক মোস্তফা কমিশনার, রাকিবুল আহসান মহব্বত, আকতার হোসেন, গাজী শহিদুর রহমান, মোশারফ হোসেন বাবর, আমিনুল ইসলাম চুট্টু। সদস্য- অধ্যাপক লিয়াকত আলী, দেলোয়ার হোসেন দুলাল, আমিনুল ইসলাম মজুমদা, কাজী আলমগীর নেওয়াজ।

  • চৌদ্দগ্রামে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা!

    চৌদ্দগ্রামে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা!

    আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

    কুমিল্লার চৌদ্দগ্রামে দাম্পত্য কলহের জেরে মো. রিয়াজ নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাত ৯:৩০ মিনিটে চৌদ্দগ্রাম পৌরসদরের জামে মসজিদ রোডে এ ঘটনা ঘটে।

    খবর পেয়ে দরজা ভেঙে লাশ উদ্ধার করে লাশটি উদ্ধার করে চৌদ্দগ্রাম থানায় আনা হয়।
    শনিবার সকাল ৯ টায় লাশটি ময়নাতদন্তের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান চৌদ্দগ্রাম থানার এস আই সায়েদুর রহমান।
    তবে এই ঘটনায় নিহতের পিতা-মাতা থানায় কান্না জড়িত কণ্ঠে সাংবাদিকদের জানান, তাদের ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

    জানা গেছে, ২০২১ সালে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের মোঃ মোস্তফার সন্তান রিয়াজ (২৪) প্রেম করে পালিয়ে বিয়ে করেন একই ইউনিয়নের পাশ্ববর্তী দেড়কোটা গ্রামের অলি আহমেদের মেয়ে পিয়াসাকে(২২)।
    ছেলে মেয়ের পরিবার বেশ কয়েক মাস তাদের সম্পর্ক মেনে নেয়নি। পরবর্তীতে মোস্তফা তার ছেলে এবং পুত্রবধূকে বাড়িতে নিয়ে আসে। এর মধ্যে ছেলে প্রবাসে চলে যাওয়ার কয়েক মাস পর পুত্রবধূ পিয়শা শ্বশুরবাড়ি ত্যাগ করে চৌদ্দগ্রাম ভাড়া বাসায় উঠে। প্রবাসী রিয়াজ কিছুদিন আগে দেশে এসে পুরাতন বাসা পরিবর্তন করে পৌরসভার জামে মসজিদ রোডে নতুন বাসায় ওঠে। দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক কলহ চলছিল। গত রাতে স্ত্রীকে রুমে রেখে রিয়াজ পাশের রুমের দরজা বন্ধ করে জানালার গ্রিলের সাথে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে।
    নিহত রিয়াজের বাবা মোস্তফা জানান, ছেলের বউয়ের অন্যত্র সম্পর্ক আছে। টাকা পয়সা গয়নাগাটি আত্মসাৎ করে সে অন্যত্র চলে যাওয়ার উদ্ধেশ্যে আমার ছেলেকে হত্যা করেছে। আমি ছেলে হত্যার সুষ্ঠু বিচার চাই।

    চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন বলেন, যুবকের আত্মহত্যার খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে আসে। ময়নাতদন্ত রিপোর্ট এলে জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।

