Tuesday , 5 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

জুলাই অভ্যুত্থান স্মরণে ভূরুঙ্গামারীতে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 5, 2025 2:28 pm

 

মোঃ রাহিমুল ইসলাম, ভুরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে ‘জুলাই অভ্যুত্থান’ স্মরণে এক বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা শাখার কার্যালয়ের সামনে থেকে গণমিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভূরুঙ্গামারী ইসলামী ব্যাংকের সামনে গিয়ে শেষ হয়। পরে উক্ত স্থানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারি এইচ. এম. নুরুন্নবী হুসাইন-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সভাপতি মুফতি ওমর ফারুক ফারুকী, সহ-সভাপতি জুলহাস উদ্দিন, সেক্রেটারি মাওলানা মুফতি এস. এম. মনিরুজ্জামান, যুব আন্দোলনের সভাপতি মাওলানা মোসলেম উদ্দিন আনছারি ও মুজাহিদ কমিটির উপজেলা সভাপতি মাওলানা হারুন অর রশিদ।

বক্তারা বলেন, “গত বছরের জুলাই ও আগস্টে যারা শহীদ হয়েছেন, তারা জাতির গর্ব। তাদের আত্মত্যাগে আজকের বাংলাদেশ গড়ে উঠেছে। তবে দেশের প্রকৃত স্বাধীনতা এখনও আসেনি। ইসলামী আন্দোলন সবসময় মানুষের পক্ষে কথা বলে, এবং আমাদের আন্দোলন চলবে যতদিন না পর্যন্ত দেশে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়।”

বক্তারা আরও দাবি করেন, দেশে প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে নির্বাচন হতে হবে, যাতে জনগণের প্রকৃত মত প্রতিফলিত হয়। এসময় শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

উক্ত গণমিছিল ও সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন এবং মুজাহিদ কমিটি ভূরুঙ্গামারী উপজেলা শাখার শতাধিক নেতা-কর্মী ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

খুবিতে ভর্তির আবেদন শুরু ৭ নভেম্বর, পরীক্ষার কেন্দ্র এবার চার বিভাগে

পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এখনই জরুরি: প্রধান উপদেষ্টা

স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ড থেকে রোগীর মোবাইল চুরি

নবীনগরে ধানের শীষের বিশাল জনসভা

ববিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, উপাচার্যসহ আহত ১৪

সিলেটের কোম্পানীগঞ্জে র‍‍্যাব ও পুলিশের পৃথক অভিযান: বিপুল পরিমাণ ফেন্সিডিল ও মদ উদ্ধার, আটক ১

কুবিতে র‍্যাগিংয়ের দায়ে বহিষ্কার ও শোকজ আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে

ট্রাক ভর্তি ৩০০ বস্তা চাল ছিনতাই, ৪০ দিন পর গাজীপুর থেকে খালি ট্রাক উদ্ধার

ভারতে যাওয়ার সময় আওয়ামীলীগের সাবেক নেতা শেখ রেজাউল কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