Saturday , 17 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

জয়মনি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলিয়াস স্টোর

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 17, 2026 12:09 pm

মোঃ মহিম ইসলাম, মোংলা প্রতিনিধিঃ

মুহূর্তের আগুনে নিঃস্ব হয়ে গেল একটি স্বপ্ন। বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি বাজারের সুপরিচিত ব্যবসা প্রতিষ্ঠান ‘ইলিয়াস স্টোর’ এখন কেবলই এক স্তূপ ছাই।

শুক্রবার ( ১৬ জানুয়ারি) রাত ১১ টায় লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকানটির মালামাল ও নগর অর্থসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যেই পুরো দোকানে ছড়িয়ে পড়ে। বাজারের অন্যান্য ব্যবসায়ীরা এবং স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও তেলে আগুন লাগা পাশাপাশি বিপুল পরিমাণ মালামাল থাকায় আগুন দ্রুত নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। ফায়ার সার্ভিস আসার আগেই দোকানের ভেতরের বিপুল পরিমাণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

দোকানের মালিক ফাহার মাতুব্বর তার দোকান পুড়ে ছাই হওয়া দেখা তিনি আগুনে ঝাঁপ দেন এবং বেহুশ অবস্থায় মোংলা হাসপাতালে ভর্তি রয়েছে। তিল তিল করে গড়ে তোলা এই ব্যবসা প্রতিষ্ঠানটিই ছিল তার পরিবারের আয়ের প্রধান উৎস। ক্ষয়ক্ষতির পরিমাণ ৮ লক্ষ টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত।

জয়মনি বাজারের এই অগ্নিকাণ্ড আবারও মনে করিয়ে দিল অগ্নিনির্বাপণ সচেতনতার গুরুত্ব। ক্ষতিগ্রস্ত ফাহার মাতুব্বরের সহায়তায় প্রশাসন ও বিত্তবানরা এগিয়ে আসবে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

তার ভাই ফাহিম জানান, গতকাল রাতে তার ভাই দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। ভুলে নগদ অর্থের ব্যাগ দোকানে রেখে যান। তিনি ছিলেন বাজার সমিতির ম্যানেজার তার কাছে সকল টাকা জমা ছিল, বাজারে ভিতরে তিনি নগদ, বিকাশের বড় এজেন্সি ছিলেন। তার দোকানটা বাজার ভিতরে বেচা কিনায় দুই নাম্বার ছিল এবং ওইদিনের বেচাকেনার সকল টাকা ব্যাগের মধ্যে ছিল। ব্যাগটি পুড়ে গেছে এবং ব্যাগ থেকে কিছু পোড়া টাকা পাওয়া গেছে। ব্যাগে আড়াই লাখ টাকার বেশি ছিল এবং ৫ থেকে ৬ লাখ টাকার বেশি মালামাল পুড়ে গেছে। আমার ভাই একেবারে নিঃস্ব হয়ে গেছে। আশা করবো এই মহা বিপদের সময় আপনারা সকলে আমার ভাইয়ের পাশে দাঁড়াবেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাদারীপুর-১ আসনের মনোনয়ন ঘোষণা স্থগিত করল বিএনপি

কলেজ শিক্ষার্থী রাসেল’র হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন

ওমান উপকূলে কনটেইনার জাহাজে ইরানি গানবোট থেকে গুলি

বিভিন্ন খাতে কৌশলগত অংশীদারিত্ব জোরদারে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া

ডিমলায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

কুবিতে ঈদুল ফিতরের জামাতের সময়সূচি ঘোষণা

তিস্তা নদীতে অবৈধভাবে পাথর উত্তোলনের মহা উৎসব, ঝুঁকিতে তিস্তা ব্যারেজ

মধ্যনগরে মাধ্যমিক বিদ্যালয়ের দাবি জোরালো, দূরপথ পাড়ি দিয়ে পড়ছে সাত গ্রামের শিক্ষার্থীরা

দলীয় প্রতীক না থাকায় স্থানীয় সরকার নির্বাচন চ্যালেঞ্জিং হবে : পানিসম্পদ মন্ত্রী

কুবিতে নানা আয়োজন ও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বরিশাল মুক্ত দিবস