কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলাবাসীকে আলোকিত কুড়িগ্রাম-২ আসন উপহার দিতে জনগণের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ এ সহধর্মিনী জাতীয়তাবাদী মহিলা দল কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি (কায়কোবাদ)।
রবিবার (২৯ সেপ্টেম্বর) সংসদীয় আসন কুড়িগ্রাম-২ এর কুড়িগ্রাম পৌরসভার ২নং ওয়ার্ড ও ৭নং ওয়ার্ডে গনসংযোগ ও লিফলেট বিতরণ করেন মহিলা দল নেত্রী মোসলেমা বেগম মিলি (কায়কোবাদ)।
এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা বিএনপির অন্যতম সদস্য আশরাফুল হক রুবেল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, সহ অনান্য নেতা-কর্মীরা।
মোসলেমা বেগম মিলি (কায়কোবাদ) বলেন, "তারেক রহমানের ৩১-দফা বাস্তবায়ন করতে হবে এবং ধানের শীষে ভোট দিতে হবে। বিএনপি সরকার গঠন করলে প্রত্যেকটি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে।"