Thursday , 12 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

সদরপুরে মোবাইল চুরির অপবাদে যুবককে মারধর, ইউপি সদস্য গ্রেফতার

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 12, 2025 3:07 pm

ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটেরচর আশ্রয়ন প্রকল্প এলাকায় মোবাইল চুরির মিথ্যা অভিযোগ তুলে এক যুবককে বর্বরভাবে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য তারেক খানকে গ্রেফতার করেছে।

ভুক্তভোগী শরীফুল সেকের পিতা নূর ইসলাম জানান, ৭ জুন ভোরে তারেক খান (৪৫), সাকিব শেখ (৩৬), বাবর আলী মীর (৪৫) ও আরও কয়েকজন তাদের বাড়িতে হামলা চালিয়ে শরীফুলকে এলোপাতাড়ি মারধর করে। ঘরের আসবাবপত্র ভাঙচুর ও কোরবানির জন্য রাখা গরু বিক্রির ১ লাখ ৭০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরে শরীফুলকে রশি দিয়ে বেঁধে পার্শ্ববর্তী বাগানে নিয়ে আবারও পিটিয়ে গুরুতর আহত করে।

স্থানীয়দের সহায়তায় শরীফুলকে উদ্ধার করে সদরপুর হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে সে সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

এদিকে, পরিবার অভিযোগ করেছে—বিবাদীরা মামলা না করতে হুমকি দিচ্ছে, ফলে তারা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।

সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান বলেন, “অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত তারেক খানকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

বিসিএস শিক্ষা ক্যাডারে স্বীকৃতির দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

বাঘাইছড়িতে বিএনপির ব্যাপক পদযাত্রা, লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাদারীপুরে সার্বজনীন পৌর মহাশ্মশানের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

নজরুল বিশ্ববিদ্যালয়ে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ক্লাবের অরিয়েন্টেশন অনুষ্ঠিত

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

বিরোধী দলকে রাজনীতি শেখার পরামর্শ সেতুমন্ত্রীর

কুবিতে ৩ দিনব্যাপী ‘ফুড সিস্টেমস ইয়ুথ লিডারশিপ কর্মশালা’ অনুষ্ঠিত

জ্বালানি সংকট সমাধানে সংসদে বিশেষ কমিটি গঠন, মেয়াদ ৩০ দিন

চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী বৃহস্পতিবার

‎কুবিতে বেগম খালেদা জিয়ার স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান