শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
চিলায় ধানের শীষের পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীবরদীতে সুজনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বিদ্যার দেবী সরস্বতী পূজা আগামীকাল ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন মোংলায় দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ‘ফিশনেট’ প্রকল্পের যাচাইকরণ সভা অনুষ্ঠিত বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ বিএনপি’র দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিএনপি নেতাকে বহিষ্কার। মহাদেবপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল আজ থেকে ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম অধ্যাদেশ জারি : তিন ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ, লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ নওগাঁয় নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ : ডা. তাহের দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাবনায় সড়ক দুর্ঘটনায় এস এস সি পরিক্ষার্থী নিহত

পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে ইয়াসিন আরাফাত (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত ১১টার দিকে শহরের বাইপাস এলাকার এসোর্ট গ্যাস পাম্প ও ইয়াকুব ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন উত্তর শালগাড়িয়ার মুদি ব্যবসায়ী মো. মিলন হোসেনের একমাত্র ছেলে।
সে পাবনা আইডিয়াল ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণির শিক্ষার্থী। আগামী এপ্রিল মাসের ১০ তারিখ হতে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় বসার কথা ছিল।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে মেরিল বাইপাস এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে টার্মিনালের দিকে যাচ্ছিল ইয়াসিন।
এমন সময় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়ে মুমূর্ষু অবস্থায় রাস্তায় পড়েছিল। পরে স্থানীয়রা দেখতে পেয়ে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরিবার, এলাকায় ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পাবনা আইডিয়াল ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের পরিচালক জহিরুল ইসলাম বলেন, সে আমাদের স্কুলের একজন মেধাবী ছাত্র ছিল। অকালে সবাইকে ছেড়ে চলে গেলো।
এবার ফরম ফিলাপ করে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল, আগামী এপ্রিল মাসের ১০ তারিখ থেকে পরীক্ষায় বসার কথা ছিল। তার মৃত্যুতে আমরা শোকাহত।

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বর্তমানে মরদেহ হাসপাতালে রয়েছে। পরিবারকে হস্তান্তর করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