Tuesday , 2 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

মাদারীপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 2, 2025 3:03 pm

মাদারীপুর প্রতিনিধি:

গ্রামবাংলার অন্যতম জনপ্রিয় লোকজ খেলা নৌকা বাইচ মাদারীপুরের শিবচরে অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার ছিলারচর ইউনিয়নের চেয়ারম্যান ঘাট এলাকায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

স্থানীয় আয়োজক কমিটির উদ্যোগে আয়োজিত এ নৌকা বাইচ দেখতে দুপুর থেকেই আশপাশের গ্রামের হাজারো মানুষ নদীর দুই পাড়ে ভিড় জমায়। গ্রামীণ জনপদে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। নৌকা বাইচকে ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় এলাকাজুড়ে।

প্রতিযোগিতায় শিবচরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে অন্তত ১০টি বড় বড় বৈঠার নৌকা অংশগ্রহণ করে। বৈঠিয়ালদের একসাথে তাল মিলিয়ে বৈঠা চালানো এবং নদীর বুকে বজ্রকণ্ঠে স্লোগান দেওয়ায় চারপাশ প্রকম্পিত হয়ে ওঠে। দর্শকদের মধ্যে ছিল প্রবল উচ্ছ্বাস ও করতালি।

আয়োজকরা জানান, গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতেই প্রতিবছর তারা এ প্রতিযোগিতার আয়োজন করে থাকেন। তরুণ প্রজন্মকে বাংলার লোকজ সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই এর অন্যতম উদ্দেশ্য।

এ সময় উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা বলেন, নৌকা বাইচ শুধু একটি খেলা নয়, এটি গ্রামীণ মানুষের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। এ ধরনের আয়োজন মানুষকে একত্রিত করে এবং পারস্পরিক সম্প্রীতি বাড়ায়।

দিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে এলাকাবাসী পরবর্তী বছর আরও বড় আকারে প্রতিযোগিতা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

মাভাবিপ্রবিতে প্রথমবারের মতো ৩ পিএইচডি ডিগ্রি সনদ প্রদান

জোবায়েদ হত্যার প্রতিবাদে কাচালং সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

বিরামপুরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত সিফাত, অসহায় রাজমিস্ত্রি বাবার সাহায্যের আবেদন

নাসিরনগরে দিনব্যাপী সীরাতুন্নবী (সা:) মহাসম্মেলন অনুষ্ঠিত

বিলাইছড়ি’র ভোরের কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা

ত্রিশালে সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময়

৩১ দফা রাষ্ট্রগঠন কর্মসূচি জনগণের মুক্তির দিশারি: দীপেন দেওয়ান

প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে বৈঠক

কোম্পানীগঞ্জের ক্রাশার মিলে অভিযান চালান ডিসি মো: সারোয়ার আলম

দাবি আদায়ে কর্মবিরতিতে শিবচরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা