Wednesday , 29 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

বাউফলে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 29, 2025 3:45 pm

পটুয়াখালী প্রতিনিধি:

আওয়ামী লীগের ‘লগি-বৈঠা তাণ্ডবে’ নিহতদের বিচারের দাবিতে পটুয়াখালীর বাউফলে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বাউফল উপজেলা পরিষদ চত্বরের সামনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভা শেষে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাউফল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার পর কাগজীরপুল এলাকায় গিয়ে শেষ হয়। এতে জামায়াতে ইসলামীর বাউফল উপজেলার হাজারো নেতা-কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “২০০৬ সালে খুনি হাসিনার নির্দেশে লগি-বৈঠা হাতে নিয়ে জামায়াতে ইসলামীর শতাধিক নেতা-কর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আমরা সেই নৃশংস হত্যাকাণ্ডের বিচার চাই।”

তিনি আরও বলেন, “লগি-বৈঠার তাণ্ডবে যারা জড়িত ছিল, তাদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা এই বিচার না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব।”

সমাবেশে অন্যান্য বক্তারাও একই দাবি জানিয়ে বলেন, ওই হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত জামায়াতে ইসলামী রাজপথে তার আন্দোলন-বিক্ষোভ চালিয়ে যাবে। তারা তাদের নিহত সহকর্মীদের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে দাবি বাস্তবায়নের জন্য জোরালো তৎপরতা চালানোর ঘোষণা দেন।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা

জুলাই শহীদদের স্মরণে হল নামকরণের দাবি জানালো জাবি শিবির

বরিশাল-২ আসনে বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন সান্টুর মনোনয়ন দাখিল

পটুয়াখালী-২ আসনে ধানের শীষের পক্ষে কালাইয়ায় জনসমুদ্র

গোয়াইনঘাটে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

রাজাপুরে বিএনপি’র ৩১ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগ

ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কুড়িগ্রামে দুর্গম এলাকায় বসবাসকারী ৬ হাজারেরও অধিক শিক্ষার্থীদের পাঠদানে সহায়তা করছে ব্র্যাক

কালকিনিতে স্ত্রীকে বিষ খাইয়ে হত্যা চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

চকরিয়ায় মায়ের সঙ্গে অভিমানেই কিশোরের আত্মহত্যা