Saturday , 3 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

চবি ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে এসে বাবাকে হারালেন এক শিক্ষার্থী

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 3, 2026 12:38 pm

মোতাহের উদ্দিন, (চবি) প্রতিনিধিঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে এসে বাবাকে হারিয়েছেন নাশিতা তাসনিম নামের এক শিক্ষার্থী।

শনিবার সকালে মেয়েকে ভর্তি পরীক্ষার কেন্দ্রে পৌঁছে দিতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তার বাবা মো. ইব্রাহীম খলিল (৬০)। পরে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ও বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাশিতা তাসনিমের বাবা মো. ইব্রাহীম খলিলের পৈত্রিক বাড়ি কুমিল্লায়। তবে তিনি চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকার সিটি টাওয়ারে ভাড়া বাসায় বসবাস করতেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শনিবার সকালে মেয়েকে নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসেন মো. ইব্রাহীম খলিল। শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনে মেয়েকে পরীক্ষার হলে পৌঁছে দেওয়ার পর হঠাৎ তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন।

পরে তিনি শহীদ আবদুর রব হলের শিক্ষার্থীদের একটি কক্ষে গিয়ে শুয়ে পড়েন। এ সময় তার মুখ দিয়ে ফেনা বের হতে শুরু করলে উপস্থিত শিক্ষার্থীরা দ্রুত বিষয়টি বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারকে জানায়।

প্রথমে তাকে চবি মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক প্রাথমিকভাবে তাকে হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। পরে দ্রুত অ্যাম্বুলেন্সে করে তাকে পার্কভিউ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের ভারপ্রাপ্ত প্রধান চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ আবু তৈয়ব বলেন, পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায় যে তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন। দ্রুত হাসপাতালে পাঠানোর নির্দেশ দেওয়া হলেও নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করা হয়।

তবে এই ঘটনায় তার মেয়েকে ভর্তি পরীক্ষার্থী হিসেবে কোনো বিশেষ সুবিধা দেওয়া হবে না।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

শিশু আনাস হত্যার রহস্য উদ্ঘাটন, ঘাতকের ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

কলেজ শিক্ষার্থী রাসেল’র হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন

মোংলা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

বাউফলের কালিশুরীতে থানা ও ফায়ার সার্ভিস স্থাপনের আশ্বাস ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের অধিকার আদায়ে ইউটিএলের ১০ দফা দাবি

শেরপুর থেকে ঝিনাইগাতী গামী লোকাল বাস দুর্ঘটনার স্বীকার

গাজীপুরে শ্রীপুরে ট্রেনের নিচে পড়ে মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যারিকেড দিয়ে ১০ গরু লুট

চৌদ্দগ্রাম সরকারি কলেজে ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় ৫ জনের মৃত্যু