Tuesday , 16 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

ডিমলায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 16, 2025 8:00 am

জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

নীফামারীর ডিমলায় মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলার মাধ্যমে একটি নিরীহ পরিবারকে পরিকল্পিতভাবে হয়রানির অভিযোগ উঠেছে।

এ ঘটনার প্রতিবাদে ভুক্তভোগী পরিবার গত সোমবার (১৫ ডিসেম্বর) ডিমলা উপজেলার খগার হাট এলাকায় এক জরুরি সাংবাদিক সম্মেলনের আয়োজন করে।

সাংবাদিক সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের সুন্দরখাতা গ্রামের নাজমা নামের এক নারী ডিমলা থানায় একটি মারপিটের মামলা দায়ের করেন। ওই মামলায় (মামলা নং-১০, তারিখ: ১৪/১২/২৫ ইং) কোনো ধরনের তদন্ত বা ঘটনার সত্যতা যাচাই ছাড়াই সম্পূর্ণ নির্দোষ আল আমিন, তার বাবা মুকিল ও চাচা মোকছেদুলকে আসামি করা হয়েছে।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, উক্ত ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। ব্যক্তিগত শত্রুতা ও পূর্বপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে তাদের নাম মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। অথচ পুলিশ প্রাথমিক তদন্ত না করেই মামলাটি নথিভুক্ত করেছে, যা আইনের শাসনের চরম অবমূল্যায়ন বলে মন্তব্য করেন তারা।

মামলার কারণে ভুক্তভোগী পরিবারটি চরম সামাজিক অপমান, মানহানি ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। তারা বলেন, মিথ্যা মামলার ভয় দেখিয়ে একটি পরিবারকে সামাজিকভাবে ধ্বংস করার যে প্রবণতা তৈরি হয়েছে,তা ভয়াবহ এবংউদ্বেগজনক।

সাংবাদিক সম্মেলনে আরও দাবি করা হয়, প্রশাসনের একটি অংশের দায়িত্বহীনতার সুযোগ নিয়ে একটি স্বার্থান্বেষী মহল মিথ্যা মামলা বাণিজ্যে লিপ্ত হচ্ছে। এভাবে নিরীহ মানুষকে হয়রানি করা হলে সাধারণ মানুষের আইনের প্রতি আস্থা মারাত্মকভাবে ক্ষুণ্ন হবে।

ভুক্তভোগী পরিবার জোর দাবি জানিয়ে বলেন, ঘটনার নিরপেক্ষ ও গভীর তদন্ত হলে প্রকৃত অপরাধীরা চিহ্নিত হবে এবং ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচিত হবে। তারা অবিলম্বে মিথ্যা মামলার হয়রানি বন্ধ করে নির্দোষদের দায়মুক্তি দেওয়ার আহ্বান জানান।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবার নীলফামারী জেলার পুলিশ সুপারের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনের দাবি জানান।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, দ্রুত সুষ্ঠু তদন্ত না হলে ভবিষ্যতে এ ধরনের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার সংখ্যা আরও বেড়ে যাবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

জামায়াতকে মুনাফেকি থেকে সাবধান করলেন কায়কোবাদ

তিন দফা দাবিতে খুবি শিক্ষার্থীদের ‘এগ্রি ব্লকেড’ কর্মসূচি

জাতীয় প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে রানারআপ কুবির নয়ন অধিকারী

শার্শায় ধানের শীষের প্রার্থী তৃপ্তির গণসংযোগ ও উঠান বৈঠক

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবি শিক্ষার্থীদের

দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত

কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন সোহেল হোসনাইন কায়কোবাদ

জয়পুরহাট সদর উপজেলায় ৭ টি গরু চুরি

চৌদ্দগ্রামে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

বিভাগের সেরা ২০০ শিক্ষার্থীকে মেরিট অ্যাওয়ার্ড প্রদান জবি ছাত্রশিবিরের