Tuesday , 2 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

পাঁচবিবি জামায়াতের উদ্যোগে নির্বাচনী কর্মী ও সুধী সমাবেশ

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 2, 2025 8:41 am

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ এশা এ সমাবেশের আয়োজন করা হয়।

৮ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ মোকছেদ আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাঁচবিবি উপজেলা শাখার সেক্রেটারি ও আসন্ন জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির উপজেলা সভাপতি মোঃ আবু সুফিয়ান মুক্তার।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন—
“আসন্ন জাতীয় নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচনে দেশের জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে। আমরা বিশ্বাস করি, জনগণ ন্যায় ও সত্যের পক্ষে রায় দেবে। তাই প্রতিটি কর্মীকে আন্তরিকতার সাথে মাঠে কাজ করতে হবে। শুধু ভোটের দিন নয়, এখন থেকেই মানুষের দোড়গোড়ায় গিয়ে ইসলামী আন্দোলনের আদর্শ তুলে ধরতে হবে এবং দাঁড়িপাল্লার পক্ষে জনমত গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন—
“প্রতিটি ভোটকেন্দ্রে ৮টি বিভাগীয় নির্বাচনী কমিটি এবং স্থানীয় পর্যায়ে পাড়া ভিত্তিক কমিটি গঠনের গুরুত্বআরপ করেন। তিনি দলীয় নেতাকর্মীদের কে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কাজ করার আহবান জানান।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধরঞ্জী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সাজেদুর রহমান সরকার সাজু ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ মাজেদুল ইসলাম

এছাড়াও বক্তব্য রাখেন ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি ডাঃ মাহাবুবুর রহমান, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ খুরশিদ আলম, ইউনিয়ন পেশাজীবী বিভাগের সভাপতি মোঃ হাবিবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তি, সুধীজন ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সমাবেশটি এক উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

ডা. শফিকুর রহমান কোনো আলেম নন, বেহেশতের টিকিটের নামে ভণ্ডামি করছে জামায়াত : রফিকুল ইসলাম জামাল

যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে

লালমনিরহাটে ডিবি অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

আজ থেকে জাটকা শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা

পাকিস্তানে ইরানের সমর্থনে সমাবেশে অন্তত ২৫ জন নিহত

মেয়ের মুখে কোরআন তেলাওয়াতে শুনে ইসলাম ধর্ম গ্রহণ করলেন শ্যামল-সোনালী দম্পত্তি

নাসিরনগরে নাশকতা ও বিস্ফোরক মামলায় আসাদুজ্জামান চৌধুরী গ্রেফতার

ঘোড়াঘাট প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন

পুঠিয়ায় বেশি দামে ডিজেল বিক্রি, দোকানিকে জরিমানা

ট্রাকের চাপায় ঝরে গেলো একটি তাজা প্রাণ