Tuesday , 2 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

কুড়িগ্রামে দুর্নীতি বিরোধী চিত্রাঙ্কন, রচনা বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 2, 2025 1:10 pm

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রাম সদর উপজেলায় দুর্নীতি বিরোধী চিত্রাঙ্কন, রচনা বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ও মঙ্গলবার দুইদিন ব্যাপী কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা হলরুমে এ চিত্রাঙ্কন, রচনা বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় এর উপসহকারী পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান ও মোঃ মিজানুর রহমান।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কুড়িগ্রাম সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রব।

অনুষ্ঠানে বিচারক হিসেবে ছিলেন, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ এর সহকারী অধ্যাপক ড. মোঃ মঈনুল হাসান, কুড়িগ্রাম সরকারি কলেজ এর প্রভাষক কৃষ্ণ রায়, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় এর ডেবেটিং সোসাইটির প্রাক্তন সভাপতি মাসুম রেজা প্রমুখ।

আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রাইমারি বিভাগে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী ও উচ্চ বিদ্যালয় বিভাগে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা সহ রচনা বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল ও রানার আপ দলের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ অনান্য অতিথিবৃন্দ।

এতে শিক্ষকবৃন্দ সহ বিভিন্ন বিদ্যালয়ের কয়েক শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

হাদী গুলিবিদ্দের ঘটনায় সীমান্তে সতর্ক বিজিবি, নালিতাবাড়ীতে গ্রেপ্তার ২

এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর ককটেল হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল

বিদ্যালয়ের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে প্রাক্তন শিক্ষার্থীদের স্মারকলিপি

ববির রাজবাড়ী জেলা স্টুডেন্ট’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর নেতৃত্বে শানু – নাজিরুল

নাসিরনগর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি আছমত আলী সাধারণ সম্পাদক মোজাম্মল হক সবুজ

মাইলস্টোনের হতাহতদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে সরকার

নজরুল বিশ্ববিদ্যালয়ে সিলেট ডিভিশনাল এসোসিয়েশনের নতুন কমিটি গঠন

লক্ষ্মীপুর-৪ আসনের তিনবারের সাংসদ নিজানকে মন্ত্রী চান রামগতি-কমলনগরবাসী

তারেক রহমান ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরবেন: ফজলে এলাহী

অসুস্থ কৃষক মনিরুলের পাকা ধান ঘরে তুলে দিল জামায়াতে ইসলামী