Saturday , 28 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

রংপুরে প্রতিভার ঘাটতি নেই, অভাব শুধু প্ল্যাটফর্মের: বিসিবি সভাপতি বুলবুল

 

আনোয়ারুল ইসলাম রনি, রংপুর প্রতিনিধিঃ

“ঢাকায় বসে রংপুরের বাস্তবতা অনুধাবন করা সম্ভব নয়। তাই নিজে এসেছি মাঠে, বাস্তব চিত্র দেখতে,”—বললেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।

আজ শনিবার সকালে রংপুর ক্রিকেট গার্ডেনে স্থানীয় ক্রিকেটার ও ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়কালে তিনি জানান, রংপুরে প্রতিভার সংকট নেই, কিন্তু এই প্রতিভাকে গড়ে তুলবার মতো পর্যাপ্ত প্ল্যাটফর্ম এখনো গড়ে ওঠেনি।

বুলবুল বলেন, “চার দিনের ক্রিকেট হোক, এক দিনের ম্যাচ, কিংবা স্কুল ক্রিকেট, প্রতিটি ক্ষেত্রেই রংপুর নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। এর মানে, এখানকার ছেলেদের মেধা আছে, দরকার শুধু একটি শক্তিশালী কাঠামো ও সুপরিকল্পিত বাস্তবায়ন।”

বিকেন্দ্রীকরণে জোর

বিসিবি সভাপতি জানান, এখন আর সব কিছু ঢাকাকেন্দ্রিক না রেখে রাজশাহী ও রংপুরকে একত্র করে একটি জোন হিসেবে গড়ে তোলা হবে। এই জোনে প্রিমিয়ার লিগ, নারী ক্রিকেট, কোচিং, ট্যালেন্ট হান্ট কার্যক্রম চালু করা হবে। পাশাপাশি স্থানীয় আম্পায়ার, কোচ ও ক্রীড়া সংগঠকদের সম্পৃক্ত করে গড়ে তোলা হবে ‘রংপুর ক্রিকেট বোর্ড’ নামক একটি আলাদা কাঠামো।

সংস্কৃতি গড়ার প্রত্যয়

রংপুরের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের অচলাবস্থা প্রসঙ্গে বুলবুল বলেন, “গত ২১ বছরে মাত্র ৩-৪ বার ক্রিকেট লিগ হয়েছে—এটা অত্যন্ত হতাশাজনক। আমরা এমন একটি সংস্কৃতি গড়তে চাই, যেখানে নিয়মিত খেলা হবে, মেধার ভিত্তিতে সিলেকশন হবে, স্বজনপ্রীতি থাকবে না।”

রংপুরের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা চান বুলবুল

তিনি বলেন, “সঠিক প্রশিক্ষণ, কোচিং ও ক্রীড়াশিক্ষা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। তবে এ যাত্রায় শুধু বোর্ড নয়, রংপুরবাসীকেও এগিয়ে আসতে হবে। আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, ইনশা আল্লাহ তা বাস্তবায়ন করব।”

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম, বিসিবি সভাপতির উপদেষ্টা আবিদ হাসান সামি, জাতীয় নারী দলের অধিনায়ক নিগার সুলতানা, জাতীয় দলের সাবেক অলরাউন্ডার নাসির হোসেন এবং জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা প্রমুখ।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

তরুণদের কণ্ঠে জলবায়ু বার্তা: খুলনায় ‘ভয়েসেস অব ক্লাইমেট’ ফ্ল্যাশমব

ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু আব্দুর রহমানকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

যুক্তরাষ্ট্রের অবরোধকে কেন্দ্র করে আবারও হরমুজ প্রণালী বন্ধ করল ইরান

ঈদগাঁওয়ে সাধারণ মানুষের নাগালের বাইরে সবজির দাম

বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান ও রক্ষিতা ইমা ইয়াবাসহ গ্রেফতার

‘ইতিহাসের কালো অধ্যায় ২৮ অক্টোবর’ উপলক্ষে জাবি শিবিরের প্রমাণ্যচিত্র প্রদর্শনী

সীমান্তে ভারত থেকে ১১ অনুপ্রবেশকারী আটক

ইংরেজি শিখুন এখন চ্যাটজিপিটির সাহায্যে-বিনা খরচে, নির্ভরতায়

অফিস সময় কাগজে বিকেল ৫টা, বাস্তবে দুপুর ২টায় তালা

পুঠিয়ায় অবৈধভাবে ফসলি জমির টপসয়েল কাটার এস্কেভেটর জব্দ