Author: নিউজ ডেক্স

  • কাঠালিয়ায় মাদক ও দেশীয় অস্ত্রসহ দুই যুবক আটক

    কাঠালিয়ায় মাদক ও দেশীয় অস্ত্রসহ দুই যুবক আটক

    মাহবুব হাসান, নলছটি প্রতিনিধি:

    গোপন তথ্যের ভিত্তিতে কাঠালিয়া আর্মি ক্যাম্প কর্তৃক ক্যাপ্টেন তানভীর ও ক্যাপ্টেন মোঃ জোনায়েদুল ইসলাম অনিক এবং ল্যান্স কর্পোরাল কমান্ডো সাইফুল এর নেতৃত্বে দোগনা বাজার বলতলা শৌলজালিয়ায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী সোহেল আকন ও তাইজুল ইসলাম নামে দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করে সেনাবাহিনী।

    আটককারী আসামীরা হলেন,  মোঃ তাইজুল ইসলাম, পিতার নামঃ মোঃ নবীর, গ্রামঃ বলতলা থানাঃ কাঠালিয়া জেলাঃ ঝালকাঠি। সোহেল আকন, পিতার নামঃ আনোয়ার হোসেন গ্রামঃ বলতলা থানাঃ কাঠালিয়া জেলাঃ ঝালকাঠি।

    উদ্ধারকৃত দ্রব্যসামগ্রীঃ দেশি অস্ত্র – ০৬ টি ইয়াবা – ৯০ পিচগাঁজা – ৫০০ গ্রাম, ইয়াবা সেবনের সামগ্রী – ০১টি,  ১১৮৪৪ টাকা,
    ফেনসিডিল- ০২ বোতল, আইডি কার্ড- ০১ ট,  এটিএম কার্ড- ০১ টি মোবাইল-০৪ টি।

    আটকৃতদের কাঠালিয়া থানায় প্রেরণ করা হয়েছে। তাদের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

  • গোসাইরহাটে বিএনপির উঠান বৈঠক

    গোসাইরহাটে বিএনপির উঠান বৈঠক

    মোঃ শাহাদাত, গোসাইরহাট প্রতিনিধিঃ

    শরিয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কুচাইপট্রি ইউনিয়নে বিএনপির নির্বাচনি প্রচারণায় আজ কুচাইপট্রি ১ নং কেন্দ্রে বিএনপির উঠান বৈঠক আয়োজন করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান এর একান্ত সচিব মিয়া নুর উদ্দিন আহমেদ অপুর শ্রদ্ধাভাজন বড় ভাই। উপস্তিত ছিলেন গোসাইরহাট উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ।

    মিয়া নুর উদ্দিন আহমেদ অপুর বড় ভাই বলে আপনারা যদি মিয়া নুরউদ্দিন অপুকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করেন’ তাহলে চাঁদপুর ফেরিঘাট থেকে চন্দ্রগাও লঞ্চঘাট পর্যন্ত মেঘনা নদী বাদ দেওয়া হবে’ এবং

    বরিশালের সাথে যোগাযোগ ব্যবস্থা বাড়ানোর জন্য হরিনাথপুর থেকে আবুপুর মেঘনা ব্রিজ করে দেওয়া হবে।

    যুবদল নেতা আব্দুর রহমান বলেন নুরুদ্দিন আপু যদি নির্বাচনে নির্বাচিত হয় মেয়েদের কে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত স্কুলের বেতন ফ্রি করে দেওয়া হবে। এবং সকল মেয়েদেরকে উপবৃত্তি প্রদান করা হবে।

    বিএনপি নেতা ইমরান হোসেন মুন্সি বলেন মিয়া নুর উদ্দিন অপু নির্বাচিত হলে সর্বপ্রথম অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হবে। এবং নদী ভাঙ্গন বন্ধ করা হবে।

  • দুধ দিয়ে গোসল করে জামায়াতে যোগ দিলেন বিএনপির ৩০০ নেতাকর্মী

    দুধ দিয়ে গোসল করে জামায়াতে যোগ দিলেন বিএনপির ৩০০ নেতাকর্মী

    অলি উল্লাহ রিপন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ

    পটুয়াখালীর বাউফল উপজেলায় আলোচিত এক রাজনৈতিক ঘটনায় দুধ দিয়ে গোসল করে বিএনপি ও অঙ্গসংগঠন ছেড়ে জামায়াতে যোগ দিয়েছেন বগা ইউনিয়ন মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি জালাল হাওলাদার।

    রোববার (২৬ জানুয়ারী-২০২৬) রাত আটটার দিকে বগা ইউনিয়নে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামিতে যোগ দেন।

