Tuesday , 5 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

প্রতিবন্ধী দুই ভাইয়ের নতুন আশ্রয়: আল মুসাইদাহ ফাউন্ডেশনের সহানুভূতির ছোঁয়া

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 5, 2025 8:36 am

 

আতিক উল্লাহ চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি;

রাঙ্গুনিয়ার মরিয়ম নগর চৌমুহনীতে দুই প্রতিবন্ধী ভাই ও তাদের বৃদ্ধ মা-বাবা দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন একটি জরাজীর্ণ ঘরে, যেখানে ছিল না নিরাপদ আশ্রয়, ছিল না প্রয়োজনীয় সুযোগ-সুবিধা। বর্ষা মৌসুমে চুইয়ে পড়া বৃষ্টির পানি, শীতকালে হিমেল হাওয়া, আর প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে জীবনযাপন এসবই ছিল তাদের নিত্যদিনের সঙ্গী।

তবে এই দুঃসহ জীবনচিত্রে এক নতুন আশার আলো ছড়িয়ে দিল আল মুসাইদাহ ফাউন্ডেশন ও মানবতার ফেরিওয়ালা জুয়েল ভাই । ফাউন্ডেশনটির সার্বিক ব্যবস্থাপনায় ও জুয়েল ভাইয়ের অর্থায়নে সম্প্রতি ওই পরিবারটির জন্য নির্মিত হয়েছে একটি নতুন ঘর, যেখানে আছে নিরাপদ ছাদ, সুপরিসর কক্ষ ও মৌলিক সুযোগ-সুবিধা।

ঘর হস্তান্তরের সময় ওই পরিবারের সদস্যদের চোখে ছিল আনন্দাশ্রু। প্রতিবন্ধী দুই ভাই বললেন, “আমরা কখনো ভাবিনি আমাদের এমন একটা সুন্দর ঘর হবে। আল্লাহর কাছে দোয়া করি যারা আমাদের এই উপকার করেছেন, তিনি যেন তাদের উত্তম প্রতিদান দেন।”

আল মুসাইদাহ ফাউন্ডেশনের সভাপতি লায়ন মোহাম্মদ আবু হাসান বলেন “আমরা সমাজের পিছিয়ে পড়া, অসহায় ও দুঃস্থ পরিবারগুলোর পাশে থাকতে চাই সবসময়। এই ঘরটি শুধু একটি আশ্রয়স্থল নয়, এটি এক নতুন জীবনের শুরু।”

এটা আল মুসাইদাহ ফাউন্ডেশন এর ৬নং ঘর নির্মাণ প্রকল্প।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজার-৩ সংসদীয় আসনের কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে মুহাম্মদ শাহজাহান

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা স্পষ্টের দাবিতে জাবির প্রাণরসায়ন সংসদের মানববন্ধন

স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা

ভূরুঙ্গামারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন

ত্রিশাল প্রবেশদ্বারে দৃষ্টিনন্দন ফুট ওভারব্রিজ, বদলে গেল চেহারা

ঈদের টানা ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে রিডিং রুম উদ্বোধন

একবিংশ শতাব্দীতে এসেও শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হয়নি- শামসুল আলম বাহাদুর

মনোনয়নের দাবিতে হেলাল উদ্দিন আহমেদের সমর্থকদের বিশাল মশাল মিছিল

নিখোঁজের ৬ দিন পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মরদেহ উদ্ধার