Tuesday , 4 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

গোয়ালন্দে বন্ধুর বাইকে ঘুরতে গিয়ে এক তরুনীর মৃত্যু

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 4, 2025 12:45 pm

শামিম ওসমান, গোয়ালন্দ প্রতিনিধিঃ

গোয়ালন্দে ঘটে গেল এক হৃদয়বিদারক দুর্ঘটনা -বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে গিয়ে অকালেই ঝরে গেল তরুণী সুমাইয়ার (১৮) জীবন।

সোমবার (৩ নভেম্বর) বিকেল চারটার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকার জমিদার ব্রিজ সংলগ্ন ঢাকা–খুলনা মহাসড়কে ঘটে এ মর্মান্তিক ঘটনাটি।

চোখে-মুখে ছিল আনন্দের ছোঁয়া, ঘুরতে বেরিয়েছিলো তারা দুজন— সুমাইয়া ও তার বন্ধু সজিব প্রামাণিক। কিন্তু আনন্দের মুহূর্তেই ঘটে যায় অঘটন। মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলার সময় হঠাৎ সুমাইয়ার ওড়না পেছনের চাকায় পেঁচিয়ে যায়। এক মুহূর্তেই ভারসাম্য হারিয়ে ছিটকে পড়ে সে। মাথায় আঘাত পেয়ে রাস্তায় লুটিয়ে পড়ে অচেতন অবস্থায়।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান, কিন্তু শেষ পর্যন্ত ফিরিয়ে আনা যায়নি সেই তরুণ প্রাণটিকে। অতিরিক্ত রক্তক্ষরণে নিভে যায় সুমাইয়ার জীবনের আলো।

ঘটনার পর সজিব প্রামাণিককে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আটক করেছে পুলিশ। তবে সজিবের পরিবার বলছেন— এটা ছিল এক ভয়াবহ দুর্ঘটনা, যার দায় পুরোপুরি কারও একার নয়। মুহূর্তের অসতর্কতাই কেড়ে নিয়েছে এক নিরীহ প্রাণ।

আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ জানিয়েছেন, মামলার পর দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আসামিকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

একটি অসাবধান মুহূর্তের এই মৃত্যু গোয়ালন্দবাসীর হৃদয়ে রেখে গেলো গভীর শোকের ছায়া। সবাই বলছে—

যদি একটু সাবধানতা থাকত, হয়তো সুমাইয়া আজও বেঁচে থাকত।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

জেড এ ভুট্টো ডিগ্রী কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ কাঞ্চন আলী মোল্লা আর নেই

জামালপুরের তিন আসনে ১২ প্রার্থীর মনোনয়ন বাতিল

পূবাইলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

বিয়ে করে নতুন বউ নিয়ে বাড়ি ফেরার পথে বরের মৃত্যু

জীবননগর কৃষক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে স্কুল মাঠ অক্ষত রেখে নতুন ভবন নির্মাণের দাবিতে শিক্ষার্থী ও জনগনের মানববন্ধন

কেন্দুয়ায় গণসংযোগ ও জিয়ারত করেন: রোটারিয়ান এম নাজমুল হাসান

অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের দুর্ধর্ষ দস্যু আটক

পাঁচবিবি জামায়াতের উদ্যোগে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

দেশে সুষ্ঠ গণতন্ত্রের নিরাপদ যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে: খালেদা জিয়া