-
কুয়েটে আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম স্থবির, বেতন-বোনাস ছাড়াই ঈদ কাটাতে যাচ্ছেন হাজারো শিক্ষক-কর্মচারীরা

কুয়েট প্রতিনিধিঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) প্রশাসনিক ও আর্থিক অচলাবস্থা চরমে পৌঁছেছে। প্রায় দুই সপ্তাহ ধরে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম। এমন অবস্থায় আসন্ন ঈদুল আযহার ঠিক এক সপ্তাহ আগে বেতন ও উৎসব ভাতা না পেয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন কুয়েটের প্রায় ১,১০০ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী। গত ২২ মে…
-
রাজাপুরে পুষ্টি ও কৃষি উদ্যোক্তা বিকাশে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন, ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) শীর্ষক এই আয়োজনটি অনুষ্ঠিত হয় রাজাপুর উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে। ৩ জুন (মঙ্গলবার) সকাল ১০টায় শুরু হওয়া এই কংগ্রেসে সভাপতিত্ব করেন…
-
পাটগ্রামে মানব কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত

এম এইচ মানিক সরকার, পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় মানব কল্যাণ সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ ঘটিকায় উপজেলার পাটগ্রাম আদর্শ কলেজ, পাটগ্রাম মহিলা ডিগ্রি কলেজ, সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজ, পাটগ্রাম আহারতুল্লাহ প্রধান সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা সহ উপজেলার আরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসূচির অংশ হিসেবে…
-
পাটগ্রামে পুশইনের শিকার ২ ভারতীয় নাগরিকের সন্ধান

এম এইচ মানিক সরকার, পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রেল স্টেশন এলাকায় পুশ ইনের শিকার ২ ভারতীয় বৃদ্ধের সন্ধান পাওয়া গেছে। সোমবার (২ জুন) রাত ৯ টার দিকে তাদের সন্দেহ জনক ভাবে দেখা গেলে স্থানীয়রা তাদের আটক করে। জানা গেছে এক সপ্তাহ আগে বাংলাদেশে পুশ ইন’র স্বীকার হয়েছে ভারতের আসাম রাজ্যের এই দুই নাগরিক।…
-
জামায়াতে ইসলামীর ১ মেয়র ও ৬ ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা

মোঃ পলাশ হোসাইন, চাটমোহরঃ পাবনা চাটমোহর মডেল মসজিদে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটমোহর উপজেলার দায়িত্বশীলদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাবনা জেলা শাখার সম্মানিত শূরা ও কর্মপরিষদ সদস্য এবং তারবিয়াত সেক্রেটারি জনাব মো: আ: রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৩ আসন কমিটির অফিস সেক্রেটারি মো: জিয়াউর রহমান।…
-
সরকারি চাকরিজীবীদের সুখবর দিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

মহার্ঘ ভাতা নয়, বিশেষ প্রণোদনাই পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। সোমবার (২ জুন) জাতীয় বাজেট উপস্থাপনকালে এমন তথ্য জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এটি কার্যকর হবে আগামী জুলাই মাস থেকে। অর্থ মন্ত্রণালয়ের তথ্য বলছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আগামী জুলাই থেকে বিশেষ প্রণোদনার হার বিদ্যমান ৫ শতাংশ থেকে বাড়ানো হচ্ছে। এক্ষেত্রে ১০ম গ্রেড থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মকর্তা-কর্মচারীরা এই…
-
নলছিটিতে টিসিবি ডিলারকে কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাই

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ছোট প্রমর এলাকায় এক ব্যবসায়ীকে কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রোববার (১ জুন) রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী নজরুল ইসলাম হাওলাদার (৬০) বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত নজরুল ইসলাম ছোট প্রমর এলাকার মৃত গয়েজ উদ্দিন হাওলাদারের…
-
হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ কাজ দ্রুত শুরুর দাবি