  • চৌদ্দগ্রামে ঢাকাস্থ মুন্সিরহাট ফাউন্ডেশনের মেধাবৃত্তি প্রধান

    চৌদ্দগ্রামে ঢাকাস্থ মুন্সিরহাট ফাউন্ডেশনের মেধাবৃত্তি প্রধান

    চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

    মেধাবী শিক্ষার্থীদের শিক্ষায় উৎসাহিত করতে মেধাবৃত্তি দিয়েছে ঢাকাস্থ মুন্সিরহাট ফাউন্ডেশন। এ উপলক্ষে বৃহষ্প্রতিবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলোচনা মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ঢাকাস্থ মুন্সিরহাট ফাউন্ডেশন এর সিনিয়র সহ সভাপতি মু. দেলোয়ার হুসাইন, সহ-সভাপতি কপিল উদ্দিন মোল্লা, সেক্রেটারি মোঃ আহছান উল্লাহ মোল্লা, সহ-সেক্রেটারি মো: ইস্রাফিল মোল্লা, সহ-সেক্রেটারি মোঃ কামাল হোসেন, সাঃ সম্পাদক শাহিন মিয়াজী, অর্থ সম্পাদক মির হোসেন মিরু সহ ঢাকাস্থ মুন্সিরহাট ফাউন্ডেশনের অন্যান্য ওয়ার্ড দ্বায়িত্বশীলরা।
    ঢাকাস্থ মুন্সিরহাট ফাউন্ডেশন চলতি বছর ইউনিয়নের ৯ ওয়ার্ডের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১০ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়

  • চৌদ্দগ্রামে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

    চৌদ্দগ্রামে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

    আবু বকর সুজন, চৌদ্দগ্রাম(কুমিল্লা) প্রতিনিধিঃ

    “নেশামুক্ত সমাজ আলোকিত বাংলাদেশ” শ্লোগানে কুমিল্লার চৌদ্দগ্রামে কালিকাপুর ইউনিয়ন বদরপুর দঃ পাড়া সমাজ উন্নয়ন পরিষদ ও বদরপুর দঃ পাড়া প্রবাসী মানব কল্যাণ সংস্থার উদ্যোগে মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
    বৃহষ্প্রতিবার (০৩এপ্রিল) বিকেলে আয়োজিত ক্যাম্পেইনের প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসরব্ল ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী।

    চিওড়া সরকারি কালেজের অধ্যক্ষ বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চৌদ্দগ্রাম থানা অফিসার ইনচার্জ হিলাল উদ্দিন। বদরপুর দঃ পাড়া সমাজ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক সোহরাব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মহানগর কলেজ ও ফেনী সিটি কলেজের চেয়ারম্যান সহিদুল ইসলাম জিয়া, আমানগন্ডা সীমান্ত ফাঁড়ি জুনিয়র কমান্ডার মোঃ নজরুল ইসলাম, বায়োফার্মা লিঃ বরিশাল বিভাগের সিনিয়র রিজিওনাল ম্যানেজার আবুল কাশেম, চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক জিএস খলিলুর রহমান, আব্দুর রহিম, মীর আহম্মদ, মোস্তাফিজুর রহমান।

    অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বদরপুর দঃ পাড়া সমাজ উন্নয়ন পরিষদের সদস্য সচিব সোহরাব, সহ-সভাপতি আবদুল মালেক, আবদুর রহমান ডালিম, সাংগঠনিক সম্পাদক সোহাগ, সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, আইসিটি সম্পাদক ইমরান হোসেন সুজন, শিক্ষা সম্পাদক রিদয় হাজারী, ক্রিড়া সম্পাদক ফাহাদ, সাইফুল ইসলাম ও বদরপুর দঃ পাড়া প্রবাসী মানব কল্যাণের সদস্য সুজন, মোতালেব, রিয়াদ, মিজান, নবীউল, শাহাদাত, আবদুল হালিম।

  • চৌদ্দগ্রামে চিওড়া ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষার্থীদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

    চৌদ্দগ্রামে চিওড়া ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষার্থীদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

    চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

    চৌদ্দগ্রাম চিওড়া আজগরিয়া ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষার্থীদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।

    পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান জনাব ড. নাসির উদ্দিন মিঝি।

    বুধবার (২ এপ্রিল) বিকালে ৭০ বছর পূর্তি উদযাপন বাস্তবায়ন কমিটির আহবায়ক ও ভুলকরা আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা একেএম নুরুল আলম ফারুকীর সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মাদ আল-আমীন রাসেল এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চিওড়া আজগরিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল অধ্যাপক মো: সোলায়মান, মিলনমেলা বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মো: ইসমাইল,গুনবতী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল মমিন মজুমদার,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল গফুর ভুঁইয়া,,আবুল কালাম মজুমদার,মাওলানা গাজি আব্দুল আজিজ,সাইফুল ইসলাম পাটোয়ারী, মো: ইয়াসিন, পিএইচডি গবেষক নেয়ামত উল্লাহ্ মাসুদ,বদিউল আলম ভুঁইয়া।

