Tuesday , 9 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

ধর্ষণে ব্যর্থ হয়ে মা-মেয়েকে হত্যা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 9, 2025 10:13 am

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

ধর্ষণে ব্যর্থ হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তাঁর মা তাহমিনা বেগমকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হত্যাকারী মোবারক হোসেন (২৯) পেশায় একজন কবিরাজ এবং মাদ্রাসার খাদেম।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন এক প্রেস ব্রিফিংয়ে বিষয়গুলো তুলে ধরেন।

গ্রেফতারকৃত আসামির নাম মোবারক হোসেন (২৯)। তিনি কুমিল্লার দেবিদ্বার উপজেলার কাবিরপুরের মৃত আব্দুল জলিল ও খাদিজা বেগমের সন্তান। ঢাকা পালিয়ে যাওয়ার পথে দুর্গাপুর থেকে গতকাল সোমবার তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

ব্রিফিংয়ে জানানো হয়, গ্রেফতারকৃত আসামি মোঃ মোবারক হোসেনকে (২৯) জিজ্ঞাসাবাদে জানা যায়, নিহত তাহমিনা বেগমের মেয়ে সুমাইয়া আফরিন কথিতভাবে ‘জ্বীনে ধরা’ সমস্যায় ভুগছিলেন। এজন্য তাহমিনা বেগম মেয়েকে নিয়ে বাবুস সালাম জমিরিয়া মাদরাসার ইলিয়াস হুজুরের কাছে ঝাড়ফুঁক করাতে যেতেন। এ সময় আসামি মোবারক হোসেনের সাথে তাহমিনা বেগমের পরিচয় হয় এবং তিনি মোবারককে তার বাসায় এসে মেয়ের ওপর ঝাড়ফুঁক করার অনুরোধ জানান।

এরপর আসামি একাধিকবার নিহতের বাসায় গিয়ে সুমাইয়া আফরিনকে ঝাড়ফুঁক করেন। প্রায় এক মাস ধরে আসামি নিয়মিতভাবে ওই বাড়িতে যাতায়াত করছিলেন।

আরো জানানো হয়, ঘটনার দিন সকাল সাড়ে আটটার দিকে মোবারক একটি কমলা রঙের শপিং ব্যাগ ও একটি কালো ব্যাগ নিয়ে নিহতের বাসায় প্রবেশ করেন। তিনি সেদিনও সুমাইয়াকে ঝাড়ফুঁক করেন এবং বাসায় পানি ছিটিয়ে দেন। তারপর সকাল ১১টা ২৩ মিনিটে বাসা থেকে বের হয়ে ১১টা ৩৪ মিনিটে তিনি আবার বাসায় ফিরে আসেন। ফিরে এসে দেখেন, তাহমিনা বেগম নিজের কক্ষে বিশ্রাম নিচ্ছেন। এরপর আসামি মোবারক সরাসরি সুমাইয়া আফরিনের কক্ষে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন।

এ সময় তাহমিনা বেগম ঘটনাটি দেখে ফেলেন এবং বাধা দেওয়ার চেষ্টা করেন। তাদের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে মোবারক তাহমিনা বেগমকে তার কক্ষে নিয়ে গিয়ে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে তিনি আবার সুমাইয়ার কক্ষে প্রবেশ করে পুনরায় ধর্ষণের চেষ্টা করেন। কিন্তু সুমাইয়া প্রতিরোধ করলে আসামি তাকে গলা টিপে শ্বাসরোধে হত্যা করে।

এছাড়া আসামীর কাছে থেকে চোরাইকৃত চারটি মোবাইল ও একটি ল্যাপটপ, মোবাইল ও ল্যাপটপের চার্জার উদ্ধার করা হয়েছে। এছাড়া আসামী নিহতের বাসায় কমলা রংয়ের যে ব্যাগটি নিয়ে প্রবেশ করা হয়েছিএ তা আসামীর বাসা থেকে উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, ‘প্রেস রিলিজে যা বলা হয়েছে তা-ই। চর কিছু বলা যাচ্ছে না তদন্তের স্বার্থে।’

উল্লেখ্য, গতকাল সোমবার (০৮ সেপ্টেম্বর) সকালে লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগমের লাশ কুমিল্লা শহরের কালিয়াজুরীর ভাড়া বাসা উদ্ধার করে পুলিশ।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

তুলসী গ্যাবার্ডের মন্তব্য নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াতে ইসলাম

ববিতে ছাত্রদলের মার্কশিট ফি মওকুফ ও সমাবর্তন আয়োজনের স্মারকলিপি প্রদান

ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ১৭ নভেম্বর

নাসির নগরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষে বিশাল জনসভা

বীরগঞ্জে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের আঘাতে নিহত-১

বিভাগের সেরা ২০০ শিক্ষার্থীকে মেরিট অ্যাওয়ার্ড প্রদান জবি ছাত্রশিবিরের

সাব-রেজিস্ট্রার, দলিল লেখক দ্বন্ধে রেজিস্ট্রি কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে দাতা গ্রহিতা

পাটগ্রামে পুশইনের শিকার ২ ভারতীয় নাগরিকের সন্ধান