Thursday , 9 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

পদ্মা নদীতে অভিযানে জাল ও ৫ কেজি ইলিশ মাছ জব্দ

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 9, 2025 6:58 am

ফরিদপুর প্রতিনিধিঃ

মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নের অংশ হিসেবে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চালিয়ে ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন এর নির্দেশে অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব বুধবার সকাল থেকে রাত্র পর্যন্ত চলা এ অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

জানা গেছে, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এই সময় সরকার সারাদেশে ইলিশ ধরা, পরিবহন, মজুদ, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। কিন্তু কিছু অসাধু ও মৌসুমি জেলে এই নিষেধাজ্ঞা অমান্য করে এখনো নদীতে নামছেন। এ পরিস্থিতিতে মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে সকাল থেকেই রাত্র পর্যন্ত পদ্মা নদীতে অভিযান শুরু করে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।

উপজেলা জেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব বলেন, ২২ দিন জেলেরা কোনোভাবেই নদীতে নামতে পারবে না। উপজেলা প্রশাসন নিয়মিত নজরদারি করছে। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সারাদেশে ইলিশ ধরা, পরিবহন, মজুদ ও বিক্রি নিষিদ্ধ থাকলেও কিছু জেলে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নামছেন। এ অবস্থায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগ যৌথভাবে অভিযান চালায়। জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উদ্ধার করা ইলিশ স্থানীয় একটি মাদ্রাসায় বিতরণ করা হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

চৌদ্দগ্রামে রোহিঙ্গাদের জন্মসনদ প্রদান; ইউপি চেয়ারম্যান আবু তাহের বরখাস্ত

রাউজানে গভীর রাতে আবারো যুবদল কর্মী গুলিবিদ্ধ

কুড়িগ্রামে তিনটি স্কুলের শিক্ষার্থীদের মাঝে দুদকের শিক্ষা উপকরণ বিতরন

অন্যায়ের প্রতিবাদ করায় কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন

জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধান উপদেষ্টার

চরভদ্রাসনে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মাস্টারের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কুবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

আজ থেকে ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে

ভোলহাটে হিলফ উল ফজল ২১ তম তাফসীরুল মাহফিল অনুষ্ঠিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের অভিযানে ৪ ডাকাত গ্রেফতার