    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা সাঈদ আহমদ ভুঁইয়া,মাওলানা মো: ইয়াকুব,মাওলানা তাজুল ইসলাম মাসুদ,আব্দুর রহিম আজহারী,মাওলানা এয়াকুব আলী, আবু মুসা,মহিন উদ্দিন, ইউনুস সোহাগ, আবদুল জব্বার, সাদ্দাম হোসেন,সাংবাদিক এম এ আলম,শহিদুল ইসলাম, নাজমুল হোসাইন চৌধুরী,ইয়াসিন মিয়াজী প্রমূখ।

  • চৌদ্দগ্রামে নদী-খাল দখলমুক্ত করতে মানববন্ধন; সর্বস্তরের জনগণের অংশগ্রহণ

    চৌদ্দগ্রামে নদী-খাল দখলমুক্ত করতে মানববন্ধন; সর্বস্তরের জনগণের অংশগ্রহণ

    আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

    কুমিল্লার চৌদ্দগ্রামে খাল-বিল নদী-নালা অবৈধ দখলমুক্ত করতে মানববন্ধন করেছে চৌদ্দগ্রাম সম্মিলিত নাগরিক ও সাংস্কৃতিক ঐক্য।
    বুধবার (২এপ্রিল) দুপুরে মানববন্ধন শেষে ইউএনও’র মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান ও প্রশাসনের সাথে মতবিনিময় করে নেতৃবৃন্দ।

    ‘চৌদ্দগ্রামের নদী ও খাল বাঁচাও, চৌদ্দগ্রাম বাঁচাও’ এবং ‘ঈদ বঞ্চিত বন্যার্তদের পুনর্বাসন করা’র দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারস্থ ধোপাখাল(দখলে মৃত প্রায়) ব্রিজের উপরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, কবি, সাহিত্যিক, ব্যবসায়ী, চাকুরিজীবী, শিক্ষক, সাংবাদিক ও ছাত্রসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে। কবি ইমরান মাহফুজের ব্যবস্থাপনায় মানববন্ধন ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইউএনও মোঃ জামাল হোসেন, চৌদ্দগ্রাম বাজার পরিচালনা কমিটির সেক্রেটারী খোরশেদ আলম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ ফরিদ, বাংলাদেশ ব্যাংকার্স এসোসিয়েশনের সভাপতি আগা আজিজুল ইসলাম চৌধুরী আজাদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মোশাররফ হোসেন, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, কবি শাহজাহান, কবি মিজান পঞ্চায়েত, ইঞ্জিনিয়ার হোসাইন আল মামুন, কবি আমজাদ হোসাইন, জাগ্রত তরুনের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী ইব্রাহিম পিয়াস।

    অনুষ্ঠানে বক্তারা চৌদ্দগ্রামের সবগুলো খাল, ডাকাতিয়া নদী ও কাঁকড়ি নদী অবৈধ দখল মুক্ত করা এবং অবৈধ কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে জোরদাবি জানান। গত বছরের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে পুর্নবাসনের জন্য প্রশাসন নদী-খাল, কৃষি, পরিবেশ, জীব বৈচিত্র রক্ষার্থে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

