Tuesday , 4 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

গাজীপুর-৫ আসনে বিএনপির প্রার্থী ফজলুল হক

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 4, 2025 7:58 am

মোঃ আতেফ ভূঁইয়া, গাজীপুর প্রতিনিধি:

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসন (কালিগঞ্জ উপজেলা ও গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড) থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন গাজীপুর জেলা আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন।

সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘোষিত তালিকায় গাজীপুর-৫ আসনের প্রার্থী হিসেবে এ কে এম ফজলুল হক মিলনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

মনোনয়ন পাওয়ার পর নিজের ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানিয়ে মিলন লিখেছেন, “আলহামদুলিল্লাহ, আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় হবেই, ইনশাআল্লাহ।” তিনি আরও জানান, মনোনয়ন পাওয়ায় আনন্দ প্রকাশ স্বাভাবিক হলেও, তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন কোনো ধরনের আনন্দ মিছিল বা মিষ্টি বিতরণ থেকে বিরত থাকতে।

এ কে এম ফজলুল হক মিলন দীর্ঘদিন ধরে গাজীপুরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং জেলা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। আসন্ন নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন বলে জানা গেছে।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার বার্তা

চবির ‘এ’ ইউনিটের ফল পুনরায় যাচাই, বদলাতে পারে মেরিট

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ‘ধ্বংসাত্মক’ হামলার ঘোষণা ইরানের সামরিক বাহিনীর

শেরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে হাকিম হত্যা মামলার ৬ আসামি গ্রেফতার, বিপুল অস্ত্র উদ্ধার

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে পাখিদের জন্য নিরাপদ আশ্রয় নির্মাণ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ে ছাই পাঁচ শতাধিক ঘর

আজ পবিত্র শবে বরাত

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় প্রসাদপুর দলিল লেখক সমিতির উদ্দোগে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত