Monday , 10 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

কি অপরাধ ছিল এ শিশুর?- নিখোঁজের চার দিন পর উদ্ধার আনাসের লাশ

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 10, 2025 3:50 pm

মোহাম্মদ সুজন, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

কি অপরাধ ছিল এ শিশুর— এমন প্রশ্নে এখন গাজীপুরের শ্রীপুরের রাজাবাড়ি ইউনিয়নের চিনাশুকানিয়া গ্রামজুড়ে শোকের ছায়া।

নিখোঁজের চার দিন পর সোমবার (১০ নভেম্বর) দুপুরে স্থানীয় একটি বিল থেকে আনাস নামে পাঁচ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

পরিবারের অভিযোগ, গত চার দিন আগে খেলতে বেরিয়ে নিখোঁজ হয় আনাস। অনেক খোঁজাখুঁজির পরেও শিশুটির কোনো সন্ধান মেলেনি।
আজ দুপুরে স্থানীয়রা বিলের পানিতে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে হত্যার পর পানিতে ফেলে দেওয়া হয়েছে।

এই ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোক ও ক্ষোভের ছায়া। শিশুটির পরিবার দাবি করছে, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এদিকে, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে— বিষয়টি তদন্তাধীন রয়েছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

কি অপরাধ ছিল এ শিশুর— এই প্রশ্ন আজ কাঁদাচ্ছে পুরো চিনাশুকানিয়া গ্রামকে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ডাকসু নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

জাবির কেন্দ্রীয় মসজিদে নারী শিক্ষার্থীদের জন্য পৃথক নামাজ কক্ষ ও ওয়াশরুমের দাবিতে স্মারকলিপি

বর্তমান পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

কেন্দ্রীয় ছাত্র সংসদের দাবিতে আমরণ অনশনে মাভাবিপ্রবি শিক্ষার্থীরা

কুড়িগ্রামে বৃষ্টি উপেক্ষা করেই দূর্গম চরে বিনামূল্যে টিকা ও কৃমিনাশক ঔষধ বিতরণ অনুষ্ঠিত

১৬ বছরে ভোট ও ২৩ বছরে প্রার্থী হওয়ার প্রস্তাব রাখবে এনসিপি

শিক্ষা মন্ত্রণালয় ‘ইবাদতখানা’, অসৎ কাজের স্থান নেই : শিক্ষামন্ত্রী

মুরাদনগরে ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

কুবি’র প্রথম আলো বন্ধুসভার কার্যনির্বাহি কমিটি ঘোষণা

শরিয়তপুরে বিধবা এক মহিলার পাশে দাড়ালেন তারেক রহমান এর একান্ত সচিব