  • চৌদ্দগ্রাম ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত

    চৌদ্দগ্রাম ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত

    টেকসই দেশ বিনির্মাণ ও জনকল্যাণের প্রত্যয় নিয়ে চৌদ্দগ্রাম ইঞ্জিনিয়ার এসোসিয়েশন এর ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার(১এপ্রিল) দুপুরে পৌরসভার আল-নূর হসপিটালের নতুন ভবনে ইঞ্জিনিয়ার এসোসিয়েশন এর সভাপতি ইঞ্জিনিয়ার সাইদুর রহমান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন আল-নূর হসপিটালের চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক খোরশেদ আলম। সংগঠনের সেক্রেটারী কাজী জামাল উদ্দিন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিঃ সহ-সভাপতি ইঞ্জিঃ কামাল উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক কাজী মহিবুল হাসান, বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক এমরান হোসেন পাটোয়ারী, অর্থ সম্পাদক রাশেদা আক্তার লিজা, আবু বক্কর, প্রকল্প পরিচালক আবদুল কুদ্দুস, প্রচার সম্পাদক মাহমুদুল ইসলাম ভুঁইয়া রানা, শিক্ষা বিষয়ক সম্পাদক কাজী আজিজুল ইসলাম, উপদেষ্টা মন্ডলির সদস্য মজিবুর রহমান, সদস্য শাহাদাৎ হোসেন চৌধুরী ও গিয়াস উদ্দিন মহসিন। অনুষ্ঠান শেষে ইঞ্জিয়ার সাইদুর রহমান শামীমকে সভাপতি ও কাজী জামাল উদ্দিন সুমনকে সেক্রেটারী করে পরিচালনা কমিটি ঘোষণা করা হয়।

    উপজেলার সকল ইঞ্জিনিয়ারণের উপস্থিতিতে অনুষ্ঠান শেষে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

  • ঈদের আনন্দ শোকে পরিণত, বন্ধুদের সাথে সাফারি পার্কে যাওয়া হলো না শাকিবের

    ঈদের আনন্দ শোকে পরিণত, বন্ধুদের সাথে সাফারি পার্কে যাওয়া হলো না শাকিবের

    আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

    চৌদ্দগ্রামের শাকিব (২৩) ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফেনীর লালপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। চালক সহ দু’জন গুরুতর আহত হন।
    নিহত শাকিব চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের দক্ষিণ কালিকাপুর গ্রামের ব্যবসায়ী নুর আলমের দ্বিতীয় ছেলে। ঘটনাটি ঘটেছে সোমবার (৩১ শে মার্চ) দুপুরে মহাসড়কের ফেনী লালপোল পরিদর্শন বাংলা এলাকায়। ঈদের দিন আনন্দ করতে বন্ধুদের সাথে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন।
    তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের চাচা আবুল কালাম।

    ফেনী মহিপাল ফাড়ি থানার উপ-পুলিশ পরিদর্শক সুমন চন্দ্রনাথ জানান আমরা স্থানীয়দের মাধ্যমে জানতে পারলাম দুই বন্ধু শাকিবকে নিয়ে ঈদের দিন আনন্দ করতে চৌদ্দগ্রাম থেকে মোটর মোটরসাইকেল যুগে মিরসরাই সাফারি পার্কে দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী লেমুয়া ব্রিজ এলাকায় পরিদর্শন বাংলায় সামনে ডান দিক থেকে একটি অটো সিএনজি মহাসড়কে উঠলে দ্রুতগামী মোটরসাইকেলটি সিএনজি সাথে সংঘর্ষে দুমড়ে মুছরে যায় । এসময় শাকিব সহ তিন বন্ধু গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত তিন বন্ধুকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসাধীন অবস্থায় শাকিবের মৃত্যু হয়। আহত দু’জনের মধ্যে জামাল উদ্দিন (২৩) উপজেলার ছাতিয়ানী গ্রামের বেলালের হোসেনের ছেলে অপরজন তাদের সঙ্গী রায়হান তার পিতার নাম জানা যায়নি।
    এদিকে শাকিবের মৃত্যুর খবরে তার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম দক্ষিণ কালিকাপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
    ফেনী সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক জানান সড়ক দুর্ঘটনা গুরুতর আহত তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় শাকিবের মৃত্যু হয়েছে।
    অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা প্রেরণ করা হয়েছে ।

