Sunday , 9 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত থেকে জাল নোট সহ আটক এক জন

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 9, 2025 1:14 pm

রণবীর সরকার, শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তের আমবাগান এলাকা থেকে ২১টি এক হাজার টাকার জাল নোটসহ মেহেদী হাসান (২৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৮ নভেম্বর) রাত সাড়ে নয়টার তাকে আটক করা হয়। আটক মেহেদী নালিতাবাড়ী উপজেলার মধ্যমকুড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে বলে জানা গেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আমবাগান এলাকায় অভিযান চালিয়ে মেহেদীকে আটক করা হয়েছে। তবে এ সময় তার অপর দুই সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে মেহেদীর দেহ তল্লাশি করে এক হাজার টাকা মূল্যের ২১টি জাল নোট উদ্ধার করা হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহেল রানা জানান, আটক মেহেদীর কাছ থেকে ২১টি জাল নোট উদ্ধার করা হয়েছে। আটককৃত নোটগুলো এতটাই নিখুঁত যে, খালি চোখে সেগুলো শনাক্ত করা কঠিন। এ সময়, আগামীকাল তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।

এর আগে, গত ৬ নভেম্বর ক্রেতা সেজে ভারতীয় সীমান্ত দিয়ে ঢোকা জাল টাকার প্রমাণ পায় যমুনা টেলিভিশন। যেগুলো দেখতে অবিকল আসল টাকার মতো। হাতে ধরেও বোঝা যায় না। নোটগুলো আবার কচকচে নতুন নয়। দেখে মনে হবে কয়েক হাত ঘুরে আসা।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, এ চক্রের ফাঁদে পড়ে এরই মধ্যে নিঃস্ব হয়েছেন শেরপুরের হতদরিদ্র শাহিনা বেগমসহ অনেকেই। গত ৫ মাসে এসব জাল নোট দেশে ঢুকেছে মাদক আর প্রসাধনী চোরাচালানের রুট দিয়ে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ : প্রধান উপদেষ্টা

নওগাঁ-৫ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি ও জামায়াতের প্রার্থীকে শোকজ

নাসির নগরে বিস্ফোরক ও নাশকতার মামলায় বর্তমান ইউপি চেয়ারম্যান জিতু মিয়া গ্রেফতার

আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, ফ্যাসিস্ট সংগঠন: হাসনাত আবদুল্লাহ

বাংলাদেশের ১০৭তম টেস্ট ক্রিকেটার কক্সবাজারের হাসান মুরাদ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গাঁজা ব্যবসায়ী রেজাউল করিম আটক

কালিহাতী শিক্ষার্থী কল্যাণ পরিষদের উদ্যোগে নবীনবরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবি: নজরুল বিশ্ববিদ্যালয়ে গণস্বাক্ষর কর্মসূচি

কুয়েটে ভর্তি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা, আন্দোলনে শিক্ষার্থীরা

মহিপুরে গণভোট ২০২৬ উপলক্ষে ভোটারদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত