Sunday , 21 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

পটুয়াখালী-৪ আসনে বিএনপির প্রার্থী মোশাররফ হোসেনের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 21, 2025 1:56 pm

মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের পক্ষ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে।

আজ রবিবার(২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার সময় পটুয়াখালী জেলা নির্বাচন কার্যালয় থেকে এবিএম মোশাররফ হোসেনের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়।

এ সময় পটুয়াখালী জেলা নির্বাচন কার্যালয়ে কলাপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন সিকদারের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর বিএনপি’র সভাপতি গাজী মো: ফারুক, কুয়াকাটা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার,কলাপাড়া উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কাজল তালুকদার।

মনোনয়ন পত্র সংগ্রহকে কেন্দ্র করে কলাপাড়া, রাঙ্গাবালী, মহিপুর ও কুয়াকাটা এলাকায় নেতাকর্মীদের মাঝে ব্যপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক নেতা কর্মী এবিএম মোশাররফ হোসেনের ছবি সংযুক্ত করে মনোনয়ন পত্র সংগ্রহের ছবি পোষ্ট করছে।

পটুয়াখালী-৪ আসনের সকল দলীয় কার্যালয় গুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ইতিপূর্ব থেকে এ আসনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা গ্রাম ও ওয়ার্ড ভিত্তিক নির্বাচনী কার্যক্রম শুরু করেছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

গাজীপুরে স্বেচ্ছাসেবক নেতা আব্দুল হালিম মোল্লার বহিষ্কারাদেশ প্রত্যাহার

সাদাপাথর লুট: প্রতিবেদন জমা দিয়েছে জেলা প্রশাসনের তদন্ত কমিটি

কুয়েতে চৌদ্দগ্রামের যুবকের মৃত্যু, পরিবারের অভিযোগ পরিকল্পিত হত্যা

নিকলীতে ধান সংগ্রহে নজরদারির অভাব, গুদামে চলছে অনিয়মের উৎসব

মাদারীপুরে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু

প্রেষণামূলক প্রণোদনা পেলেন খুবির ৫ কর্মচারী

উঠতি মধ্যবিত্ত তরুণরা সব সময় স্বৈরাচারের হাত থেকে দেশকে রক্ষা করেছেন: ফারুক ওয়াসিফ

চেহারার মিল থাকায় ‘মেয়ে ভেবে মাকে তুলে নিয়ে’ ধর্ষণের অভিযোগ

বেওয়ারিশ চিকিৎসা ও পূর্ণ বাসন কেন্দ্র অসহায় মানুষের আশ্রয় স্থল

সিরাজগঞ্জে শাহজাদপুরে বিএনপি’র দুই নেতার পদ স্থগিত