Saturday , 20 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

লতা হিজড়ার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগের প্রতিবাদে মহিপুরে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 20, 2025 4:16 pm

মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

মহিপুরে লতা হিজড়ার বিরুদ্ধে মারধরসহ বিভিন্ন অভিযোগে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় মহিপুরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লতা হিজড়া বলেন, ১৯ ডিসেম্বর বিভিন্ন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে জোরপূর্বক ছেলেদের তৃতীয় লিঙ্গে রূপান্তর, চাঁদাবাজিসহ নানান অপরাধে জড়িত থাকার অভিযোগে সংবাদ প্রকাশ করা হয়েছে।

এছাড়া নুরজামাল ওরফে মেঘলাকে স্বাভাবিক জীবনে ফিরে যেতে বাধা দেওয়া, দলবল নিয়ে তাকে মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার মতো গুরুতর অভিযোগও আমার নামে প্রকাশ করা হয় যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি আরও বলেন, আমি বহুদিন ধরে এই এলাকায় বসবাস করছি। আমার বিরুদ্ধে চাঁদাবাজি বা অনৈতিক কর্মকাণ্ডের কোনও প্রমাণ কেউ দেখাতে পারবে না। যে মারধরের অভিযোগ তোলা হয়েছে সেটারও কোনো সত্যতা নেই। বরং মেঘলা তার লোকজন নিয়ে আমার বাসায় এসে ঝামেলা করে, হুমকি দেয়। পরিস্থিতি একপর্যায়ে সংঘর্ষে রূপ নিলে আমি বাধা দিয়ে মেঘলাকে ছাড়িয়ে দিই। সাংবাদিক ভাইয়েরা চাইলে আমার প্রতিবেশী ও স্বাক্ষীদের কাছ থেকে প্রকৃত ঘটনা জেনে নিতে পারেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত প্রতিবেশী সাক্ষী আয়শা বেগম বলেন, ওইদিন রাতে মেঘলা ৪-৫ জন লোক নিয়ে এসে ঝামেলা করে। তখন হালকা ধাক্কাধাক্কি হয়। লতা তখন গিয়ে ছাড়িয়ে দেয়। কিন্তু লাঠি নিয়ে মারধরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

আরেক প্রতিবেশী ছালমা বেগম বলেন, লতা দীর্ঘদিন ধরে আমাদের পাশে বসবাস করছে। তাকে কখনো অনৈতিক বা অপরাধমূলক কাজে জড়িত হতে দেখিনি। সে আমাদের সাথে একই এলাকায় সরকারি জমিতে থাকে; আমার জানামতে তার অন্য কোনো সম্পত্তিও নেই।

সংবাদ সম্মেলনে লতা হিজড়া সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোকে সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওয়ে ভোটকেন্দ্র পোলিং এজেন্ট কর্মশালা অনুষ্ঠিত

ট্রলার ডুবিতে নিখোঁজের ৮ দিন পর বেঁচে ফিরলেন ৫ জেলে

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ নরেন্দ্র মোদির

হল সংসদের উদ্যোগে মওলানা ভাসানীর ১৪৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন

বাংলাদেশের ১০৭তম টেস্ট ক্রিকেটার কক্সবাজারের হাসান মুরাদ

কাঠালিয়ায় সেলিম রেজার পক্ষ থেকে ৩১ দফার লিফলেট বিতরণ

স্কুলে সংস্কৃতিচর্চা হলে দেশে উগ্রবাদ থাকবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

শহিদ মীর মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতায় টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলা

সিলেটে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

নওগাঁয় আত্রাই নদীতে ডুবে শিশুর মৃত্যু