  • ঐক্যই শক্তি, ঐক্যই মুক্তি ঐক্যই আমাদের স্বাধীনতা রক্ষা করতে পারে -ডাঃ তাহের

    ঐক্যই শক্তি, ঐক্যই মুক্তি ঐক্যই আমাদের স্বাধীনতা রক্ষা করতে পারে -ডাঃ তাহের

    আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

    জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, ঐক্যই শক্তি, ঐক্যই মুক্তি ও ঐক্যই আমাদের স্বাধীনতা রক্ষা করতে পারে।আমরা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বারবার লড়াই করেছি। বাকশালের বিরুদ্ধে লড়াই হয়েছে, এরশাদের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই হয়েছে। নিরপেক্ষ সরকারের জন্য আন্দোলন করেছি। আর সর্বশেষ জুলাই-আগস্টে সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণে জীবনদানের মাধ্যমে, রক্তদানের মাধ্যমে, শত শত মানুষের পঙ্গুত্ববরণের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। আমরা বলেছিলাম, নতুন বাংলাদেশ গড়বো। এক সমৃদ্ধ শান্তিময় সাম্যের বাংলাদেশ গড়বো।

    কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, মাত্র ৫-৭ মাসের ব্যবধানে আমরা আবার সেই স্পিরিট, সেই জজবা ও সেই ত্যাগের মহিমান্বিত জাহাজকে ফিকে দেয়ার জন্য নিজেদের মধ্যে স্বার্থের খেলা টানাপোড়ন শুরু হয়েছে। আজ সবচেয়ে বড় প্রয়োজন-জাতীয় স্বার্থে, মানুষের স্বার্থে ও নতুন সমৃদ্ধ বাংলাদেশের স্বার্থে এক মহান জাতীয় ঐক্য। যেখানে দল বড় হতে পারে না, ব্যক্তি বড় হতে পারে না। সবার উর্ধ্বে থাকবে বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রাজনীতি, বাংলার সংস্কৃতি এবং নতুন করে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় এক আপোষহীন ঐক্য।

    তিনি কেন্দ্রীয় রাজনৈতিক নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আসুন, স্বার্থপরতার রাজনীতি পরিত্যাগ করুন। নিজের জন্য এই চক্র ভুলে যান। নিজেরা কিভাবে থাকবে, দেশের মানুষ কিভাবে থাকবে, এ সিদ্ধান্ত আমাদের। প্রতিবেশি দেশের কাছে আমরা মাথা নোয়াতে চাই না। সেজন্য সকল দলের এক জায়গায় এসে মহাঐক্য গঠনের জন্য আহবান জানাচ্ছি।

    তিনি মঙ্গলবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের বিজয়করা ইসলামী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত ঈদ প্রীতি সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মোঃ জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মোঃ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা আমীর মাহফুজুর রহমান, সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি মকবুল আহমদ দুলাল, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারী বেলাল হোসাইন, ঢাকাস্থ জগন্নাথদীঘি ইউনিয়ন সোসাইটির সভাপতি শাহ আলম চৌধুরী, জগন্নাথদীঘি ইউনিয়ন জামায়াতের আমীর সাহাব উদ্দিন। বিজয়করা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ডাঃ বেলায়েত হোসেন চৌধুরীর সভাপতিত্বে, সেক্রেটারী আবদুল আলিম ভুঁইয়া শামীম ও জামায়াত নেতা কাজী রবিউল হোসেন রকির যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকাস্থ জগন্নাথদীঘি ইউনিয়ন সোসাইটির সহ-সভাপতি ডাঃ আগা আনসারুল ইসলাম চৌধুরী, উপদেষ্টা আগা আজিজুল ইসলাম চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সভাপতি মহিউদ্দিন রনি, চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম, বিশিষ্ট ব্যবসায়ী আইয়ুব আলী ফরায়েজী, আ.ন.ম মেশকাত উদ্দিন সেলিম, ইউসুফ মেম্বার, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী বেলাল উদ্দিন মজুমদারসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