    জানা যায়, জালাল হাওলাদারের সঙ্গে একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহিদুল ইসলাম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফারুক শরীফ, বগা ইয়াকুব শরীফ কলেজের প্রচার সম্পাদক রাকিব খান, উপজেলা যুবদলের সাবেক সদস্য এস এম আমিনুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য নিজাম মৃধাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় ৩০০ নেতাকর্মী দলত্যাগ করে জামায়াতে ইসলামিতে যোগদান করেন।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১০ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ। এ সময় প্রতীকীভাবে তিনি জালাল হাওলাদারকে এক কলস দুধ দিয়ে গোসল করান। পরে বগা ১২১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত যোগদান সভায় বক্তব্য রাখেন ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, দেশে ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই আদর্শে অনুপ্রাণিত হয়েই বিভিন্ন দল ও মতের মানুষ দলে দলে জামায়াতে যোগ দিচ্ছেন।

    তিনি আরও বলেন, “আজ যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তারা জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”

    যোগদানকারী জালাল হাওলাদার বলেন, দীর্ঘদিন বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকলেও ন্যায় ও সততার রাজনীতি প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামিকেই সবচেয়ে উপযুক্ত প্ল্যাটফর্ম মনে করেছেন। সে কারণেই তিনি স্বেচ্ছায় এই দলে যোগ দিয়েছেন।

    অনুষ্ঠানে স্থানীয় জামায়াত ও ১০ দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • উন্নয়ন ও জননিরাপত্তায় দৃঢ় প্রতিশ্রুতি ড. শফিকুল ইসলাম মাসুদের

    উন্নয়ন ও জননিরাপত্তায় দৃঢ় প্রতিশ্রুতি ড. শফিকুল ইসলাম মাসুদের

    ওলি উল্লাহ রিপন, বাউফল প্রতিনিধি:

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল নির্বাচনী সমাবেশ।

    (২৬ জানুয়ারি-২০২৬) বিকেলে কালিশুরী বিদ্যালয় মাঠে আয়োজিত এ সমাবেশে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ কালিশুরীর সার্বিক উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিতের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

    সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. মাসুদ বলেন, কালিশুরী ইউনিয়নবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি একটি পুলিশ ফাঁড়ি স্থাপন। নির্বাচিত হলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে দ্রুত এই পুলিশ ফাঁড়ি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। এতে করে চুরি, ডাকাতি ও নানা ধরনের অপরাধ দমন সহজ হবে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ তৈরি হবে। তিনি বলেন “আমরা সবাই মিলে একটি নিরাপদ ও আধুনিক কালিশুরী গড়ে তুলবো ইনশাআল্লাহ। এই পরিবর্তনের যাত্রায় আপনাদের সহযোগিতা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।”

    সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

  • ‎হাতীবান্ধায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও দোষারোপ

    ‎হাতীবান্ধায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও দোষারোপ

    ‎​মোঃ রুহুল আমিন রাসেল, লালমনিরহাট প্রতিনিধি:

    ‎‎​প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে লালমনিরহাটের হাতীবান্ধায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

    রোববার বিকেল ৩টার দিকে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কাসাইটারি এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরে রাতে আবারও দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় দলের অন্তত ২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

    ‎​খবর পেয়ে লালমনিরহাট জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার জন্য একে অপরকে দোষারোপ করছে বিএনপি ও জামায়াত।

    ‎​সোমবার সকালে জামায়াতের নারী সংগঠনের জেলা সেক্রেটারি তামান্না বেগম এবং বেলা ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাতীবান্ধা উপজেলা শাখার আমির রফিকুল ইসলাম সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ১১ দলীয় জোটের প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজুর নারী কর্মীরা টংভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ভোট চাইতে গেলে বিএনপির লোকজন তাদের হিজাব খোলার চেষ্টা করে। পরবর্তীতে বিএনপির আরও নেতাকর্মী এসে নারী-পুরুষদের ওপর হামলা চালায় এবং ঘরবাড়ি ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে। এতে তাদের ১০ জন নেতাকর্মী হাসপাতালে ভর্তি রয়েছেন।

    ‎​জামায়াত নেতারা আরও অভিযোগ করেন, বিএনপির লোকজন ভোটারদের স্বাধীনভাবে ভোট চাইতে দিচ্ছে না এবং সাধারণ ভোটারদের বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। তারা প্রশ্ন তোলেন, যে দলের নেতাকর্মীদের কাছে মা-বোনদের পর্দা ও ইজ্জত নিরাপদ নয়, তারা ক্ষমতায় আসলে জাতি কতটা নিরাপদ থাকবে।

    ‎​অন্যদিকে, বিকেল ৩টায় উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেন দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ অস্বীকার করেন। তিনি পাল্টা অভিযোগ তুলে বলেন, জামায়াতের নারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বলছেন-একমাত্র দাঁড়িপাল্লায় ভোট দিলেই জান্নাতে যাওয়া যাবে, স্বামী-সন্তান কেউ জান্নাতে নিতে পারবে না। তিনি দাবি করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে জামায়াত-শিবির পরিকল্পিতভাবে হামলা-ভাঙচুর ও ভীতি সৃষ্টি করছে। হিজাব টেনে নেওয়ার অভিযোগটিকে তিনি ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব’ বলে উল্লেখ করেন।

