Friday , 13 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

ওয়ানডে নেতৃত্বে রদবদল: শান্ত বাদ, দায়িত্বে মিরাজ

মোঃ নাসরুল্লাহ সাকিব, ঢাকা প্রতিনিধি:

বাংলাদেশ ওয়ানডে দলে নতুন অধিনায়ক হয়েছেন মেহেদী হাসান মিরাজ। শান্তর পরিবর্তে দায়িত্ব পাওয়া এই অলরাউন্ডারের সামনে এখন বড় দায়িত্ব, দলকে মাঠে নেতৃত্ব দেওয়া এবং পারফরম্যান্সে ধারাবাহিকতা ধরে রাখা। লড়াকু মানসিকতা, বুদ্ধিদীপ্ত খেলা আর চাপের মধ্যে নিজেকে প্রমাণ করার শক্তি থেকেই মিরাজকে বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নতুন দায়িত্ব পাওয়ার পর মিরাজ বলেন, “দেশের নেতৃত্ব দেওয়া আমার স্বপ্ন ছিল। বোর্ড যে আস্থা রেখেছে, আমি সেটার মর্যাদা রাখতে চাই। আমরা ভয়ডরহীন ক্রিকেট খেলব, আত্মবিশ্বাস নিয়ে খেলব।” তার নেতৃত্বে টাইগারদের প্রথম সিরিজ হবে শ্রীলঙ্কার মাটিতে জুলাই মাসে।

এই সফরে তিনটি ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ, যা মিরাজের অধিনায়কত্বের প্রথম বাস্তব পরীক্ষা। দেশের মাটিতে হোক কিংবা বিদেশে মিরাজ বরাবরই দলে একজন নির্ভরযোগ্য খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

বোলিংয়ে দারুণ ধার থাকার পাশাপাশি ব্যাট হাতেও মিরাজ সময়ের সঙ্গে উন্নতি করেছেন। ভারত, নিউজিল্যান্ড, আফগানিস্তান সব দলের বিপক্ষেই রয়েছে তার ইনিংস-বাঁচানো ও ম্যাচ জেতানো পারফরম্যান্স। অনূর্ধ্ব-১৯ পর্যায় থেকেই নেতৃত্বে অভ্যস্ত মিরাজ আন্তর্জাতিক পর্যায়ে পরিণত একজন ক্রিকেট সেনানী।

বিসিবির এই সাহসী সিদ্ধান্তে যেমন ভরসা রাখছেন ক্রিকেটবোদ্ধারা, তেমনি ভক্ত-সমর্থকরাও আশায় বুক বাঁধছেন। তিন ফরম্যাটে আলাদা তিন নেতা নিয়ে বাংলাদেশ এখন ভবিষ্যতের দিকে তাকিয়ে এক নতুন গল্প রচনার আশায়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

অপেক্ষা করুন, পরিবর্তন দেখবেন : মন্ত্রী আরিফুল হক চৌধুরী

‎ভূরুঙ্গামারীতে শতবর্ষী বটগাছ উপড়ে প্রধান সড়ক বন্ধ, দুর্ভোগে ১০ হাজার মানুষ

নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বিভাগীয় পাবলিক স্পিকিং প্রতিযোগিতা

শিবগঞ্জে আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকীতে উপজেলা বিএনপির দোয়া মাহফিল

শৈলকুপায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

নদীরক্ষা বাঁধে বৃক্ষরোপণ

সেমিস্টারের আগের রাতে নিজ বাসায় কুবি শিক্ষার্থী ও তার মা খুন

ঈদগাঁওয়ে কাল দাঁড়িপাল্লার গণমিছিলে আসছেন ডাকসু জিএস এস এম ফরহাদ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

চরপাড়া থেকে জামালপুর-ভর্তি জালিয়াতির জাল কই থামবে?