Tuesday , 12 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

কুয়াকাটায় সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 12, 2025 5:24 am

মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কুয়াকাটায় দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন সহ সারা দেশে সাংবাদিক হত্যা, মামলা হামলা সহ সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও সভা করেছে কুয়াকাটা প্রেসক্লাব সদস্যরা।

১১ আগস্ট (সোমবার) বেলা ১১ টায় এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচীর অংশ হিসেবে প্রেসক্লাবের সামনের সড়কে দাড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন সাংবাদিকরা। পরে কুয়াকাটা প্রেসক্লাবে এক সভায় মিলিত হয়।

প্রেসক্লাব সভাপতি রুমান ইমতিয়াজ তুষার এর সভাপতিত্বে সভায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার আসামীদের দ্রুত সময়ের মধ্যে ফাঁসি কার্যকর দাবি জানিয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পটুয়াখালী জেলা সভাপতি মো: মিজানুর রহমান, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, অতিথি সাংবাদিক ও বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুন অর রশীদ, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী সাঈদ প্রমুখ। সভার সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির।

সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা রাস্টের চতুর্থ স্তম্ভ হলেও তাদের সেই মর্যাদা দেয়া হচ্ছে না। সেই সাংবাদিকদের সুরক্ষায় সরকারের ভূমিকা প্রশ্নের সম্মুখীন হচ্ছে। সরকারের আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার কারণে আজ সারা দেশের সাংবাদিকরা হত্যা, নির্যাতন, হামলা মামলার শিকার হচ্ছে। অবিলম্বে সরকারকে সাংবাদিক সুরক্ষায় পদক্ষেপ নেয়া সহ সুরক্ষা আইন প্রনয়ন ও তার বাস্তবায়নের দাবি জানান সাংবাদিকরা।

এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ সারা দেশের সাংবাদিকদের মতবেত ভূলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাড়ানো সহ সাংবাদিক সুরক্ষা নিশ্চিতে একযোগে কাজ করার আহবান জানান ।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক এর যাত্রা শুরু

ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনে গণভোটের বিষয়ে ঐকমত্য হয়েছে: অধ্যাপক আলী রীয়াজ

চিহ্নিত মাদক কারবারি অংকন পাঠান গ্রেপ্তার

চৌদ্দগ্রামে সাপের কামড়ে যুবকের মৃত্যু

কটিয়াদীতে জন্মাষ্টমী উৎসবে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ইসকন নিষিদ্ধের দাবিতে কুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

মুকসুদপুরে এসজে মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণ

কোম্পানীগঞ্জ বাজারে মোবাইল কোর্টের অভিযান, চারটি আইনে ৩২ হাজার টাকা জরিমানা

সীমান্তে ভারত থেকে ১১ অনুপ্রবেশকারী আটক

লিবিয়ায় মাফিয়াদের গুলিতে প্রাণ হারালেন মাদারীপুরের যুবক