    ‎​উল্লেখ্য, রোববার ভোট চাওয়া ও হিজাব বিতর্ককে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হন। এর মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    ‎​হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মো. আমানুল্যাহ বলেন, “গতকালের সংঘর্ষের পর বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভবিষ্যতে যেন আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আমরা সতর্ক অবস্থানে রয়েছি।

  • ঈদগাঁও বাজারে ভাড়াটিয়ার আঘাতে মাথা ফাটল মালিক পক্ষের

    ঈদগাঁও বাজারে ভাড়াটিয়ার আঘাতে মাথা ফাটল মালিক পক্ষের

    মোহাম্মদ সেলিম ,ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ

    কক্সবাজারের ঈদগাঁও বাজারে ভাড়াটিয়া কর্তৃক দোকান জবরদখলের জেরে সন্ত্রাসী হামলায় মালিকপক্ষের এক নারীসহ চারজন আহত হয়েছে।

    সোমবার দুপুরের দিকে উপজেলার ঈদগাঁও বাজার তরকারি গলিতে এ ঘটনা ঘটে।

    সরেজমিনে জানা যায়, দোকান মালিক মৃদুল গং এর সাথে ভাড়াটিয়া মৃণালের দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। সম্প্রতি চুক্তির মেয়াদ শেষ হলেও দোকান ছাড়ছিল না ভাড়াটিয়া।এ নিয়ে বিরোধের জেরে বাকবিতন্ডার এক পর্যায়ে ভাড়াটিয়া মৃনাল গং মালিকপক্ষের উপর হামলা করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।এসময় মালিকপক্ষের এক নারী মাথা ফেটে গুরুতর আহতসহ আরো তিনজন আহত হয়। আহতদের স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

    পরে সংবাদ পেয়ে স্থানীয় ইউপি সদস্য নুরুল হুদা ঈদগাঁও পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

    মালিকপক্ষের নিখিলের দাবি, ভাড়াটিয়া মৃনাল দীর্ঘদিন যাবত চুক্তিলঙ্ঘন করে দোকানটি জবরদখল করে রাখে। চুক্তি শেষ হলেও দোকান না ছাড়ায় প্রতিবাদ করাতে প্রকাশ্যে মৃনাল ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রে হামলা করে তাদের এক নারীসহ চারজনকে গুরুতর আহত করে।পরে উল্টো নিজেরা দোকান ভাঙচুর করে তাদের বিরুদ্ধে সাজানো মামলার পাঁয়তারা করছে বলে অভিযোগ তুলেন। যা সরেজমিনে তদন্ত করলে বেরিয়ে আসবে বলে দাবি করেন।

    অপরদিকে অভিযোগ উঠা মৃনাল গং উক্ত অভিযোগ অস্বীকার করেন।

    ঘটনাস্থল পরিদর্শনকারী এএসআই আবদুল্লাহ আল নোমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং বিরোধীয় পক্ষদ্বয়কে মীমাংসার টেবিলে বসতে বলা হয়েছে।

  • সাংবাদিককে আটক ও  মামলায় জড়ানোর প্রতিবাদে ঈদগাঁওয়ে মানববন্ধন

    সাংবাদিককে আটক ও  মামলায় জড়ানোর প্রতিবাদে ঈদগাঁওয়ে মানববন্ধন

    মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ

    দৈনিক যায়যায়দিনের টেকনাফ প্রতিনিধি (মাল্টিমিডিয়া) সাংবাদিক আরাফাত সানিকে আটক ও  বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক শাহেদ ফেরদৌস হিরুর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে কক্সবাজারের ঈদগাঁওয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে ঈদগাঁও বাস ষ্টেশনে উপজেলার কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

    মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারে আল্টিমেটাম দেন। একই সঙ্গে তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

    তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে কলম ধরার কারণেই সাংবাদিকদের আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে যা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত।

    বক্তারা দাবি করেন সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, নিরপেক্ষ তদন্ত, দোষীদের শাস্তি, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত ও গণমাধ্যমকে ভয় দেখানোর সংস্কৃতি বন্ধ করতে হবে।

    সিবিএন ঈদগাঁও প্রতিনিধি আজিজুর রহমানের সঞ্চালনায় ও ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব সভাপতি সেলিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে সিনিয়র সাংবাদিক গিয়াস উদ্দিন,  জাহাঙ্গীর বাঙ্গালী, আমারদেশ প্রতিনিধি আনোয়ার হোছাইন, সাঙ্গু প্রতিনিধি মোঃ মিজানুর রহমান আজাদ, মনছুর আলম, এম বজলুর রহমান, এনসিপি নেতা রহিম চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

    এসময় দৈনিক মিল্রাত জেলা প্রতিনিধি এইচএন আলম, দি মর্নিং পোস্ট প্রতিনিধি বদিউল আলম বাহাদুর, সাংবাদিক বশিরুজ্জামান, মোঃ আরফাত, সায়মন সরওয়ার কায়েম, রাশেদ কামাল, আবু বক্কর সিদ্দিক, রবিউল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

