Monday , 24 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কোম্পানীগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 24, 2025 12:57 pm

ফয়ছল আহমদ নুমান, কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নতুন জালিয়ারপাড়া এলাকায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে অভিযুক্ত মুতলিবের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর ২০২৫) বিকালে ৩ টায় শাহ আরফিন বাজার এলাকায় সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, শিশু নির্যাতন ও ধর্ষণচেষ্টার মতো জঘন্য অপরাধ সমাজে কোনভাবেই সহ্য করা যায় না। দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

বক্তব্যে কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল বাশার বাদশা বলেন, “আমরা এই অপরাধীর কঠিন বিচার চাই। যদি কেউ এই নেক্কারজনক ঘটনার অপরাধীর পক্ষ নেয়, তারও বিচার হওয়া উচিত। সমাজে এমন জঘন্য অপরাধের কোনো স্থান নেই।”

সুলেমান, সংগঠক জাতীয় যুবশক্তি সিলেট জেলা বলেন, “এ ধরনের ঘৃণ্য অপরাধীর জন্য একটাই শাস্তি—ফাঁসি। যাতে তার শাস্তি দেখে ভবিষ্যতে আর কেউ কোনো শিশুর দিকে কুদৃষ্টি দেওয়ার সাহসও না পায়। সমাজকে নোংরা করার সুযোগ তাদের দেওয়া হবে না।”

আল আমিন, সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, কোম্পানীগঞ্জ শাখা আরও ক্ষোভ জানিয়ে বলেন, “এই অপরাধ ক্ষমার অযোগ্য, ঘৃণারও অতীত। এমন ন্যক্কারজনক কাজ যারা করে তারা মানুষ নামে কলঙ্ক। আমরা দাবি করছি—তার যেন আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি হয়, আর দৃষ্টান্ত স্থাপন করা হয়।”

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, মস্তাফা মিয়া, জয়নাল মিয়া, হাজী সোনা মিয়া, আব্দুল আলী, সাদেক মিয়া, এবাদুল্লাহ, রাসিদ মিয়া, নাজমুল মিয়া, রুবেল মিয়া, রফিকুল ইসলাম, আহম মধু, রফিক আহমদ, রুবেল আহমদ, জুনাঈদ আহম, ওয়াহিদ আলী, আক্কাছ মিয়া এবং আরও অনেকে।

এছাড়া জালিয়ারপাড় ও নতুন জালিয়ারপাড় এলাকার মুরব্বী, যুবসমাজ এবং বাহাদুর পুর যুবসমাজের সদস্যরাও মানববন্ধনে অংশ নেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

বাঘাইছড়িতে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাড. দীপেন দেওয়ানকে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

একজন মানবিক ব্যাক্তি মাহমুদুল হাসান শামীম; নিজেকে নিয়োজিত রেখেছেন মানুষের সেবায়

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২৭

একটি পরিবার দেওয়াল তুলে রাস্তা বন্ধ করায় এলাকাবাসীর মানববন্ধন

পাটগ্রামে মানব কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পাঁচবিবির জামায়াতের উদ্যোগে নির্বাচনী কর্মী ও সুধী সমাবেশ

লংগদুতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর অভিযানে গ্রেফতার ১

ঝালকাঠিতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী