Tuesday , 9 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ডিমলায় বেগম রোকেয়া দিবসে র‍্যালি ও আলোচনা সভা

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 9, 2025 9:56 am

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

ডিমলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষে “বেগম রোকেয়া দিবস” পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে (৯ নভেম্বর) র‍্যালি শেষে ডিমলা উপজেলায় কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরানুজ্জামানের। উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো,ইমরানুজ্জামান বলেন, বেগম রোকেয়া ছিলেন নারী জাগরণের অগ্রদূত। তিনি নারীর শিক্ষা, অধিকার ও সামাজিক সমতায় অগ্রণী ভূমিকা পালন করেছেন। তার আদর্শ ও কর্মপ্রেরণা আজও নারীদের এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগায়।

তিনি আরও বলেন, সমাজে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে শিক্ষা বিস্তার, সচেতনতা বৃদ্ধি এবং নারীর প্রতি বৈষম্য দূরীকরণে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না,ডিমলা থানার অফিসার ইনচার্জ মো, শওকত হোসেন সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মো, আশরাফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা পুরবী রানী রায় এবং ডিমলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. ময়েন কবীরসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠান শেষে বেগম রোকেয়ার জীবন ও কর্ম নিয়ে আলোচনা এবং নারীর অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।
মহীয়সী নারী বেগম রোকেয়া রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রা বন্দে ১৮৮০ ইং সালে জন্মগ্রহণ করেন এবং ১৯৩২ ইং সালে ৯ ডিসেম্বর ভারতের কলকাতায় মৃত্যুবরণ করেন। এ মহিয়সী নারীকে স্মরণীয় করে রাখতে তার স্মরণে রংপুরে প্রতিষ্ঠিত হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নাসিরনগরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

কারামুক্তির সাতদিন পর মারা গেলেন ছাত্রলীগ নেতা

ইসলামী মাইক্রোফিন্যান্সে পিএইচডি ডিগ্রি অর্জন

দোয়ারাবাজার সীমান্তে সন্ত্রাসী কার্যক্রম, লুটপাট ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন

মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে : প্রধান উপদেষ্টা

মাদারীপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে কৃষক দলের আলোচনা সভা

ইরান ইস্যুতে নিরাপত্তা দলের সঙ্গে ট্রাম্পের বৈঠক

কমলনগরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

৫৪ বছরের স্বাধীন বাংলাদেশ: আমাদের অর্জন কোথায়?