  • ঈদগাঁওয়ে সাংবাদিককে আটক ও মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন

    ঈদগাঁওয়ে সাংবাদিককে আটক ও মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন

    মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ

    দৈনিক যায়যায়দিনের টেকনাফ প্রতিনিধি (মাল্টিমিডিয়া) সাংবাদিক আরাফাত সানিকে আটক ও  বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক শাহেদ ফেরদৌস হিরুর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে কক্সবাজারের ঈদগাঁওয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে ঈদগাঁও বাস ষ্টেশনে উপজেলার কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারে আল্টিমেটাম দেন। একই সঙ্গে তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

    তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে কলম ধরার কারণেই সাংবাদিকদের আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে যা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত।

    বক্তারা দাবি করেন সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, নিরপেক্ষ তদন্ত, দোষীদের শাস্তি, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত ও গণমাধ্যমকে ভয় দেখানোর সংস্কৃতি বন্ধ করতে হবে।

    সিবিএন ঈদগাঁও প্রতিনিধি আজিজুর রহমানের সঞ্চালনায় ও ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব সভাপতি সেলিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে সিনিয়র সাংবাদিক গিয়াস উদ্দিন,  জাহাঙ্গীর বাঙ্গালী, আমারদেশ প্রতিনিধি আনোয়ার হোছাইন, সাঙ্গু প্রতিনিধি মোঃ মিজানুর রহমান আজাদ, মনছুর আলম, এম বজলুর রহমান, এনসিপি নেতা রহিম চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

    এসময় দৈনিক মিল্রাত জেলা প্রতিনিধি এইচএন আলম, দি মর্নিং পোস্ট প্রতিনিধি বদিউল আলম বাহাদুর, সাংবাদিক বশিরুজ্জামান, মোঃ আরফাত, সায়মন সরওয়ার কায়েম, রাশেদ কামাল, আবু বক্কর সিদ্দিক, রবিউল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

  • লালমনিরহাটে বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ

    লালমনিরহাটে বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ

    মোঃ রুহুল আমিন রাসেল, লালমনিরহাট প্রতিনিধি:

    লালমনিরহাটে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

    সোমবার (২৬ জানুয়ারি) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক চোরাচালান ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, লালমনিরহাট এবং ঝাউরানী বিওপির টহলদল যৌথ অভিযান পরিচালনা করে।

    গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ভারত থেকে পাচারকৃত মাদক সীমান্তবর্তী একটি বাড়িতে মজুদ করা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে ২৫ জানুয়ারি বিকেল আনুমানিক ৪টার দিকে হাতিবান্ধা উপজেলার খামারভাতী গ্রামে একটি বাড়িতে অভিযান চালানো হয়। তল্লাশির একপর্যায়ে গরুর ঘরে মাটির নিচে পুঁতে রাখা প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৯৬৪ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ, ৭২ বোতল ফেন্সিডিল, ৪১ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

    এছাড়া একই দিন রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে অনন্তপুর বিওপির আওতাধীন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভেন্নিরতল এলাকায় টহলকালে চোরাকারবারীদের গতিবিধি টের পেয়ে তাদের চ্যালেঞ্জ করা হয়। এ সময় চোরাকারবারীরা সঙ্গে থাকা মালামাল ফেলে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া মালামাল তল্লাশি করে ৪৭ বোতল ভারতীয় কিং ফিশার মদ এবং ৬ বোতল টুবর্গ বিয়ার জব্দ করা হয়।

    ১৫ বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে সিরাপজাত মাদকের সিজার মূল্য ৪ লাখ ৩০ হাজার টাকা, ৫ কেজি গাঁজার সিজার মূল্য ১৭ হাজার ৫০০ টাকা এবং ৫৩ বোতল মদ ও বিয়ারের সিজার মূল্য ৭৯ হাজার ৫০০ টাকা। সব মিলিয়ে মোট সিজার মূল্য দাঁড়ায় ৫ লাখ ২৭ হাজার ৮০০ টাকা।

    এ ঘটনায় সংশ্লিষ্ট বাড়ির মালিকসহ জড়িত চোরাকারবারীদের শনাক্তে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

    লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।”

    তিনি মাদকবিরোধী অভিযান ও প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন এবং গোপন তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেন।

  • মোংলায় জনতার মুখোমুখি একই মঞ্চে ৪ প্রার্থী

    মোংলায় জনতার মুখোমুখি একই মঞ্চে ৪ প্রার্থী

    মোঃ মহিম ইসলাম, মোংলা প্রতিনিধিঃ

    গণতান্ত্রিক উত্তরণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দক্ষ ও সাহসী নেতৃত্বের লক্ষে মোংলায় অনুষ্ঠিত হয়েছে ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠান।

    সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় মোংলার শ্রমিক সংঘের মাঠে সুজন-সুশাসনের জন্য নাগরিক মোংলা উপজেলা কমিটির আয়োজনে বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের সংসদ সদস্য পদপ্রার্থীদের নিয়ে এই ব্যতিক্রমী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    ​সুজন মোংলার সভাপতি ফ্রান্সিস সুদান হালদার-এর সভাপতিত্বে ও সম্পাদক মোঃ নূর আলম শেখ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রার্থীরা জনগণের সামনে তাদের পরিকল্পনা তুলে ধরেন।

    ​লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম (বিএনপি – ধানের শীষ): তিনি বলেন, “নির্বাচিত হলে জোরপূর্বক অন্যের জমিতে কেউ চিংড়ি চাষ করতে পারবে না। বিএনপি ধর্মীয় সম্প্রীতি ও ‘ধর্ম যার যার, দেশ সবার’ নীতিতে বিশ্বাসী।

    ​এ্যাড. মাওঃ শেখ আব্দুল ওয়াদুদ (জামায়াতে ইসলামী – দাড়িপাল্লা): তিনি সৎ লোকের শাসন প্রতিষ্ঠা, মাদকমুক্ত সমাজ গঠন এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার অঙ্গীকার করেন।

    ​অধ্যক্ষ শেখ জিল্লুর রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ – হাতপাখা): তিনি তার দলের নির্বাচনী লক্ষ্য ও জনকল্যাণমূলক পরিকল্পনার কথা জানান।

    ​মোঃ হাবিবুর রহমান মাষ্টার (জাসদ – মশাল): তিনি শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার রক্ষায় কাজ করার প্রতিশ্রুতি দেন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং অফিসার ও মোংলা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী।

  • পাঁচবিবিতে দাঁড়িপাল্লা’র পক্ষে বিশাল পথসভা অনুষ্ঠিত

    পাঁচবিবিতে দাঁড়িপাল্লা’র পক্ষে বিশাল পথসভা অনুষ্ঠিত

    মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

    জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের হাবিবপুর বাজারে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে।

    আয়োজিত এ পথসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে এবং সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যায়।

    পথসভায় ৫নং ওয়ার্ড জামায়াতের আমীর আবু নাঈদ মোহাম্মদ অলিউল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ আসনের ১০ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী মোঃ ফজলুর রহমান সাঈদ।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার।

    এছাড়াও বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের আমীর আবু ইউসুফ মোহাম্মদ খলিলুর রহমান, ইউনিয়ন সেক্রেটারি ওমর ফারুকসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

    বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য আসন্ন নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে গণজাগরণ সৃষ্টি করতে হবে। তাঁরা সাধারণ মানুষকে ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

  • কক্সবাজারে ২৪ কোটি টাকার ইয়াবা-হেরোইন উদ্ধার, আটক ২

    কক্সবাজারে ২৪ কোটি টাকার ইয়াবা-হেরোইন উদ্ধার, আটক ২

    শাহারিয়াজ উদ্দিন চৌধুরী, কক্সবাজার সদর প্রতিনিধিঃ

    কক্সবাজার শহরের উত্তর নুনিয়ারছড়ায় ২৪ কোটি টাকা মূল্যের ৬ লক্ষ ৩০ হাজার ইয়াবা ও ১০ কেজি হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব।

    সোমবার বিকালে র‍্যাব-১৫ কক্সবাজার ক্যাম্প কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, ব্যাটালিয়নটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিয়ামুল হালিম খান।

    তিনি জানান,সাগর পথে মাদকের বড় একটি চালান পাচার করে মজুদের তথ্যের ভিত্তিতে সোমবার সকালে কক্সবাজার শহরের উত্তর নুনিয়ারছড়া এলাকায় সাগর উপকূলের প্যারাবনে র‍্যাবের একটি বিশেষ দল অভিযান চালায়। র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর সময় ২ জন কে আটক করা হয়।

    “ পরে তাদের দেয়া তথ্য মতে, প্যারাবনে বালি চাপা দেয়া অবস্থায় প্লাস্টিক চটের দুইটি বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলো খুলে পাওয়া যায় ৬ লাখ ৩০ হাজার ইয়াবা এবং ১০ কেজি হেরোইন। উদ্ধার করা এসব মাদকের আনুমানিক মূল্য ২৪ কোটি টাকা। “

    আটককৃতরা হল- চকরিয়া উপজেলার চরণদ্বীপ এলাকার মৃত হোসেন আহমেদের ছেলে মো. ইসমাইল (৪৩) ও উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মৃত সাবের আহমেদের ছেলে নজরুল ইসলাম (৪২)। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা

  • বাগেরহাটে কোস্ট গার্ডের অভিযানে গাঁজা এবং ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

    বাগেরহাটে কোস্ট গার্ডের অভিযানে গাঁজা এবং ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

