Sunday , 22 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

ইরানের ফোরদো পরমাণু কেন্দ্র ধ্বংস হয়ে গেছে, দাবি ট্রাম্পের

ইরানের ভূগর্ভস্থ ফোরদো পরমাণু কেন্দ্র ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার সকালে ট্রাম্প সামাজিকমাধ্যম ট্রুথে ঘোষণা দেন ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

ইসরায়েলের এক কর্মকর্তা সংবাদমাধ্যম এক্সিওসকে জানিয়েছেন, হামলায় সর্বাধুনিক বি-২ স্টিলথ বোমারু ব্যবহার করা হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, অত্যন্ত সুরক্ষিত ফোরদো পরমাণু কেন্দ্র সত্যিই ধ্বংস হয়েছে কি না সেটি এখনো নিশ্চিত নয়। কারণ ট্রাম্প কেন্দ্রটি ধ্বংস হয়ে যাওয়ার তথ্য জানিয়েছেন আরেকটি সূত্রের বরাতে। তার বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়ানোর অনেক প্রমাণ রয়েছে।

ট্রাম্প একটি ওপেন-সোর্স ইন্টেলিজেন্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করেছেন, যেখানে বলা হয়েছে- শক্তিশালীভাবে সুরক্ষিত ফোরদো পারমাণবিক স্থাপনা নাই হয়ে গেছে।

ট্রাম্প জানিয়েছেন, আজ ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় রাত ১০টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘এটি (ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা) মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও পুরো বিশ্বের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।’ সূত্র: আলজাজিরা

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

ইতিহাস-ঐতিহ্য আর নান্দনিক সৌন্দর্যে পর্যটকের হিড়িক নাটোরের উত্তরা গণভবনে

কিশোরগঞ্জে ডাকাতি করতে গিয়ে ৫ জন গণপিটুনির শিকার

কুলিয়ারচরে জমিতে কাজ করার সময় বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে স্পৃষ্টে ২ কৃষকের মৃত্যু

ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত হয়েছে : রাষ্ট্রীয় টেলিভিশন

অসুস্থ কৃষক মনিরুলের পাকা ধান ঘরে তুলে দিল জামায়াতে ইসলামী

সকল তদন্ত কমিটি থেকে অব্যাহতি চেয়েছেন অধ্যাপক হাবিব-উল-মাওলা

সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ

মহিপুরে গণভোট ২০২৬ উপলক্ষে ভোটারদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নিখোঁজ ছোটভাইকে খুঁজে বেড়াচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

আজ থেকে প্রবাসী ভোটাররা পোস্টাল ভোট দিতে পারবেন