মোঃ সাইফুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া: হবিগঞ্জ-লাখাই-নাসিরনগর-সরাইল আঞ্চলিক মহাসড়কটি অতিগুরুত্বপূর্ণ একটি সড়ক। এ সড়কটি হবিগঞ্জ, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ জেলার কয়েকটি উপজেলার সঙ্গে রাজধানী ঢাকার যাতায়াত সহজ করেছে। প্রতিদিন অর্ধলক্ষাধিক যানবাহন ও কয়েক লাখ মানুষ দৈনিক এ সড়ক দিয়ে যাতায়াত করেন। ৪ জেলার মধ্যে আর্থ-সামাজিক, কৃষি ও শিল্পসংশ্লিষ্ট যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সড়ক উন্নয়ন ঢাকা, চট্টগ্রাম ও…
-
ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফা সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা

দেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার সংলাপ শুরু হয়েছে। সোমবার (০২ জুন) বিকাল ৫টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ সংলাপ শুরু হয়েছে। ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে এই সংলাপে বসেছেন সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল, নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান…
-
বাংলাদেশের আর্থিক খাত ধ্বংসের কিনারায় নিয়ে গেছে আ.লীগ সরকার: অর্থ উপদেষ্টা

আওয়ামী লীগ সরকার আর্থিক খাতে অপশাসনের মাধ্যমে এ খাতকে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার (২ জুন) বিকালে সোমবার (২ জুন) বিকালে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে বাজেট প্রস্তাব উপস্থাপনকালে একথা জানান অর্থ উপদেষ্টা। অর্থ উপদেষ্টা জাতির সামনে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ…
-
ঈদে ১০ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর সাপ্তাহিক ছুটিসহ টানা ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে এ সময় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পুলিশ অভিবাসন চৌকি (ইমিগ্রেশন) দিয়ে পাসপোর্টধারী মানুষ পারাপার ও বন্দরের অন্যান্য সরকারি কার্যক্রম স্বাভাবিক ভাবে চলবে সোমবার (২ মে) সকালে বুড়িমারী স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ…
-
নগরীর যানজট নিরসনের মনোরেল হচ্ছে চট্টগ্রামে: উপদেষ্টা আসিফ

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নগরীর যানজট নিরসনের জন্য প্রথম মনোরেল প্রকল্প বাস্তবায়ন হবে বন্দর নগরী চট্টগ্রামে। উপদেষ্টা আসিফ মাহমুদ তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে বলেন, ‘দেশের প্রথম মনোরেল নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। নগরের যানজট কমাতে এ প্রকল্প বাস্তবায়নে এগিয়ে এসেছে জার্মানি ও মিশরের যৌথ উদ্যোগে গঠিত প্রতিষ্ঠান ওরাসকম ও আরব কন্ট্রাক্টর…
-
মাভাবিপ্রবি শিক্ষার্থীদের ভাবনায় ঈদুল আজহা

মো:জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা ত্যাগ, আত্মসমর্পণ ও মানবিকতার এক উজ্জ্বল প্রতীক। কোরবানির এই উৎসবকে ঘিরে মানুষের মনে যেমন আনন্দ, তেমনি অন্তর্নিহিত রয়েছে আত্মত্যাগ ও সহমর্মিতার গভীর বার্তা। এই ভাবনাই প্রতিফলিত হয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থীদের অনুভবে। এফটিএনএস বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের…
-
আজ থেকে ১১ ব্যাংকে পাওয়া যাবে নতুন টাকা

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত নতুন সিরিজের ১ হাজার, ৫০ ও ২০ টাকার ব্যাংক নোট আজ থেকে বাজারে আসছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, মোট ১১টি ব্যাংকের মাধ্যমে এই নতুন টাকা বিতরণ করা হবে। এসব ব্যাংকের নির্দিষ্ট শাখা থেকে গ্রাহকরা নতুন নোট সংগ্রহ করতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের…
-
ঝালকাঠিতে শতবর্ষী পুকুর ভরাটের চেষ্টা: নগরবাসীর আশঙ্কা, হারিয়ে যাচ্ছে পরিবেশের ভারসাম্য

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী পুকুরটি ভরাটের চেষ্টায় নেমেছিল শিক্ষা প্রকৌশল অধিদফতর। পাইপ স্থাপন ও বালু ফেলার প্রস্তুতি সম্পন্ন করার পর স্থানীয়দের প্রতিবাদে বিষয়টি জেলা প্রশাসকের নজরে আসে। তাৎক্ষণিক হস্তক্ষেপে কাজ বন্ধ হলেও নাগরিক সমাজ ও পরিবেশবিদদের মধ্যে ছড়িয়ে পড়ে উদ্বেগ। শুধু এই একটি পুকুর নয়—ঝালকাঠি শহরের অনেক…
-
লালমনিরহাটে জাতীয় পার্টির জেলা কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন ও লুটপাট

আনোয়ারুল ইসলাম রনি, রংপুর প্রতিনিধি: লালমনিরহাটে জাতীয় পার্টির জেলা কার্যালয়ে অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। শনিবার (৩১ মে) গভীর রাতে শহরের বিডিআর রোডে অবস্থিত পার্টির কার্যালয়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও দলীয় নেতাকর্মীদের দাবি, রাত আনুমানিক ১১টার দিকে হেলমেট পরা অবস্থায় মোটরসাইকেলযোগে আসা ৮-১০ জন যুবক কার্যালয়ের মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা…
-
ঈদকে ঘিরে পাটগ্রামে রক্ত কণিকার ভিন্ন উদ্বেগ

এম এইচ মানিক সরকার, পাটগ্রাম, প্রতিনিধি: ঈদের উৎসবের আনন্দ সারাদেশে ছড়িয়ে দিতে এবার বিশেষ উদ্যোগ নিয়েছে রক্ত কণিকা সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠন*। সংগঠনের সদস্যরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে দুস্থ, অসহায় ও রক্তদাতাদের সঙ্গে ঈদের খুশি ভাগাভাগি করতে চলেছেন। এই উদ্যোগের অংশ হিসেবে সংগঠনের স্বেচ্ছাসেবীরা দূরদূরান্তের গ্রাম, হাসপাতাল ও সুবিধাবঞ্চিত এলাকায় ঈদের আনন্দ পাশাপাশি রক্তদাতা ও…
-
ভারত থেকে প্রচন্ড গতিতে ধেয়ে আসছে তিস্তার পানি; প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

এম এইচ মানিক সরকার, পাটগ্রাম, লালমনিরহাট: উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতে বাড়তে শুরু করেছে তিস্তার পানি। পানি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। রোববার সকালে তিস্তার পানি সমতল রেকর্ড করা হয়েছে ৫১ দশমিক ৯৪ মিটার (অটো গেজ), যা বিপৎসীমার মাত্র ২১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার)। তিস্তা নদীর পানি…
-
শেখ হাসিনাকে দিয়ে শুরু ‘জুলাই গণহত্যার’ বিচার

‘জুলাই গণহত্যা’ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন টিম। এর মধ্যে দিয়ে জুলাই গণহত্যার বিচার শুরু হলো। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম রোববার দুপুর ১২টার পর ট্রাইবুনালে অভিযোগ দাখিল করেন। এ বিষয়ে শুনানি সরাসরি সম্প্রচার করা হয় বাংলাদেশ টেলিভিশনে। শেখ হাসিনা ছাড়াও এ মামলার অপর দুই…
-
নিবন্ধন ফিরে পাওয়ার রায়ে যে প্রতিক্রিয়া জানালেন জামায়াত আমির

রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। রায়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অভিব্যক্তি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার সকালে জামায়াত আমির তার ভেরিফাইয়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে লিখেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধনসংক্রান্ত হাইকোর্টের দেওয়া ন্যায়ভ্রষ্ট রায় আজ প্রধান বিচারপতির নেতৃত্বে চার সদস্যের…