    মোঃ মহিম ইসলাম, মোংলা প্রতিনিধিঃ

    বাগেরহাটের ফকিরহাট থানাধীন চুলকাটি বাজার সংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজা এবং ইয়াবাসহ ২ মাদক কারবারি বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন।

    সোমবার (২৬ জানুয়ারি) বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানিয়েছেন।

    আটককৃত ব্যক্তিরা হলেন, লবনচোরা উপজেলার আলুতলা গ্রামের মৃত আলেম মিয়ার ছেলে শহিদুল ইসলাম (৫২), কয়রা উপজেলার হলদিবুনিয়া গ্ৰামের আব্দুল হোসেন গাজীর ছেলে ইয়াসিন আলী (২৫)।

    লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক বাগেরহাটের ফকিরহাট থানাধীন চুলকাটি বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ১ লক্ষ ৬৪ হাজার টাকা মূল্যের ২ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারিকে আটক করা হয়।

    জব্দকৃত আলামত এবং আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখ

  • সুন্দরবনের দুবলার চরে ধানের শীষের প্রচারণায় শেখ ফরিদুল

    সুন্দরবনের দুবলার চরে ধানের শীষের প্রচারণায় শেখ ফরিদুল

    মোঃ মহিম ইসলাম, মোংলা প্রতিনিধিঃ

    সোমবার (২৬ জানুয়ারি) সকাল থেকে সুন্দরবনের সাগর চরের শুঁটকি পল্লীখ্যাত দুবলার চরে তিনি গণসংযোগ কার্যক্রম শুরু করেন। এ সময় তিনি জেলে ও মাঝিমাল্লাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের হাতে ধানের শীষ প্রতীকের লিফলেট তুলে দিয়ে ভোট প্রার্থনা করেন। তাঁর এই প্রচারণাকে ঘিরে স্থানীয় জেলেদের মাঝে উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যায়।

    পরে জেলে পল্লীতে অনুষ্ঠিত হয় ধানের শীষের প্রচারণা সভা। সভায় উপস্থিত সাধারণ জেলেরা তাদের জীবন-জীবিকা, নিরাপত্তা ও মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে কথা বলেন এবং দীর্ঘদিনের নানা সমস্যার কথা তুলে ধরেন।

    এসময় শেখ ফরিদুল ইসলাম বলেন, আমি নির্বাচিত হলে জেলেদের জীবনমান উন্নয়নে কার্যকর ও বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি জানান, সাগরপাড়ের ঝুঁকিপূর্ণ এলাকায় পর্যাপ্ত সাইক্লোন শেল্টার নির্মাণ, ভাসমান হাসপাতাল স্থাপন, সুপেয় পানির স্থায়ী ব্যবস্থা এবং দস্যুতা রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। জেলেদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় তিনি সবসময় পাশে থাকবেন বলেও আশ্বাস দেন।

  • মাভাবিপ্রবিতে কিডনি রোগ সচেতনতা ও খাদ্যাভ্যাস বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

    মাভাবিপ্রবিতে কিডনি রোগ সচেতনতা ও খাদ্যাভ্যাস বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

    মো:জিসান রহমান,​মাভাবিপ্রবি প্রতিনিধিঃ

    মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) জনস্বাস্থ্য রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘লাইফস্টাইল, খাদ্যাভ্যাস ও কিডনি রোগ: এ গ্রয়িং পাবলিক হেলথ চ্যালেঞ্জ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সেমিনার কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটি, রোটার‌যাক্ট ক্লাব অব মাওলানা ভাসানী এবং মাভাবিপ্রবি অর্থনীতি বিভাগ যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজিম আখন্দ।

    ​প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয় হলো সচেতন নাগরিক তৈরির কেন্দ্র। শিক্ষার্থীরা যদি এখান থেকে অর্জিত জ্ঞান পরিবার ও সমাজে ছড়িয়ে দেয়, তবে কিডনি রোগ প্রতিরোধে দেশে বড় পরিবর্তন আনা সম্ভব।”

    সেমিনারে মূল প্রবন্ধ বা রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন অর্থোপেডিক্স ও ট্রমাটোলজি বিশেষজ্ঞ অধ্যাপক ড. মো. শহিদুল্লাহ কায়সার। তিনি কিডনি সুস্থ রাখতে পর্যাপ্ত পানি পান, অতিরিক্ত লবণ ও ফাস্টফুড পরিহার এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

    অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাজমুস সাদেকীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশেকুল ইসলাম, রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটির সভাপতি মো. শামসুল আলম শিবলী ও সেক্রেটারি মোহাম্মদ আব্দুল জলিলসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রোটার‌যাক্ট ক্লাব সভাপতি সাকিব হাসান খান।

  • শার্শায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী জনসমাবেশ

    শার্শায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী জনসমাবেশ

    মোঃ ইমরান হোসেন হৃদয়, শার্শা (যশোর) প্রতিনিধি:

