Tuesday , 11 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

পাঁচ্চর গোলচত্বরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুটি শটগান ও ২০ রাউন্ড গুলি জব্দ

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 11, 2025 4:28 pm

মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরের ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোলচত্বরে বিশেষ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত চলা এ অভিযানে দুটি ট্রাক, একটি নোহা গাড়ি ও মোটরসাইকেল থেকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ২০ রাউন্ড গুলিসহ দুটি শটগান জব্দ করা হয়।

অভিযান চলাকালে সড়ক ও জনপথে শৃঙ্খলা রক্ষা, যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই এবং নিয়মভঙ্গের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।

শিবচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, “সাধারণ মানুষের চলাচলে যাতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় এবং সড়কে শৃঙ্খলা বজায় থাকে, সে লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে আইনের সীমা লঙ্ঘনের কারণে একটি নোহা গাড়ি থেকে দুটি শটগান ও ২০ রাউন্ড গুলি জব্দ করে শিবচর থানায় পাঠানো হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।”

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, “ঘটনাস্থল থেকে জব্দ করা দুটি শটগান ও ২০ রাউন্ড গুলি থানায় পাঠানো হয়েছে। আমরা এর লাইসেন্স যাচাই–বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।”

অভিযান চলাকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান শেষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পথচারীদের মধ্যে সচেতনতামূলক বার্তা বিতরণ করা হয়।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

কাস্তের আঘাতে কলেজছাত্রী জখম, অভিযুক্ত সজীব জনতার হাতে আটক

জয়পুরহাটের কালাইয়ে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নওগাঁয় নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট

বরিশালে ২১ শিক্ষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ফুলপুরে ৭ জনের বিরুদ্ধে মিথ্যা অপহরন মামলার অভিযোগ

কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তির গুচ্ছ পরীক্ষা ৩ জানুয়ারি

পাঁচবিবিতে ১৭ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরন

সুন্দরবন ইউনিয়নে ধানের শীষের জনসভায় গণজোয়ার

বাংলাদেশে বর্তমানে কোনো জঙ্গিবাদ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

আওয়ামীলীগ কখনও মাওলানা ভাসানীকে স্বীকার করেনি’ – নাহিদ ইসলাম