Sunday , 9 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

৩০০ বান্দরবান আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাচিংপ্রু জেরি

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 9, 2025 3:32 pm

“সকল জাতিসত্তার অধিকার নিশ্চিত করে বৈষম্যহীন উন্নয়ন গড়তে চাই”

এলেক্স বড়ুয়া, বান্দরবান প্রতিনিধিঃ

৩০০ নং বান্দরবান আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনীত প্রার্থী সাচিংপ্রু জেরি বান্দরবানবাসীর উদ্দেশ্যে বলেন, “আমাদের আগামী দিনের নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চুলচেরা বিশ্লেষণ করে যে সিদ্ধান্ত দিয়েছেন, আমি বিশ্বাস করি তা যথাযথ এবং সময়োপযোগী। আমি একজন জাতীয়তাবাদী কর্মী হিসেবে সেই সিদ্ধান্তের প্রতি সম্পূর্ণ একাত্মতা প্রকাশ করছি।”

তিনি বলেন, বান্দরবানের মানুষ এখনো বহু দিক থেকে পিছিয়ে আছে, বিশেষ করে শিক্ষা (Academic) এবং স্বাস্থ্যখাতে। এছাড়া আর্থ-সামাজিক উন্নয়নে এখানকার জনগোষ্ঠী দীর্ঘদিন বঞ্চনার শিকার। “এই পাহাড় এবং এই ভূমিকে আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারলে মানুষের আয়–উৎপাদন বাড়ানো সম্ভব,” উল্লেখ করেন তিনি।

সাচিংপ্রু জেরি আরও বলেন, “এই অঞ্চলকে পরিবেশবান্ধবভাবে উন্নয়ন করতে হবে। সকল জাতিসত্তার অধিকার সমানভাবে নিশ্চিত করে বৈষম্য দূর করতে হবে। আমরা টিমওয়ার্কের মাধ্যমে এই পাহাড়ি অঞ্চলকে সমতলের সাথে সমান্তরাল অগ্রগতির পথে এগিয়ে নেব।”

তিনি প্রতিশ্রুতি দেন:

– আয়ের নতুন উৎস সৃষ্টি
– ভূমির সঠিক ও পরিকল্পিত ব্যবহার
– স্বাস্থ্য ও শিক্ষায় বিশেষ উদ্যোগ
– সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার রক্ষা
– বৈষম্যহীন উন্নয়ন নিশ্চিত

সাচিংপ্রু জেরি বলেন, “এই সংগ্রাম শুধু রাজনৈতিক নয়, এটি আমাদের জনগোষ্ঠীর ভবিষ্যত বাঁচানোর সংগ্রাম। সবাইকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।”

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

ভারতীয় ৪৪০ বোতল মদসহ পিকআপ ভ্যান আটক

ইসকন নিষিদ্ধের দাবিতে কুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

মাদারীপুর শহরে ট্রাফিক পুলিশের সার্জেন্টের বিরুদ্ধে ইজিবাইক চালককে মারধরের অভিযোগ

কটিয়াদীতে ৩০ কেজি গাঁজা ও প্রাইভেট কারসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জাকসু নির্বাচনে সাবেক প্রক্টর ফিরোজের ভাগ্নের প্রচারে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীরা

কুড়িগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষ্যে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে খোলা আকাশে নিচে আগুনে বসতঘর পুড়ে যাওয়া দুই পরিবার

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারীর মৃত্যু

আখেরী মোনাজাতে শেষ হলো চৌদ্দগ্রামে ছারছীনার পীরের মাহফিল

পাঁচ দফা দাবিতে বাঘাইছড়িতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