Tuesday , 2 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

ভোলা মনপুরায় বজ্রপাতের ইতিহাসে একদিন, কাকড়া শিকারীর মৃত্যু, ছয়টি গরু ও একটি মহিষের প্রাণহানি

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 2, 2025 5:47 am

মোঃ রাকিব, মনপুরা প্রতিনিধিঃ

ভোলার মনপুরায় আজ বিকেলে ঘটে গেছে ভয়াবহ বজ্রপাতের ঘটনা।

বিকাল ৩টার দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ওঠে। এর কিছুক্ষণ পর বিকাল ৩টা ২০ মিনিটে শুরু হয় প্রবল ঝোড়ো বৃষ্টি ও বজ্রপাত। প্রায় আধাঘণ্টারও বেশি সময় ধরে বজ্রপাত চলতে থাকায় পুরো দ্বীপজুড়ে সৃষ্টি হয় আতঙ্কের পরিবেশ।

এ ঘটনায় প্রাণ হারান ৫নং কলাতলী ইউনিয়নের কাজিরচরের কাকড়া শিকারি জীবন দাস (৫০)। বজ্রাঘাতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। নিহত জীবন দাস কলাতলী হিন্দু আবাসনের বাসিন্দা ছিলেন।

শুধু মানুষ নয়, বজ্রপাতে গবাদিপশুও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। বিভিন্ন এলাকায় ছয়টি গরু ও একটি মহিষ মারা গেছে। এর মধ্যে ২নং হাজিরহাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জিয়া উদ্দিনের তিনটি গরু, ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ভোকেশনাল স্কুলের পাশে জাকির ও ইয়াসিনের দুটি গরু, এবং হাজিরহাট ইউনিয়নের চৌধুরী বাজার এলাকার ব্যবসায়ী মো. শামসুদ্দিনের একটি মহিষ বজ্রাঘাতে মারা যায়।

স্থানীয়রা জানান, একটানা এত দীর্ঘ সময় বজ্রপাত তারা আগে কখনো দেখেননি। বজ্রপাতের প্রচণ্ড শব্দে নারী-পুরুষ সবাই ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন। দ্বীপজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এমন ঘটনায় মানুষকে সচেতন করতে স্থানীয় প্রশাসনের জরুরি উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসী। তাদের দাবি, দ্রুত ব্যবস্থা নিলে প্রাণহানি অনেকাংশে কমানো সম্ভব হবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

‘পর্দা কর্ণারের নামে প্রহসন’- অভিযোগ মাভাবিপ্রবি নারী শিক্ষার্থীদের

বাউফলে এনসিপির প্রার্থী শাহিনের তোরণে আগুন

জুলাই-আন্দোলনের শহীদদের স্বরণে পশু কুরবানি দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড, আব্দুল মঈন খান

মাইলস্টোন স্কুলে মৃত্যুর সংখ্যা নিয়ে গুজব অস্বীকার করেছে আইএসপিআর

নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘তারুণ্যের চোখে নির্বাচন ও গণভোট’ বিতর্ক প্রতিযোগিতা

নলছিটিতে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত অন্তত ১০

দোয়ারাবাজারে তিনটি গ্রামীণ রাস্তার কাজে অনিয়মের অভিযোগ

কাবুল ক্লিনিকে হামলায় ‘বিপুল সংখ্যক নিহত’

দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত

দিনাজপুর-৬ আসনে বিএনপি প্রার্থী প্রফেসর ড. এ জেড এম জাহিদ মনোনয়ন পাওয়ায় বিরামপুরে আনন্দ মিছিল