  • যুক্তরাষ্ট্রে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কেউ

    যুক্তরাষ্ট্রে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কেউ

    যুক্তরাষ্ট্রে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে আরোহীদের সবাই নিহত হয়েছেন। তবে বিমানটিতে ঠিক কতোজন আরোহী ছিলেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য মিনেসোটায় একটি বাড়ির ওপর বিমানটি বিধ্বস্ত হওয়ার পর প্রাণহানির এই ঘটনা ঘটে। রোববার (৩০ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবামাধ্যম বিবিসি।

    শনিবার কর্মকর্তারা জানিয়েছেন, আইওয়া থেকে মিনেসোটাগামী একটি ছোট বিমান শহরতলির একটি বাড়িতে বিধ্বস্ত হয় এবং এতে আগুন ধরে যায়। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, বিমানটি স্থানীয় সময় ১২:২০ মিনিটের দিকে উড্ডয়ন করে এবং পরে মিনেসোটার ব্রুকলিন পার্কের একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।

    তদন্তকারীরা জানিয়েছেন, বিমানটিতে কতজন আরোহী ছিলেন তা স্পষ্ট নয়। তবে ব্রুকলিন পার্ক ফায়ার সার্ভিসের প্রধান শন কনওয়ে বলেছেন, যাত্রীদের মধ্যে কেউ বেঁচে নেই। বাড়ির ভেতরে থাকা কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

    জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড জানিয়েছে, তারা দুর্ঘটনার কারণ তদন্ত করার কখা ভাবছেন। দুর্ঘটনার কারণ এখনও অজানা। সংস্থাটি মিনেসোটার ঘটনাস্থলে যাচ্ছে। তারা জানিয়েছে, রোববার তারা ঘটনাস্থলে থাকবে বলে আশা করা হচ্ছে।

    সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, “ঘটনাস্থলে পৌঁছানোর পর তদন্তকারীরা সেখানকার পরিস্থিতি নথিভুক্তকরণ এবং বিমানটি পরীক্ষা করার প্রক্রিয়া শুরু করবেন। এরপর বিমানটিকে আরও মূল্যায়নের জন্য একটি নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হবে।”

    সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানটি যে বাড়িতে বিধ্বস্ত হয়েছে তা আগুনে পুড়ে গেছে এবং স্থানীয় দমকল বিভাগের সদস্যরা সেই আগুন নেভানোর চেষ্টা করছেন।

  • এবার ঈদযাত্রায় ট্রেনের টিকিট কালোবাজারি হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

    এবার ঈদযাত্রায় ট্রেনের টিকিট কালোবাজারি হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

    এবার ঈদযাত্রায় কোনো টিকিট কালোবাজারি হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম।

    তিনি বলেন, আপনারা জানেন যে ঈদযাত্রার সময় প্রতি বছর ট্রেনের টিকিট কালোবাজারি সিন্ডিকেট গড়ে ওঠে। এতে রেলওয়ের লোকজনও জড়িয়ে পড়ে। এবার সেটা কঠোরভাবে নজরদারি করা হয়েছে।

    রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে,

    রোববার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

    ঘরমুখো মানুষ সড়কপথের মতো ট্রেনযাত্রায়ও স্বস্তিতে বাড়ি ফিরছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পথে পথে চাঁদাবাজি চলতো, গাড়ি থামানো হতো। সেটা কিন্তু এবার নেই। কেউ এটা করার সুযোগ ও সাহস পায়নি। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। তারা নির্দেশনা মোতাবেক ভালো কাজ করছেন। সবমিলিয়ে ঈদযাত্রায় আমরা ইতিবাচক ফল পাচ্ছি।

    স্টেশনে যাত্রীদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা। এ বিষয়ে বলেন, যাত্রীদের সবাই খুশি। অন্যবারের চেয়ে এবার তারা সুন্দরভাবে যেতে পারছে। ভোগান্তি একেবারে কম। কোথাও বাড়তি টাকা-পয়সা চাওয়া হচ্ছে না। এগুলো যাত্রীরা জানালেন। তারা ভালোভাবে গেলেই আমাদের কষ্ট স্বার্থক হবে।