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির নির্বাচনী প্রচারণা জোরদার হয়েছে শার্শা উপজেলায়। ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত গড়ে তুলতে যশোর–৮৫/১ সংসদীয় আসনের শার্শা উপজেলার ১ নম্বর ডিহি ইউনিয়নের পাকশী ইউনিয়ন মাঠে এক বিশাল নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২৬ জানুয়ারি) বিকেল ৪টায় আয়োজিত এ জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন।

    তিনি বলেন, দেশের মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার এবং গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষই একমাত্র ভরসা। জনগণের শক্তিতেই এবার বিজয় নিশ্চিত হবে।

    জনসভায় সভাপতিত্ব করেন ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম হোসেন আশা।

    প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু।

    এছাড়াও বক্তব্য ও উপস্থিতি দিয়ে জনসভাকে সমৃদ্ধ করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু ও সালাউদ্দিন আহমেদ, উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

    সমাবেশে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

  • বাউফলে অগ্নিকান্ডে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

    বাউফলে অগ্নিকান্ডে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

    অলি উল্লাহ রিপন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ

    পটুয়াখালীর বাউফলে কালিশুরীতে রাতের আঁধারে অগ্নিকান্ডে ১০ টি দোকান পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়িকরা।

    শনিবার (২৪ জানুয়ারি-২০২৬) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের রাজাপুর হিজবুল্লাহ্ বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

    ভুক্তভোগী ব্যবসায়ী মোশাররফ হোসেন খান সাংবাদিকদের জানান, ওই দিন রাত ৯ টার দিকে দোকান বন্ধ করে আমি বাড়িতে গিয়ে প্রতিদিনের মতো খাবার খেয়ে ঘুমিয়ে যাই।ঠিক রাত আনুমানিক ১১ টার দিকে বাজারে থেকে মানুষের হইচই ডাক- চিৎকার শুনে ঘুম থেকে উঠে দৌড়ে বাজারে গিয়ে দেখি আগুনে আমার ব্যবসা প্রতিষ্ঠান সব পুড়ে ধ্বংস হয়ে গেছে। এলাকাবাসী আগুন নিভানোর চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়নি। একপর্যায়ে ফায়ার সার্ভিস অফিসে ফোন দেওয়া হয়। কিন্তু ততক্ষণে সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

    ভুক্তভোগী মোশাররফ খান বলেন, ১০টি দোকানের মধ্যে আমার দুটো। একটিতে ছিল বিকাশ,নগদ টাকা, মনোহারি, জুতা সহ ভ্যারাইটিজ আইটেম এবং অন্যটিতে ছিল মোদি- মনহরী সহ অন্যান্য মালামাল। এতে প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আমার। আশা,ব্র্যাক ও উদ্দীপনা থেকে আমি লোন নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছি, এখন আমি পথে বসে গেছি আমার আর কোন উপায় নেই। আমি কিভাবে কিস্তি চালাবো, সংসার চালাবো।

    অন্য এক ভুক্তভোগী নজরুল ইসলাম খান বলেন,আমি এই বাজারে দীর্ঘদিন ধরে মুদি, মনোহারি ও চায়ের দোকান করে আসছি।আমার দোকানে প্রায় ৩-৪ লাখ টাকার মালামাল রাখা ছিল। এক টাহার মালামাল রক্ষা করতে পারি নাই আমার ভিক্ষা করা ছাড়া কোনো উপায় নেই’।

    এছাড়াও ব্যবসায়িক মোঃ ইমন আকনের ছিল চাউলের গোডাউন, ব্যবসায়িক সাহেব আলী ফকিরের কৃষি যন্ত্রপাতি দোকান সহ বাজরে বিএনপির ৯ নং ওয়ার্ড কার্যালয়টিও অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেছে।

    মার্কেটের মালিক মনসুর আহমেদ (অবসরপ্রাপ্ত) সহকারী অধ্যাপক কান্না কন্ঠে জানান আমি পেনশনের টাকায় মার্কেটটি করেছি।শেষ বয়সে এটা নিয়ে জীবন কাটাবো। কিন্তু আমার সমস্ত কিছু শেষ হয়ে গেলো।আমি নিরুপায় হয়ে গেছি’।

    এ ঘটনায় বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সালেহ আহমেদ জানান, ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি সহায়তা ২০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে এবং সরকারি ভাবে নগদ অর্থ সহায়তা ও ঢেউটিন সহ অনন্য যা আছে ক্ষতিগ্রস্তদের দেওয়া হবে।

  • নওগাঁয় ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

    নওগাঁয় ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

    মোঃ বিদ্যুৎ হোসেন, নওগাঁ প্রতিনিধি:

    নওগাঁ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

    নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে রাত ১২:৩০ মিনিটে মান্দা থানার পরানপুর ইউনিয়নের দাওইল গ্রামে এই অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে জনৈক আফসার আলীর বসতবাড়ির আঙিনায় অভিযান চালিয়ে সন্দেহভাজন তিন ব্যক্তিকে তল্লাশি করা হয় এবং তাদের কাছ থেকে মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন: ১. মো: হেলাল উদ্দিন (৩৬) ২. মো: নাজমুল হোসেন (২৮) ৩. মো: আলাল উদ্দিন (৩৮)।

    গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ জানায়, মাদকমুক্ত জেলা গড়তে এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে এবং এক্ষেত্রে জনসাধারণের সহযোগিতা কামনা করা হয়েছে।

  • ৫৪ বছরের পিছিয়ে পড়া মান্দাকে ঢেলে সাজাতে দাঁড়িপাল্লা’র বিকল্প নেই : খন্দকার আব্দুর রাকিব

    ৫৪ বছরের পিছিয়ে পড়া মান্দাকে ঢেলে সাজাতে দাঁড়িপাল্লা’র বিকল্প নেই : খন্দকার আব্দুর রাকিব

    ইসরাফিল ইসলাম, মান্দা প্রতিনিধি:

    নওগাঁর মান্দা উপজেলার ৯নং তেঁতুলিয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে তেঁতুলিয়া ইউনিয়নের সাবাইহাট পিঁয়াজ পট্টিতে আয়োজিত এই জনসভায় আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষের ঢল নামে।

    জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ১১ দলীয় জোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী খন্দকার আব্দুর

    রাকিব বলেন, “গত ৫৪ বছরে মান্দা বারবার অবহেলিত হয়েছে। এই পিছিয়ে পড়া মান্দাকে সাজাতে ও উন্নয়নের মূল স্রোতে আনতে দাঁড়ি পাল্লার কোনো বিকল্প নেই। আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই—যেখানে বৈষম্য থাকবে না, চাঁদাবাজি থাকবে না, দখলবাজির কোনো স্থান থাকবে না।

    ”তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী কখনো চাঁদাবাজি করে না, কাউকে করতেও দেবে না। বেকার ভাতা দিয়ে নয়—আমরা বেকার যুবকদের হাতে সম্মানজনক কাজ তুলে দিতে চাই।”

    বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য ও মান্দা উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন বলেন, “মান্দার মানুষের ন্যায্য অধিকার আদায়ে জামায়াতে ইসলামী অতীতেও ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও রাখবে।”

    অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আমির ডা. আমিনুল হক, সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি ইলিয়াস খান,যুব বিভাগ মান্দা শাখার সভাপতি জনাব মো আব্দুল মালেক, শিবির নেতা আমানুল্লাহ, রায়হান এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোখলেসুর রহমান কামরুল।

    জনসভায় আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মুফতি মাওলানা মাহমুদুল হাসান, এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, এনসিপি নেতা হাফিজুর রহমান, সাবেক মান্দা উপজেলা শিবিরের সভাপতি হাফেজ আমিনুল ইসলাম,ছাত্রশিবির সভাপতি (পূর্ব) রোমান ইসলাম, সভাপতি (পশ্চিম) মাহমুদুল হাসানসহ ১১ দলীয় জোটভুক্ত বিভিন্ন দলের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

    সভায় সভাপতিত্ব করেন তেঁতুলিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ওসমান গনি এবং সঞ্চালনা করেন যুব জামায়াতের ইউনিয়ন সভাপতি সুমন শেখ।

  • ডিমলায় প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ডিমলায় প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও প্রশ্নবিদ্ধমুক্ত করতে ডিমলায় নিয়োজিত প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    উপজেলা নির্বাচন অফিসের বাস্তবায়নে এবং ঢাকা নির্বাচন ইনস্টিটিউটের সহযোগিতায় রবিবার ডিমলা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইমরানুজ্জামান।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মোঃ নায়েরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারীর পুলিশ সুপার মোঃ শেখ জাহিদুল ইসলাম ও জেলা নির্বাচন অফিসার মোঃ লুৎফর কবীর সরকার।

    এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সাইদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মোঃ নিয়াজ মেহেদী, উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্না, উপজেলা নির্বাচন অফিসার মো. জাহাঙ্গীর আলম, ডিমলা থানার অফিসার ইনচার্জ মো. শওকত আলী সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

    সভায় জেলা প্রশাসক মোঃ নায়েরুজ্জামান বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, সে জন্য সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।” তিনি প্রিজাইডিং অফিসারদের নিরপেক্ষতা, আইন মেনে দায়িত্ব পালন এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবেলার নির্দেশনা দেন।

    সভায় জানানো হয়, এবারের নির্বাচনে ডিমলা উপজেলায় মোট ৮৪টি ভোটকেন্দ্রে ৮৪ জন প্রিজাইডিং অফিসার এবং ৪৩৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করবেন।

    মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সহকারী প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কেন্দ্রগুলো পরিদর্শন করেন। এ সময় তারা কেন্দ্রগুলোতে রাত্রীকালীন অবস্থান, নিরাপত্তা এবং যাতায়াত সংক্রান্ত সুবিধা-অসুবিধা সরাসরি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে শুনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।