Saturday , 23 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধিতে লফসের উদ্যোগ

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 23, 2025 6:48 am

মোঃ মনিরুল ইসলাম, রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীদের ডেঙ্গু সম্পর্কে সচেতন করতে এবং সুরক্ষায় মশারি বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস)।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা ১১টায় রাজশাহী সমাজসেবা কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে লফসের শিক্ষা সহায়তা ও মেধা বৃত্তি কর্মসূচির আওতায় মশারি বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

এ কার্যক্রমটি বাস্তবায়নে সহযোগিতা করে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুল মমিন।

এসময় তিনি বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে এবং কোথাও পানি জমতে দেয়া যাবে না। শুধু নিজে না, প্রতিবেশীদেরও সচেতন করতে হবে। ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লফসের প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, শহর সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারী মো. খায়রুল হাসান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট ফাহমিদা আহম্মেদ স্বৃতি।

সভাপতিত্ব করেন লফসের নির্বাহী পরিচালক ও সাবেক মহিলা কমিশনার শাহানাজ পারভীন।তিনি শিশুদের ডেঙ্গু থেকে সুরক্ষায় করণীয় সম্পর্কে পরামর্শ দেন এবং নিয়মিত মশারি ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন।

এই কার্যক্রমের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা সচেতনতার পাশাপাশি সরাসরি সুরক্ষার উপকরণ হিসেবে মশারি পেয়েছে, যা ডেঙ্গু প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশের অনুশীলন ক্যাম্প পরিদর্শন বিসিবি সভাপতির

নজরুল বিশ্ববিদ্যালয়ে আদিবাসী ছাত্র সংগঠনের ১০ম কাউন্সিল অনুষ্ঠিত

কুড়িগ্রামে সেনা অভিযানে ইয়াবা, নগদ টাকা সহ মোবাইল ফোন উদ্ধার

মার্কিনিদের ‘এখনই’ মধ্যপ্রাচ্য ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

বিএনপি নেতা নাসিম আকনের জানাজায় জনসমুদ্র, দাফন সম্পন্ন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেছেন পরিবেশ উপদেষ্টা

আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে টিন বিতরণ, সহযোগিতায় প্রবাসী

প্রভাষক পদে নিয়োগ পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লিমন

রুশ জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড় চায় বাংলাদেশ

গত ২৪ ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় ২৫ জন নিহত