Wednesday , 13 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

ভোলাহাটে জামায়াতে ইসলামীর যুব দিবস পালিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 13, 2025 11:17 am

মোঃ সাহিবুল ইসলাম, ভোলাহাট প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা জামায়াত ইসলামী ও যুব বিভাগ ভোলাহাট উপজেলা শাখার আয়োজন যুব দিবস পালিত হয়েছে |

মঙ্গলবার (১২ আগস্ট) বিকাল ৫ টার সময় কলেজ মোড় চত্বরে আলোচনা সভা ও ভ্রাম্যমাণ সংস্কৃতি অনুষ্ঠান শেষে র‍্যালি করে কলেজ মোড় চত্বরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে কলেজ মোড় চত্বরে সম্মিলিত হয়|

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার, জামায়াতের নায়েবে আমির ডা. মু. মিজানুর রহমান |যুবকদের কর্মসংস্থান ও দুর্নীতি রোধে আগামী সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতিকে ভোট চেয়ে ড. মু. মিজানুর রহমান বলেন, বিগত সময়ে যুবকদের হাতে অস্ত্র, মাদক তুলে দিয়ে তাদের সঠিক পথে চলা থেকে বিভ্রান্ত করেছে। কিন্তু এদেশের ছাত্র ও যুবকরা প্রমান করেছে, যুবকেরা ঐক্যবদ্ধ হলে তাদের বিরুদ্ধে কোনো শক্তি বিজয়ী হতে পারে না।

তিনি আরো বলেন, যুবকরা যদি হেরে যায় বাংলাদেশ হেরে যাবে। যদি বাংলাদেশকে হারতে দিতে না চাই তাহলে যুবকদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা ফ্যাসিষ্টকে সড়ানোর জন্য ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছিলাম, বিজয়ী হয়েছি। আরেকটি আন্দোলন আমাদের জন্য অপেক্ষা করছে, সেটি হচ্ছে বাংলাদেশ থেকে দুর্নীতি কবর দেওয়া। সে আন্দোলনে আপনাদেরকে শরিক হতে হবে। দুর্নীতির বিরদ্ধে আমাদের লড়ায় চলবে যতক্ষণ আমাদের নিঃশ্বাস থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. গোলাম কবির গোলাপ, উপজেলা জামায়াতের আমীর মাও. মো. শামসুজ্জামান আলকাশ, নায়েবে আমীর ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. লোকমান আলী, উপজেলা সেক্রেটারি মো. তৌহিদুর রহমান, বাইতুলমাল সেক্রেটারি ক্বারী মাও. মো. আলাউদ্দিনসহ উপজেলার বিভিন্ন ইউনিটের যুব বিভাগের নেতা কর্মীরা।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

রাউজানে বিএনপির দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ

নজরুল বিশ্ববিদ্যালয়ে সম্পন্ন হয়েছে ‘কুরআন উপহার কর্মসূচি ২০২৫’

বেওয়ারিশ মানব সেবা বৃদ্ধাশ্রমে আল মুসাইদাহ ফাউন্ডেশনের উপহার

ছাত্র-জনতার অভ্যুত্থান বইমেলায় নতুন তাৎপর্য নিয়ে এসেছেঃ ড. ইউনূস

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে বম জনগোষ্ঠীর ইভানজেলিক্যাল খ্রিষ্টান ইসিসি চার্চে বিভিন্ন সামগ্রী বিতরণ

হাল্ট প্রাইজ কুবির উদ্যোগে “ইন্ট্রোডাকশন টু হাল্ট প্রাইজ” শীর্ষক সেশন অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে ১,৮৩০ বোতল ভারতীয় মদ আটক

পটুয়াখালী-৪ আসনে বিএনপির মনোনয়ন পেলেন এবিএম মোশাররফ

শাহজাদপুরে ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পের বৃক্ষ বিতরণ কর্মসূচী উদ্ধোধন

জাতীয় কবি কাজী নজরুলের কববের পাশে চিরনিদ্রায় শায়িত শহীদ হাদি