Sunday , 21 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

মোংলায় বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টে ভেনাস ভিক্টোরিয়ানসের শিরোপা জয়

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 21, 2025 2:31 pm

মোঃ মহিম ইসলাম, মোংলা প্রতিনিধিঃ

মোংলায় মুক্ত বাংলা স্পোটিং ক্লাবের আয়োজনে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো মহান বিজয় দিবস টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টের চূড়ান্ত লড়াইয়ে ফাইনালে এ এসে এ সুপার ইলেভেনকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ভেনাস ভিক্টোরিয়ানস।

স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে পাশের মাঠে অনুষ্ঠিত এই মেগা ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভেনাস ভিক্টোরিয়ানস। নির্ধারিত ১৯ ওভারে ১ বলে ১৩১ রানে অলআউট হয়ে যায়।

দলের পক্ষে টপ অর্ডার ব্যাটারদের আদর বিধ্বংসী ইনিংস গ্যালারিতে উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখে। তিনি দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করে।

১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে প্রতিপক্ষ দল এ এস এ সুপার ইলেভেন। ভেনাস ভিক্টোরিয়ানসের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এবং দুর্দান্ত ফিল্ডিংয়ের সামনে তারা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। শেষ পর্যন্ত ১৮ ওভার ১ বলে ১০৫ রানে অলআউট হয়ে যায়। যার কারণে জয়ের বন্দরে পৌঁছাতে ব্যর্থ হয় প্রতিপক্ষ। যার ফলে ২৬ রানে শিরোপা নিশ্চিত হয় ভেনাস ভিক্টোরিয়ানসের।

খেলা শেষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মনিরুজ্জামান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক এবং বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণী বক্তব্যে তিনি বলেন, বিজয় দিবসের চেতনাকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং স্থানীয় পর্যায়ের খেলোয়াড়দের প্রতিভা বিকাশে এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ভেনাস ভিক্টোরিয়ানসে ব্যাটার আদরের নৈপুণ্যের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন।

ম্যান অব দ্য টুর্নামেন্ট সাইফুল এবং সর্বোচ্চ উইকেট সংগ্রহ হিসেবে পুরস্কার জিতে নেন মির রমজান।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ডিমলায় বিদ্যালয়ের ধানক্ষেত লুট করে জবর দখল করলো ভূমি দস্যুরা

জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি রাঙামাটি ও খাগড়াছড়ি জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে হাফেজ খতমে কোরআন প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান ইন্জিনিয়ার ফাহিম চৌধুরীর

চৌদ্দগ্রামে রং মিস্ত্রী আবু হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

আবাম ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে হুইল চেয়ার উপহার

নবীনগরে অডিও প্রকাশ নিয়ে তোলপাড়, সংবাদ সম্মেলনে মহিন

মোহনগঞ্জে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

সন্দ্বীপে বিএনপি নেতা এডভোকেট আবু তাহেরের সমর্থনে গণসংযোগ ও পথসভা

কুলিয়ারচরে রাস্তার পাশে থাকা কাঁঠাল গাছ রাতারাতি ৪০ ফিট দূরে পুকুরে