Tuesday , 25 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

দোয়ারার গ্রামাঞ্চলে থামছে না মাদকের আড্ডা

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 25, 2025 1:05 pm

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

দোয়ারাবাজারের গ্রামাঞ্চলে মাদকের ভয়াবহ বিস্তার দিনদিন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। থামছে না মাদকসেবীদের আড্ডা, বরং প্রতিদিনই যোগ হচ্ছে নতুন নতুন নেশাজাতীয় দ্রব্য। সন্ধ্যার পর বিভিন্ন নির্জন স্থানে গড়ে ওঠা গোপন স্পটগুলোতে বাড়ছে যুবক ও কিশোরদের আনাগোনা, যা তরুণ সমাজকে বিপথগামী করে তুলছে।

স্থানীয়দের অভিযোগ, ইয়াবা, গাঁজা, ফেন্সিডিলসহ নানা ধরনের মাদকসেবন এখন আরও সহজ হয়ে পড়েছে। গ্রামের সেতু, কালভার্ট, নদীর ধারে ও বাজারের কোণায় কোণায় তৈরি হওয়া আড্ডাগুলো সমাজে অশান্তি, চুরি, সংঘর্ষ ও পারিবারিক দ্বন্দ্ব বাড়িয়ে তুলছে। দীর্ঘদিন ধরে কঠোর নজরদারি না থাকায় মাদককারবারিরা নতুন নেটওয়ার্ক গড়ে তুলছে বলেও অভিযোগ করেন তারা।

পরিস্থিতি নিয়ে মানবিক ও পরোপকারী পুলিশ অফিসার নজরুল ইসলাম বলেন, “মাদক শুধু একজন মানুষের নয়, পুরো সমাজের ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। দোয়ারায় মাদকের বিস্তার রোধে আমরা ইতোমধ্যে কয়েকটি স্পট চিহ্নিত করেছি। খুব দ্রুতই বিশেষ অভিযান পরিচালনা করা হবে। মাদককারবারি যতই প্রভাবশালী হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না। জনগণের সহযোগিতা পেলে দোয়ারাকে মাদকমুক্ত করতে অবশ্যই আমরা সফল হবো।”

এদিকে এলাকার বিশিষ্ট ব্যক্তি হুমায়ুন আহমেদ বাবুল বলেন, “মাদকের কারণে আমাদের গ্রামের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। প্রতিদিন নতুন নতুন তরুণ নেশার মধ্যে জড়িয়ে পড়ছে—এটা অত্যন্ত দুঃখজনক। আমরা চাই প্রশাসন কঠোর ব্যবস্থা নিক, আর সমাজের সবাই একসঙ্গে দাঁড়াক। না হলে ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানো কঠিন হয়ে পড়বে।”

এ বিষয়ে তরুণ সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী আল-আমিন পারভেজ বলেন, “মাদক এখন শুধু অপরাধ নয়, এটি সামাজিক রোগে পরিণত হয়েছে। তরুণরা নেশায় ডুবে নিজেদের জীবন নষ্ট করছে। পরিবার, সমাজ ও প্রশাসন—সবাইকে একযোগে কাজ করতে হবে। আমরা চাই দোয়ারা হোক মাদকমুক্ত ও নিরাপদ একটি এলাকা।”

স্থানীয়রা মনে করেন, এখনই প্রয়োজন কঠোর অভিযান, সচেতনতা বৃদ্ধি এবং সার্বিক তদারকি জোরদার করা। দোয়ারার ভবিষ্যৎ রক্ষায় দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

দুমকির শ্রীরামপুর ইউপিতে প্রশাসক নিয়োগ

চৌদ্দগ্রামে অবঃ সেনা সদস্যের উপর হামলার অভিযোগ

সন্দ্বীপে আলোচিত শিপন হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

পটুয়াখালীর দুমকিতে তিন যুগেও কাঁচা সড়কে লাগেনি উন্নয়নের ছোঁয়া

চৌদ্দগ্রামে ল্যাম্পি স্ক্রিণ রোগে গরু মরার হিড়িক, দুশ্চিন্তায় খামারীরা

জয়পুরহাট ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল খালেক এর চাচার জানাযা সম্পন্ন

বিশ্বকাপ দল ঘোষণা করেছে ইরাক

মাভাবিপ্রবিতে শুরু হয়েছে ৭দিন ব্যাপী ভাসানী মেলা

তিস্তার পাথর সিন্ডিকেটের তথ্য সংগ্রহের সময় সাংবাদিকের উপর সশস্ত্র হামলা, থানায় মামলা দায়ের

চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত