Saturday , 16 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

কটিয়াদীতে খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনাসভা

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 16, 2025 10:47 am

মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধায় সাবেক পৌর সভার মোড় উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠানে উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক সাইফুল্লাহ জাইদুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন,সহ সভাপতি শফিকুল ইসলাম শফিক,উপজেলা কৃষক দলের আহবায়ক আজিজুল হক শাহজাহান,উপজেলা বিএনপির সহ সভাপতি সৈয়দ আরেফিন তারা,যুগ্ন সম্পাদক শামসুল হক চান মিয়া।

দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা সাইদুর রহমান,জালালপুর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি রেফায়েত উল্লাহ আঙ্গুর,সাধারন সম্পাদক আবু নাঈম বাবুল,জালালপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আঃ মতিন আসাদ,বিএনপি নেতা মোঃ গোলাপ মিয়া,উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন রুমি,উপজেলা বিএনপি প্রচার সম্পাদক ও পৌর যুব দলের সদস্য সচিব আব্দুর আজিজ প্রিন্স,মসুয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ,জালালপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আমিনুল হক সজলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা খালেদা জিয়ার নেতৃত্ব ও সংগ্রামী জীবনের ভূয়সী প্রশংসা করেন এবং তার শারীরিক সুস্থতা ও মুক্তির জন্য সর্বস্তরের মানুষের কাছে দোয়া চান। বিএনপির পক্ষ থেকে আগামী দিনগুলোতেও তার আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

পরে দেশনেত্রী খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

তারেক রহমান কে কটুন্তুির প্রতিবাদে সন্দ্বীপে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

অসহায় বিধবা মহিলাকে খাদ্য, শীতবস্ত্র ও স্থায়ী ঘরের আশ্বাস দিলেন ইউএনও

জাবিতে হিম উৎসব ঘিরে বিতর্ক: সংস্কৃতি চর্চার নামে ধর্মীয় উস্কানির চেষ্টার অভিযোগ

৪০ রোহিঙ্গাকে ধরে নিয়ে আন্দামান সাগরে ফেলে দিল ভারত, তদন্তে জাতিসংঘ

চৌদ্দগ্রামে তালাকপ্রাপ্ত স্ত্রী ও স্বজনদের অত্যাচারে অতিষ্ঠ হোটেল ব্যবসায়ী

৯ মার্চ থেকে ঈদের ছুটিতে যাচ্ছে পবিপ্রবি

নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৫

জাবিস্হ জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন সভাপতি সাজ্জাদ ও সম্পাদক মনির

নাসিরনগরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মিঠু গ্রেপ্তার