Tuesday , 19 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ৫

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 19, 2025 9:09 am

আরিফুল ইসলাম, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজা ও তিন নারীসহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ১২টা ৫০ মিনিটে শিবগঞ্জের মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামস্থ মীর রুবেল সিএনজি ফিলিং স্টেশনের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় ঢাকাগামী যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল তল্লাশী করে আসামিদের আটক করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে- মোছা: আরজিনা বেগম (৪০), স্বামী মো: গোলজার রহমান, গ্রাম ছয়আনি বাজার বিজিবি ক্যাম্প; শ্রীমতি পুতুল রানী (৪২), স্বামী শ্রী রবীন্দ্রনাথ রায়, সাং গীরিধরপুর। মোছা: রোকেয়া বেগম (৪২), স্বামী মো: জোবায়দুল মুন্সি, গ্রাম ছয় আনি বাজার, মধ্য রাঙ্গামাটি, ফুলবাড়ী, দিনাজপুর; মো: আশরাফুল ইসলাম (২৭), পিতা মো: আ: বারেক, সাং পূর্বফুলমতি; এবং আ: রাজ্জাক ওরফে গোলাম রব্বানী (৩২), পিতা মো: দেলোয়ার হোসেন, সাং গোরকমন্ডল নেজারকুঠি, ফুলবাড়ী, কুড়িগ্রাম।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ এই অভিযানে তাদের কাছ থেকে মোট ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সূত্রে জানা যায়, মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এই চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। আটক আসামিদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কাঠালিয়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও বিশেষ প্রার্থনা

মাইলস্টোনে নিহতদের দাফনে জায়গা নির্ধারণ করে দিলেন প্রধান উপদেষ্টা

মোকামতলা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ৭ম দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, নতুন নেতৃত্বে জাহিদুল-আশরাফুল

কুড়িগ্রামে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা

ইবি শিক্ষক রুনা হত্যাকাণ্ডের প্রতিবাদে কুবিতে মানববন্ধন

বিএনপি’র কেন্দ্রীয় নেতা ড্যানীকে চূড়ান্ত মনোনয়নের দাবিতে নেত্রকোনায় গণমিছিল

খুবিতে কুসাকের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নির্বাচনের পরেও ড. ইউনূসের খ্যাতি কাজে লাগালে বড় ফায়দা হবেঃ মারুফ কামাল

রংপুর শিশু পুনর্বাসন কেন্দ্র থেকে দুই কিশোরী নিখোঁজ: ৯ দিনেও মেলেনি খোঁজ

ভোলাহাটে জামায়াতে ইসলামীর যুব দিবস পালিত